খামেনি | Newsflash24bd.com

ইরানের দুই সংবাদমাধ্যমের খবর: খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে।

তবে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত।

চ্যানেল-১২ এর আগে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: আলজাজিরা

The post ইরানের দুই সংবাদমাধ্যমের খবর: খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন appeared first on Newsflash24bd.com.

ইরান-ইসরায়েল সংঘাতের পর জনসম্মুখে খামেনি
ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তেহরানে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম খামেনিকে সরাসরি জনসম্মুখে দেখা গেল। সংঘাতের সময়ে তিনি শুধু তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন।

আজ রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে দেখা গেছে, তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ‘ও ইরান’ পরিবেশন করতে। যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।

The post ইরান-ইসরায়েল সংঘাতের পর জনসম্মুখে খামেনি appeared first on Newsflash24bd.com.

আত্মগোপন থেকে বেরিয়ে ভিন্ন এক ইরান দেখতে পাবেন খামেনি
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কোনো এক অজ্ঞাত বাংকারে আত্মগোপনে আছেন। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি ১২ দিনের এই সংঘাতে ইরান “বিজয়ী” হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং ইসরায়েলকে “প্রায় চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া গেছে” বলেও উল্লেখ করেছেন।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার এই ভিডিও বার্তা প্রকাশ পায়।

ধারণা করা হচ্ছে, তিনি ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সম্পূর্ণ একাকী অবস্থায় কোথাও লুকিয়ে আছেন এবং বাইরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখছেন।

এমনকি অনেক উঁচু পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বলে মনে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় একটি দুর্বল যুদ্ধবিরতি হলেও নিশ্চিতভাবে তাকে এখনো সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে কেউ জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংস্ক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে যান। ট্রাম্প এটি বন্ধ করার কথা বলেছেন।

যদিও ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করেছেন তারা যাতে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা না করে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হত্যার আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি।

যদি এখন, অথবা পরে কখনো খামেনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন, তখন তিনি মৃত্যু আর ধ্বংসের এক দৃশ্যের মুখোমুখি হবেন।

তিনি অবশ্যই আবার রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে হাজির হবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে ইরানের জয়ের দাবিরও পুনরাবৃত্তি করবেন। তিনি নিজের ভাবমূর্তি আবার গড়ার চেষ্টা করবেন। কিন্তু তিনি এবার নতুন বাস্তবতার মুখোমুখি হবেন – সম্ভবত একটি নতুন যুগেরও।

এই যুদ্ধ ইরান সরকারের অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক কমিয়ে দিয়েছে।

উচ্চপর্যায়ে অসন্তোষের গুঞ্জন

যুদ্ধ চলাকালে ইসরায়েল খুব দ্রুত ইরানের আকাশসীমার বড় অংশের নিয়ন্ত্রণ নেয় এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালায়।

বিপর্যয়করভাবে বিপুল সংখ্যক রেভোলিউশনারি গার্ড ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার একের পর এক নিহত হন।

ইরানের মোট কী পরিমাণে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পরিষ্কার নয়, তবে বারবার আইআরজিসি এবং সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় বোমা হামলা থেকে বোঝা যায়, ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে।

ইরান তাদের এই সামরিক শক্তি ও গোয়েন্দা বাহিনীর পেছনে বহু বছর ধরে বিপুল সম্পদ ব্যয় করেছে।

ইরানের যেসব পারমাণবিক স্থাপনা প্রায় ২০ বছর ধরে মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ছিল এবং যেগুলোর পেছনে শত শত বিলিয়ন ডলার খরচ হয়েছে, সেগুলো এখন বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে – যদিও ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা যায়নি।

এখন অনেকে প্রশ্ন তুলেছেন-এগুলোতে রাষ্ট্রীয় সম্পদের এত বিপুল বিনিয়োগ আর পারমাণবিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই বা কী ছিল?

অনেক ইরানি বিশ্বাস করেন যে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে দেশটির নেতৃত্বে আছেন, তিনিই মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জন্য দায়ী, যা শেষ পর্যন্ত ইরান ও তার জনগণের ওপর ব্যাপক ধ্বংস ডেকে এনেছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতাছবির উৎস,Getty Images
ছবির ক্যাপশান,আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে ইরানের নেতা, তিনি দেশকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পথে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ তোলা হয়
তারা তাকে দোষ দেন কারণ তিনি ইসরায়েলকে ধ্বংসের মতাদর্শিক লক্ষ্য অনুসরণ করেছেন, যে লক্ষ্য অনেক ইরানিই সমর্থন করেন না।

আবার তিনি একটি বড় ভুল করেছেন বলেও তারা মনে করেন। তিনি ভেবেছেন পারমাণবিক শক্তি অর্জন করলেই ইরানের সরকার অপরাজেয় হয়ে উঠবে।

কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলেছে, যেটি এক সময় বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ ছিল, আজ তা এক দরিদ্র ও শক্তিহীন পর্যায়ে পৌঁছে গেছে।

“এমন তীব্র চাপের মধ্যে ইরান সরকার কতদিন টিকে থাকতে পারবে তা অনুমান করা কঠিন, কিন্তু এটি সম্ভবত এক শেষের শুরু,” বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক লিনা খাতিব।

তিনি আরও বলেন, “আলি খামেনিই সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের শেষ ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতা হবেন, অন্তত এই পূর্ণ মর্যাদার অর্থে।”

সরকারের সবচেয়ে উঁচু পর্যায়েও অসন্তোষের গুঞ্জন শোনা গেছে।

যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়ে, ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা জানায় যে শাসকগোষ্ঠীর কিছু সাবেক উচ্চপদস্থ ব্যক্তি আলাদা অবস্থানে থাকা ধর্মীয় নেতা ও ইসলামি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান, যাতে তারা দেশের নেতৃত্বে পরিবর্তন আনতে হস্তক্ষেপ করেন।

“জবাবদিহির সময় আসবেই,” বলেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান স্টাডিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আলি আনসারি।

তিনি যোগ করেন, “সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সরকারের নেতৃত্বে বড় ফাটল তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে।”

গত দুই সপ্তাহে বহু ইরানি মিশ্র আবেগে ভুগেছেন। একদিকে দেশ ও মাতৃভূমি রক্ষার প্রয়োজনীয়তা, অন্যদিকে সরকারের প্রতি গভীর ঘৃণা। কিন্তু এই সময় তারা একত্রিত হয়েছেন সরকারকে নয়, বরং দেশ ও একে অপরকে রক্ষা করতে।

ইরান থেকে পাওয়া খবর অনুযায়ী, মানুষের মধ্যে গভীর সংহতি ও একাত্মতা তৈরি হয়েছে।

শহর থেকে বোমার আঘাতে পালিয়ে আসা লোকজনকে ঘরে আশ্রয় দিয়েছেন গ্রাম ও মফস্বলের মানুষরা। কিছু দোকানদার জরুরি পণ্য স্বাভাবিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেছেন, এবং প্রতিবেশীরা একে অপরের খোঁজখবর নিয়েছেন কারো কোনো সহায়তা প্রয়োজন কি না।

তবে অনেকে এটাও বুঝেছেন যে ইসরায়েল সম্ভবত ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছে, যে পরিবর্তন অনেক ইরানিও চান।

কিন্তু তাদের অনেকেই মনে করেন, এই পরিবর্তন দেশের ভেতর থেকে হওয়া উচিত, বাইরের দেশগুলোর চাপিয়ে দেয়ার প্রভাবে নয়।

আয়াতুল্লাহ খামেনি প্রায় ৪০ বছর ধরে, বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি স্বৈরশাসক হিসেবে তার দেশের মধ্যে যেকোনো ভিন্নমত দমন করে এসেছেন।

বিরোধী রাজনৈতিক নেতারা হয় জেলে আছেন, না হয় দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

বিদেশে থাকা বিরোধী নেতারাও কোনো সুসংগঠিত অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে তারা দেশের ভেতরের ও বাইরের ইরানিদের ঐক্যবদ্ধ করতে পারেননি।

এমনকি তারা কোনো প্রাথমিক বা সাধারণ সংগঠন তৈরি করতে পারেননি, যারা দেশের শাসনভার নেয়ার সুযোগ পেলে কাজ করতে পারতেন, অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে পারতেন।

ছবির ক্যাপশান,ইরানে খুব কম মানুষ বিশ্বাস করে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি স্থায়ী হবে
প্রায় দুই সপ্তাহ যুদ্ধ চলার সময়, যখন মনে হচ্ছিল সরকার ভেঙে পড়তে পারে, তখন অনেকেই মনে করেছিলেন, সরকার পড়ে গেলে বিরোধীরা দেশ চালাবে না, বরং দেশটা বিশৃঙ্খলা আর অরাজকতায় ডুবে যাবে।

লিনা খাতিব বলেন, “ইরানের বিরোধীরা ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে, এমন সম্ভাবনা খুবই কম। এই শাসনব্যবস্থা এখনো ভেতরে অনেক শক্তিশালী, আর প্রতিবাদ থামাতে তারা আরও কঠোরভাবে দমন চালাবে।”

এখন অনেক ইরানির মধ্যে ভয় রয়েছে যে সরকারের দমননীতি আরও বাড়বে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ছয়জনকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে।

একই অভিযোগে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইরান থেকে এক নারী বিবিসি পার্সিয়ানকে বলেন, “যুদ্ধে মৃত্যু ও ধ্বংসের চেয়ে আমার কাছে আরও ভয়ঙ্কর হচ্ছে এমন একটি সরকার, যারা আহত ও অপমানিত হয়ে নিজেদের রাগ জনগণের ওপর ঝাড়ে।”

“যদি সরকার ন্যূনতম পণ্য ও সেবা দিতে ব্যর্থ হয়, তবে মানুষের ক্ষোভ ও হতাশা আরও বাড়বে,” বলেন আলি আনসারি।

তিনি আরও বলেন, “আমি মনে করি, মানুষের মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বাড়বে, ধাপে ধাপে পরিবর্তন হবে। আমার মনে হয় না এই ক্ষোভ বা অসন্তোষ হঠাৎ করে সবার মাঝে ছড়িয়ে পড়বে। বরং বোমাবর্ষণ থেমে যাওয়ার অনেক পর তা শিকড় গাড়বে।”

অনেক ইরানি বিশ্বাস করেন, গত মঙ্গলবার যে যুদ্ধবিরতি হয়েছে তা স্থায়ী হবে না। অনেকেই মনে করেন, ইসরায়েল এখনো থেমে নেই, বিশেষ করে এখন যখন তারা ইরানের আকাশ পুরো নিয়ন্ত্রণে রেখেছে।

ছবির ক্যাপশান,ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা না করার জন্য
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি
এই যুদ্ধে যেসব জিনিস রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে তা হলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো।

এগুলো দেশটির নানা স্থানে পাহাড়ের নিচে সুড়ঙ্গের ভেতর লুকানো থাকায় ইসরায়েল সহজে সেগুলো শনাক্ত ও ধ্বংস করতে পারেনি।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, “ইসরায়েল প্রথম হামলা শুরু করে এটা জেনেই যে “ইরানের কাছে প্রায় ২৫০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে।”

ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তা ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস ঘটায়। ইসরায়েল আশঙ্কা করছে, ইরানের কাছে এখনও প্রায় ১,৫০০ ক্ষেপণাস্ত্র রয়ে গেছে।

তেলআভিভ, ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা ও আঞ্চলিক রাজধানীতে এই নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে যে ইরান এখন এই পরিস্থিতিতে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

যদিও ইসরায়েল ও আমেরিকার বোমাবর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো প্রায় নিশ্চিতভাবেই ধ্বংস হয়েছে। তবুও ইরান বলেছে, তারা তাদের ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ একটি নিরাপদ ও গোপন স্থানে সরিয়ে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলেন, ৬০ শতাংশ মাত্রার এই ইউরেনিয়াম যদি ৯০ শতাংশে উন্নীত করা হয় যা তুলনামূলকভাবে সহজ, তাহলে তা প্রায় ৯টি পারমাণবিক বোমা বানানোর জন্য যথেষ্ট হবে।

এছাড়াও, যুদ্ধ শুরুর ঠিক আগে, ইরান ঘোষণা করে যে তারা একটি নতুন গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে যা খুব শিগগিরই চালু হবে।

এখন, ইরানের পার্লামেন্ট ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে তারা তারা জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা-আইএইএ এর সঙ্গে সহযোগিতা অনেক কমিয়ে দেবে।

এর মানে হচ্ছে, ইরান এখন নন প্রলিফেরাশন ট্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে এক ধাপ দূরে আছে।

এই অবস্থায় ইসলামি প্রজাতন্ত্রের নেতা খামেনির অনুগত কট্টরপন্থিরা বোমা তৈরির জন্য চাপ দিচ্ছে।

আয়াতুল্লাহ খামেনি এখন হয়তো আত্মবিশ্বাসী যে তার সরকার অনেক কষ্টে হলেও টিকে গেছে। কিন্তু ৮৬ বছর বয়সে তিনি জানেন যে তার সময় ফুরিয়ে আসছে।

তাই তিনি হয়তো পরবর্তী ক্ষমতা আরেকজন সিনিয়র ধর্মীয় নেতার হাতে বা দেশের সংবিধান অনুযায়ী কোনো নেতৃত্ব পরিষদের হাতে হস্তান্তর করতে চাইবেন।

যাই হোক, যারা তার প্রতি আনুগত রেভল্যুশনারি গার্ড বা বিপ্লবী বাহিনীর যে কয়জন কমান্ডার এখনো বেঁচে আছেন তারাই হয়তো আড়ালে থেকে দেশের আসল ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন।

বিবিসি।

The post আত্মগোপন থেকে বেরিয়ে ভিন্ন এক ইরান দেখতে পাবেন খামেনি appeared first on Newsflash24bd.com.

আমাদের বিজয় আমেরিকার মুখে শক্তিশালী চপেটাঘাত: খামেনি
ইরান-ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক্সের এক পোস্টে যুদ্ধে জয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে খামেনি বলেন, আমাদের বিজয় আমেরিকার মুখে শক্তিশালী চপেটাঘাত। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে জয়ে আমি সবাইকে অভিনন্দন জানাই। ইরানের জনগণের ঐক্যের প্রশংসা করেন খামেনি।

তিনি বলেন, ৯ কোটি জনসংখ্যার একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর শোনা যাবে।

যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে খামেনি বলেন, এখন ইরানিদের আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে জয় উদযাপনের সময়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে বলে অভিযোগ করেন খামেনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, কেননা তারা বুঝতে পেরেছে যদি তারা না আসে তাহলে ইহুদিবাদীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন খামেনি।

The post আমাদের বিজয় আমেরিকার মুখে শক্তিশালী চপেটাঘাত: খামেনি appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে: খামেনি
আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

“ইরানি জাতি চাপিয়ে দেয়া যুদ্ধ ও চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমপর্ণ করবে না,” জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় বলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়।

মি. খামেনি তিনি এই বক্তব্য দেননি। তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে এটি পড়ে শোনান।

ওই বক্তব্যে তিনি বলেছেন, “ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।”

তিনি বলেন, ঘটনাগুলো এমন সময় ঘটেছে যখন ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় ছিল এবং ইরানের দিক থেকে কোনো সামরিক বা কঠিন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত ছিল না।

“অবশ্যই, শুরু থেকেই এটা সন্দেহ করা হতো যে জায়নবাদী (ইহুদিবাদী) সরকারের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং আমেরিকার কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই সন্দেহই দিন দিন জোরালো হচ্ছিলো,” বলেছেন তিনি।

মি. খামেনি বলেন, ইহুদীবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়াতোল্লাহ আলী খামেনির অবস্থান তাদের জানা, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই।

ট্রাম্পের এই পোস্টের পরপরই ইরানের রেভ্যলুউশনারি গার্ড টেলিগ্রামে দেয়া পোস্টে লিখেছে, “আমেরিকান মিথ্যাবাদী প্রেসিডেন্টের জানা উচিত যে ইরান সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা হবে সবচেয়ে কঠিন পরিস্থিতি। এটা শুধু আমেরিকার স্বার্থকে নয়, বরং পশ্চিমা সব স্বার্থকে পুড়িয়ে দেবে”।

আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকানরা এবং যারা এই অঞ্চলের রাজনীতির সাথে পরিচিত তারা জানে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্পূর্ণভাবে তাদের ক্ষতির কারণ হবে এবং তাদের বড় ধরনের আঘাত সইতে হবে।

তিনি বলেন, “এই আঘাত ইরানের দিকে আসতে এমন কোনো ক্ষতির চেয়ে অনেক বেশি ক্ষতিকর হবে”।

বিবিসি।

The post যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে: খামেনি appeared first on Newsflash24bd.com.