কুয়াকাটায় | Newsflash24bd.com

কুয়াকাটায় পর্যটকের ঢল
ঈদের এক টানা ৭ দিনের ছুটিতে ঈদের ২য় দিন থেকেই কুয়াকাটায় পর্যটকের ঢল নামে। ঈদের দিন সকাল থেকে থেমে থেমে বৃষ্টির পর আজ রবিবার চমৎকার আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমনে ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত মুখরিত হয়ে ওঠে।

শনিবার শেষ বিকেল থেকে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা, যা আজ রবিবারে দুপুর নাগাদ ব্যাপক সমাগমে রূপ নেয়। সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন, কেউবা সমুদ্রের নোনা জলে নেমে ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকে বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশুরা বালুচরে খেলায় মেতেছে। কেউ মোবাইলের সেলফি নিয়ে ব্যস্ত।

দীর্ঘ একমাস পর্যটক কম থাকায় সৈকতে বেড়েছে লাল কাঁকড়া ও অতিথি পাখির বিচরণ। ফলে সমুদ্রের পাশাপাশি এসব প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন আগত দর্শনার্থীরা।

ছাতা বেঞ্চি ব্যবসায়ী মো. আমিনুল বলেন, দীর্ঘ একমাস রমজানের কারনে সৈকত ছিল পর্যটক শুন্য। আজ পর্যটকের আগমনে সকল ব্যসায়ীর মুখে হাসি ফুটেছে।

ঢাকা থেকে আসা পর্যটক হিল্লোল বলেন, ঈদের ছুটি কাটাতে প্রিয়জনের সাথে কুয়াকাটায় এসেছি। বেশ লাগছে।

সিলেট থেকে আসা পর্যটক নিপা বলেন, সমুদ্রের ঢেউ আর সৈকতে খালি পায়ে হাঁটাহাঁটি, সব মিলিয়ে সময়টা বেশ উপভোগ করছি।

কুয়াকাটার আবাসিক হোটেল সাউথ স্টার এর ম্যানেজার মিঠু বলেন, ঈদের ছুটিতে পর্যটক আসায় ব্যবসায় গতি ফিরেছে। ঈদের একটানা ছুটিতে হোটেলের বুকিং প্রায় পূর্ণ।

হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি আবদুল মোতালেব শরীফ জানান, ঈদের ছুটিকে পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় হোটেলের রুম বুকিং রয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, কুয়াকাটায় আজ প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও পৌর প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

The post কুয়াকাটায় পর্যটকের ঢল appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের গেট বন্ধ থাকায় অসন্তোষ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুয়াকাটা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের গেট বন্ধ থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্ধারিত সময়ে ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করেন। পরে তাড়াহুড়ো করে পার্শ্ববর্তী বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানায় তারা। তবে এনিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে,তাদের লোক চাবি নিয়ে যাচ্ছে অপেক্ষা করুন।

শুক্রবার(২০ ফেব্রুয়ারী) রাত ১১ টা থেকে ১২টা পর্যন্ত কুয়াকাটা পৌরসভার গেটের সামনে ফুল হাতে অপেক্ষমান থাকতে দেখা গেছে কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলোর নেতাকর্মীদের। কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না পেরে ক্ষুব্ধ হয়ে চলে গেছেন তারা।

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো জহিরুল ইসলাম মিরন বলেন, প্রতি বছরের নেয় ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য যাই, কিন্তু কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষের এই গাফেলতি এবং অবহেলায় আমরা হতবাক হয়েছি। এরকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জাতীয় দিবস পালনে অবহেলা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের ফিনান্স সেক্রেটারি মো. রাসেল বলেন, কুয়াকাটার প্রাণকেন্দ্রে অবস্থিত কুয়াকাটা পৌর ভবনের মাঠে অবস্থিত শহিদ মিনার টিকে কুয়াকাটাবাসী কেন্দ্রীয় শহিদ মিনার মনে করে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা জানাতে আসে সবাই। কিন্তু এবছর পৌরসভার গেট বন্ধ থাকায় আমরা শ্রদ্ধা জানাতে পারিনি। কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষের এমন আচরনে আমরা হতবাক হয়েছি।

এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, আমাদের জেলা থেকে নির্দেশ রয়েছে উপজেলা প্রশাসনে আমরা সকলে মিলে একসাথে ফুল দিতে। তাই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই সাথে কুয়াকাটা পৌরসভার সকল স্টাফরাও কলাপাড়া উপজেলায় রয়েছে। তবে সাড়ে এগারোটার সময় পৌরসভার গেট বন্ধ এমন ফোন পেলে আমি সাথে সাথে চাবি নিয়ে স্টাফ পাঠিয়ে দেই।

The post কুয়াকাটায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের গেট বন্ধ থাকায় অসন্তোষ appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় হোটেলে আটকে নির্যাতনের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন
কুয়াকাটায় মোটরসাইকেল চালক সাব্বির (২২) কে আবাসিক হোটেলে আটকে রেখে মারধর ও নির্যাতনের ঘটনার এক মাসেও অবস্থার উন্নতি হয়নি তার। গ্রামের মানুষের আর্থিক সহায়তায় কিছুদিন বরিশিল, ঢাকায় চিকিৎসা চললেও তার অবস্থা এখনও সংকটাপন্ন। অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাব্বির। এ নির্যাতনের ঘটনায় কুয়াকাটার যুবদল নেতা মো. রাসেল হাওলাদার সহ তার সহযোগীদের বিরুদ্ধে মহিপুর থানায় অভিযোগ দিয়েও অদ্যবধি আইনি প্রতিকার পায়নি পরিবারটি, এমনই অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

নির্যাতনের শিকার সাব্বিরের মা মোসা. পারভীন বেগম (৫৫) জানান, তার ছেলে সাব্বির হাওলাদার (২২) মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কুয়াকাটা থেকে ফেরার পথে কুয়াকাটাল যুবদল নেতা মো. রাসেল হাওলাদার (২৮) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে জোরপূর্বক মোটরসাইকেলসহ কুয়াকাটার কুটুমবাড়ি হোটেলে নিয়ে যায়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগ তার। পরে সাব্বির মোবাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, তাকে ছাড়িয়ে নিতে ৫ হাজার টাকা দিতে হবে। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনি সহায়তা নিতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পারভীন বেগম মহিপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার এক মাসেও মামলা রেকর্ড করেনি থানা পুলিশ, এমনই অভিযোগ তার।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো. রাসেল হাওলাদার জানান, কুয়াকাটার একটি আড়ত থেকে মাছ দেয়ার জন্য দাদন টাকা নিয়ে সাব্বির আড়তে মাছ না দেয়ায়, আড়ত সংশ্লিষ্টরা তাকে কয়েকটি চড় থাপ্পর মারে। এ ঘটনায় তাকে জামিনদার বানিয়ে সাব্বির টাকা পরিশোধের অঙ্গীকার করেও টাকা পরিশোধ করেনি।

এ ছাড়া এই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
চিকিৎসার জন্য বরং তিনি মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে তার পরিবারকে দিয়েছেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, এরকম একটি ঘটনা শুনেছিলাম, তবে সেটা বেশ কয়েক দিন আগের। তখন খোঁজ-খবর নিতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম। পরবর্তীতে জানলাম তাদের মামলায় আগ্রহ নেই, চিকিৎসা খরচের জন্য কিছু টাকা উঠিয়ে দিতে বলেছিল আমার অফিসারকে।

ওসি মহব্বত আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে বেশ ব্যস্ত ছিলাম। এখন এ বিষয়টি দেখবো। তবে তাদের পরিবার থেকে থানায় কোন লিখিত মামলার অভিযোগ দেয়া হয়নি।

The post কুয়াকাটায় হোটেলে আটকে নির্যাতনের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালি
‘টেকসই উন্নয়নে পর্যটন’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত এলাকা হয়ে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে উৎসব মুখর হয়ে ওঠে কুয়াকাটা।

পরে পর্যটন হলিডে হোমসে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। তাই এখানে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ সময় কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুললে কুয়াকাটা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, কুয়াকাটার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে গড়ে তুলতে সকল সমস্যা সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

The post কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালি appeared first on Newsflash24bd.com.