খাদ্যমন্ত্রী | Newsflash24bd.com

সরকার চায় ফসলের ভালো দাম পাক কৃষক: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার চায় কৃষক ফসলের ভালো দাম পাক। কৃষক ভালো দাম পেলে সরকার খুশি। সে লক্ষ্যেই কাজ চলছে।

রোববার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ উদ্বোধন শেষে সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বোরো মৌসুমে সংগ্রহ করা চালের মান নিয়ে কোনো আপস হবে না। চালের মান ঠিক রেখে, সঠিকভাবে শতভাগ সংগ্রহ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

ধান-চাল মজুতদারদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করেছিল দেশে দুর্ভিক্ষ হবে, অনেক কামাই করবে। তাই আমন মৌসুমে তারা মজুত করেছিল।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে সরকার এবার বেশি দামে ধান কিনছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় এটা করা হয়েছে। কৃষকরা ধান দিতে এসে যেন কষ্ট না পায় বা ফেরত না যায় সেটা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিশ্চিত করতে হবে। তবে ধানের আদ্রতার পরিমাণ ১৪ ভাগের ক্ষেত্রে ছাড় দেয়া যাবে না। কিন্তু আদ্রতা ঠিক থাকলে ধান ফেরত দেয়া যাবে না।

তিনি জানান, চলতি বোরো মৌসুমে সরকার ৪ লাখ টন বোরো ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কৃষক যদি ধানের দাম ঠিকভাবে না পায় তাহলে সরকার প্রয়োজনে ৭ থেকে ৮ লাখ টন ধান কিনবে। আর চাল কেনা হবে সাড়ে ১২ লাখ টন।

এ ছাড়া কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়ে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে কৃষকের সব ধান কেটে ফেলা উচিত। কেননা এরইমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন কৃষকদের এ বিষয়ে সচতেন করতে ভূমিকা রাখতে পারে।

গত মৌসুমে যে সব মিল মালিক চাল দেয়ার জন্য চুক্তি করেনি তাদের কালো তালিকাভুক্ত করে ফিট লিস্টে নাম না পাঠানোর জন্য খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, যারা চুক্তি করে সরকারকে সহায়তা করেছে তারা সরকারের সুনজরে আছে। আর যারা আংশিক শর্ত পূরণ করেছ তারাও এ বছর চুক্তি করতে পারবে। একইসঙ্গে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় বোরো ধান,চাল ও গমের মূল্য নির্ধারণ করা হয়। সভায় বোরো সংগ্রহ ২০২৩ মৌসুমে ৪ লাখ লাখ টন ধান, ১২ দশমিক ৫০ লাখ টন সিদ্ধ চাল ও ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আভ্যন্তরীণ সংগ্রহ রোববার (৭ মে) থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত চলবে। এ ছাড়া প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা। ২০২২ সালে ধান-চালের দাম ছিল যথাক্রমে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও গম ২৮ টাকা।

The post সরকার চায় ফসলের ভালো দাম পাক কৃষক: খাদ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.