কুলিয়ারচরে | Newsflash24bd.com

কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ মিয়া (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে| এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে|

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ফরিদপুর এলাকায় ফসলি জমি থেকে হানিফ মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ|

নিহত হানিফ মিয়া (৩৫) উপজেলার ফরিদপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে|

আটকরা হলেন-ওই এলাকার অভিযুক্ত জাকির হোসেনের বাবা লস্কর মিয়া (৭৫), হোসেন বেপারি ছেলে আয়াতুল্লাহ (৩২), জাকিরের মা হেলেনা বেগম (৬০), জাকিরের স্ত্রী খুকি বেগম (৫০), রাসেলের স্ত্রী নাদিয়া আক্তার (২৩)| তবে মূল অভিযুক্ত জাকির হোসেনকে আটক করতে পারেনি পুলিশ|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে হানিফ মিয়াকে ওই এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন চালায়| এক পর্যায়ে হানিফ মিয়ার মৃত্যু হলে ফরিদপুর এলাকায় ফসলি জমিতে তার লাশ ফেলে রাখে হত্যাকারীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হানিফ মিয়ার লাশ দেখতে পান স্থানীয় লোকজন| পরে বিষয়টি পুলিশকে জানানো হয়| খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে হানিফ মিয়ার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়|

এদিকে কাঠ ব্যবসায়ী হানিফকে হত্যার ঘটনা এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার (১৪ মে) সকালে এলাকাবাসী জড়ো হয়ে জাকির হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়|

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, নিহত কাঠ ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে| লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

The post কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে টয়লেটের ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে আশরাফুল (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকার বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির (আশরাফুল) লাশ উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল (৪) উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকার শাহীনের ছেলে। শাহীন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ শিশুটির দাদা আশরাফুলের লাশটি দেখতে পান। ট্যাংকির পানির ভেতরে থাকায় লাশটি পচাগলা অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post কুলিয়ারচরে টয়লেটের ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের মাকে জরিমানা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। একই সঙ্গে কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় ১৩ বছর বয়সের এক কিশোরীর বাল্য বিবাহের আয়োজন চলছিলো। বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এছাড়া বাল্যবিবাহের আয়োজন করায় কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকাও নেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন-কুলিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বাহারসহ পুলিশ সদস্যরা।

কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

The post কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের মাকে জরিমানা appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্র্রাথমিকভাবে তার নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাঁঠালতলী এলাকায় এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ পড়েছিল। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ সেখানে যায়। তবে এলাকাটি ভৈরব হাইওয়ে পুলিশের আওতায় থাকায় বিষয়টি ভৈরব হাইওয়ে পুলিশকে জানানো হয়। পরে ভৈরব হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে নারীর লাশটি উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

The post কুলিয়ারচরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে নতুন ইউএনও ইয়াছিন খন্দকার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইয়াছিন খন্দকার।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দ্বায়িত্বপ্রাপ্ত ইউএনও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কুলিয়ারচর উপজেলায় যোগদানের আগে মো. ইয়াছিন খন্দকার রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৬ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি গাজীপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

The post কুলিয়ারচরে নতুন ইউএনও ইয়াছিন খন্দকার appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষীপুর এলাকার রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের (২২) পরনে কালো রঙের টি-শাট ও প্যান্টসহ ক্যাড্স (জুতা) ছিল। প্রাথমিকভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীপুর এলাকার রেল লাইনের পাশে এক যুবকের (২২) লাশ পড়েছিল। খবর পেয়ে সেখানে গিয়ে স্থানীয় লোকজন লাশের পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু লাশের পরিচয় জানতে পারেনি স্থানীয় লোকজন। পরে এই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এরপর দুপুরের দিকে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

The post কুলিয়ারচরে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশাদ মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাশাদ মিয়া (২৪) উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের রংমিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে। তিনিও পেশায় রংমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়ির সামনে কলাবাগানে কাজ করছিলেন বাশাদ মিয়া (২৪)। এই সময় কলাবাগানের পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্য চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

The post কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু appeared first on Newsflash24bd.com.