ক্ষমা | Newsflash24bd.com

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ক্ষমার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে আমিরাতে সাজাপ্রাপ্ত সব বন্দি মুক্ত হলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ওই বাংলাদেশিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে কর্মসূচিতে অংশ নেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার করে বিচার করা হয়।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।

এর আগেও আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।

The post ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত appeared first on Newsflash24bd.com.

নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য শর্তহীনভাবে ক্ষমা চাইছে জামায়াত। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করেন।

শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের বিষয়টা যখনই আসে তখনই একাত্তরের বিষয়টা চলে আসে। তাহলে কি একাত্তরে জামায়াতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামায়াত তখন ফিল করেছিল পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখন আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছিল। এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তান সরকারের রেশন নিয়েছে। বেনিফিট নিয়েছে। আমাদের কোনো আপত্তি নাই। বিপদের সময় এটা সরকারের দায়িত্ব। নাগরিকদেরকে দেখা- দেখেছে। সে কোন দলের, এটা আমাদের দেখার ব্যাপার না। সেগুলো ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় ৯০ ভাগ জায়গায় পাকিস্তানের পতাকা উড়েছে। অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে। ১৫ তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী দুই দিনে ওই পতাকাও নেমে গেছে। চাকরিও বন্ধ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন, তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছে। এখন এটা বলতে পারেন জনপ্রত্যাশার বিরুদ্ধে, জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যাক। বাংলাদেশ স্বাধীন হয়ে যাক। জামায়াত এটাকে সম্মান করল না কেন? এটা একটা লেজিটিমেট প্রশ্ন। করলে ভালো হত, করা উচিত ছিল; এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন—সেটা তারাই ভালো বলতে পারবেন। তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছেন।’

‘এখন জাতির কিছু কিছু লোক বলতো যে, ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তার পরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই। আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান সাহেব দিয়েছেন এবং আই মাইসেলফ, আমি দিয়েছি’- বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি, ‘শুধু একাত্তর না, সাতচল্লিশ সাল থেকে শুরু জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান; কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে; আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন।’

আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই-এ কথা বলব কীভাবে- উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন; আমাদের একশটার মধ্যে ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতিও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এখন মাফ চাওয়ার পরে বলে যে, এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। … বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না; তারপর আর বাকি থাকল কোনটা, এটা তো বুঝি না।’

তিনি বলেন, ‘আজকে আবার প্রকাশ্যে বলে গেলাম, সাতচিল্লশ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই। কোনো অসুবিধা নাই। আমি এ কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমার সিনিয়র যারা ছিলেন, তারা বলেন নাই যে—আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে যে তারা সকল ভুলের ঊর্ধ্বে-অবশ্যই জাতি এটা মানবে না।’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের জানা-অজানা, যত ভুল হয়েছে; এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হোন, আমরা তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর কিছু বলার আছে বলেন? দি ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড।’

The post নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.

ক্ষমা চাইলেন শামীম ওসমান
স্ব-পরিবারে পবিত্র হজ¦ পালনে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান। আজ পবিত্র মক্কানগরীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। হজে¦ যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন প্রভাবশালী এই সাংসদ।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আগেও হজ¦ করেছি। আগামীকাল (আজ) স্ব-পরিবারে হজে¦ যাচ্ছি। আমি  একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আামার পরিবারকে ক্ষমা করে দিবেন।

আমার জন্য বেশি বেশি দোয় করবেন যেন, সহীহ ভাবে হজ¦ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয় করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মন প্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেয়। হজ¦ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিক ভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি কোন রাজনৈতিক কারণে এই কথা বলছিনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন। উনি যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোন গরীব মানুষ গরীব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ¦ শেষে বেঁচে ফিরি তবে আবারও দেখা হবে ইনশাল্লাহ।

The post ক্ষমা চাইলেন শামীম ওসমান appeared first on Newsflash24bd.com.