কুয়াকাটার | Newsflash24bd.com

পর্যটকদের মুগ্ধ করছে কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’, এবং ‘লাল কাঁকড়ার চর’
সাগরকন্যা কুয়াকাটা শুধু সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্যই পর্যটকদের কাছে আকর্ষণীয় নয়, এখন নতুন করে পর্যটকদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত মনোরম প্রাকৃতিক স্পট। এবং এর কাছেই অবস্থিত ‘লাল কাঁকড়ার চর’।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত সবুজ বনভূমি, লেক ও সমুদ্রের ঢেউয়ের অপূর্ব সম্মিলনে গড়ে ওঠা এক অনন্য নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। বিস্তীর্ণ সবুজ প্রান্তর, ছোট ছোট টিলা, নীল আকাশ ও নির্মল বাতাসের কারণে এক নৈস্বর্গিক আবহ বিরাজ করছে সেখানে।

এখানে এসে পর্যটকরা সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ছবি তোলা, পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি এবং নিরিবিলি পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছেন। অনেক ভ্রমণপিপাসু এখানে তাঁবু টাঙিয়ে রাত কাটাচ্ছেন। এখানকার অন্যতম বিশেষ আকর্ষণ হল একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার বিরল অভিজ্ঞতা।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক দম্পতি নিলু আবির বলেন, আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এক জায়গা থেকে সূর্য ওঠা ও ডোবা দুটোই দেখা যায়—এমন দৃশ্য সত্যিই বিরল। এখানকার পরিবেশ খুবই শান্ত ও মনোরম।

আরেক পর্যটক নিঝুম বলেন, মিনি সুইজারল্যান্ডে এসে মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছি। এখানকার নীরবতা আর নির্মল বাতাস আমাকে বিমোহিত করেছে ।

স্থানীয় ট্যুর গাইড আবুল কালাম জানান, শুরুতে স্থানীয় কয়েকজন মিলে জায়গাটিকে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে ডাকতেন। পরে ভ্রমণব্লগার মি. লাক্সছু মোটরসাইকেলে করে কুয়াকাটার বিভিন্ন এলাকা ঘুরে ভিডিও ধারণ করেন। কাউয়ারচর ও গঙ্গামতির লেকসহ আশপাশের দৃশ্য তার ভিডিওতে উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জায়গাটি দেশজুড়ে পরিচিতি পেতে শুরু করে।

মি. লাক্সছু বলেন, প্রথম যখন এখানে আসি, জায়গাটি তেমন পরিচিত ছিল না। চারদিকে সবুজ গাছ, নীল আকাশ আর সাগরের শান্ত ঢেউ দেখে মনে হয়েছিল—এ যেন বাংলাদেশের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো সুইজারল্যান্ড। সেই ভাবনা থেকেই ব্লগে ‘মিনি সুইজারল্যান্ড’ নামটি ব্যবহার করি।’

কুয়াকাটার আরেক আকর্ষণ ‘লাল কাঁকড়ার চর’। সৈকতের বালুচরে হাজার হাজার লাল কাঁকড়ার দৌড়ে বেড়ানোর দৃশ্য পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। আশপাশের সবুজ বনভূমি ও শান্ত পরিবেশ মিলিয়ে এলাকাটি ধীরে ধীরে ইকো-ট্যুরিজমের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, ‘মিনি সুইজারল্যান্ড’ ও ‘লাল কাঁকড়ার চরকে’ পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে কুয়াকাটায় পর্যটনের নতুন মাত্রা যোগ হবে।

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি,পর্যটন ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন আনু বলেন, এখানে পরিকল্পিতভাবে ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা গেলে বেকার যুবদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় তরুণদের গাইড, নৌ-ট্যুর অপারেটর ও পর্যটনভিত্তিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের পরিবার সমূহের অর্থনীতির চাকা সচল হবে ।

তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন পর্যটকের কারণে এলাকার প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাউন্ড বক্স বাজানো, প্লাস্টিক বর্জ্য ফেলা এবং ময়লা-আবর্জনায় দূষিত হচ্ছে এই নিরিবিলি প্রকৃতির পরিবেশ।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘এই এলাকাকে ঘিরে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটন স্পট গুলোর সড়ক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘মিনি সুইজারল্যান্ড’ ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে সম্ভাব্য পর্যটন প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কুয়াকাটার মাস্টার প্লান
বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে।

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে।

The post পর্যটকদের মুগ্ধ করছে কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’, এবং ‘লাল কাঁকড়ার চর’ appeared first on Newsflash24bd.com.

নিখোঁজের আট দিন পর বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন। সোমবার সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছে নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল সোমবার বাড়ি ফিরে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন-মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল সোমবার তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।

The post নিখোঁজের আট দিন পর বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটা সৈকতে বালু দিয়ে মৎস কন্যার ভাস্কর্য তৈরি করলেন এক পর্যটক
পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে এক পর্যটকের বালু ভাস্কর্যে ফুটে উঠল কাল্পনিক মৎসকন্যা। আজ সকালে ২ ঘন্টায় এমন নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তুলছে গাজিপুর থেকে আসা মো. রফিক নামের এক পর্যটক ও তার বন্ধুরা। এমন নান্দনিক ভাস্কর্য দেখতে ভিড় জমিয়েছে কুয়াকাটায় আগত পর্যটকরা। শিল্পকর্মটির পাশে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছে, কেউ আবার প্রশংসা করছে ভাস্কর্য শিল্পীদের।

মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে অনেকটা নারীর মতো। যার আছে কোমর অবধি সোনালী চুল। শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। এমন একটি ভাস্কর্য সমুদ্রের তীরে স্থায়ী ভাবে নির্মাণ করার জোর অনুরোধ করছে কুয়াকাটায় আগত পর্যটকরা।

ভাস্কর শিল্পী মো. রফিক বলেন ,আমি ও আমার বন্ধুরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসছি। আমাদের তেমন কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই। ইউটিউবে দেখে ভাস্কর্যটি তৈরি করেছি।

খুলনা থেকে আসা পর্যটক হাবিব বলেন, সত্যি অনেক সুন্দর একটা ড্রইং করেছে। এমন একটি ভাস্কর্য স্থায়ীভাবে করলে কুয়াকাটায় নতুন আকর্ষণ হবে।

কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কুয়াকাটা সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা গুনের মানুষ আসে। এক পর্যটকের মাধ্যমে সমুদ্র কন্যার চিত্র ফুটে তুলছে সেটি প্রশংসার দাবিদার।

The post কুয়াকাটা সৈকতে বালু দিয়ে মৎস কন্যার ভাস্কর্য তৈরি করলেন এক পর্যটক appeared first on Newsflash24bd.com.

ছবি তোলা নিয়ে হাতাহাতি, কুয়াকাটার জনপ্রিয় নাট্যাভিনেতা সাদ্দাম মাল আটক
কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাট্যাভিনেতা সাদ্দাম মালকে এক ভক্তের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ২১ নভেম্বর) ভোর ৫টায় কুয়াকাটার আবাসিক হোটেল বনানাী প্যালেস থেকে সাদ্দাম মালের এক বন্ধু সুমন সিকদার সহ দু’জনকে গ্রেফতার করে মহিপুরথানা পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বরগুনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসে সাদিক ও তার পরিবার। পরে বীচে মাছ ফ্রাই খাওয়ার জন্য অবস্থান কালে সাদ্দাম মালসহ কয়েকজন একত্রিত হয়ে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সাদিক প্রতিবাদ করায় তাদেরকে এলোপাথারী কিল ঘুষি মেরে জখম করে।

কুয়াকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পরিচালক শুভ কবির বলেন, রোববার রাতে সাদ্দাম মালকে দেখে সেলফি তোলার জন্য বরগুনা থেকে আগত ৬-৭ জনের একটি দল এগিয়ে আসে। একই সময় তালতলী থেকে আগত আরো দু’জন ভক্ত সেলফি তুলতে চায়। তখন এই সেলফি তুলতে আসা দুই দলের মধ্যে কথা কাটাকাটি হলে সাদ্দাম তাদের মিমাংসা করতে এগিয়ে আসে। এক পর্যায়ে বরগুনা থেকে আসা সাদিকুর রহমান নামের এক ভক্ত তার সাথে থাকা লোকজন নিয়ে একটি গন্ডগোল তৈরি করে অভিনেতা সাদ্দাম মালকে অশ্লীল ভাষায় গালাগালি করে, সাদ্দাম মাল্এর প্রতিবাদ করে। এক পর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি হয়।

তিনি আরো জানান, কুয়াকাটা মাল্টিমিডিয়ার জনপ্রিয়তাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিত ভাবে আজকের এই ঘটনা ঘটিয়েছে তাঁরা। আমরা এর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, বরগুনা থেকে আসা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মাল সহ দু’জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে আদলতে প্রেরণ করা হয়েছে।

The post ছবি তোলা নিয়ে হাতাহাতি, কুয়াকাটার জনপ্রিয় নাট্যাভিনেতা সাদ্দাম মাল আটক appeared first on Newsflash24bd.com.