কুয়াকাটায় | Newsflash24bd.com

ঈদের ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়
ঈদ-উল আযহার ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় হাজারো পর্যটকের ঢল। বৃহস্পতিবার কুয়াকাটায় আশানুরুপ পর্যটকের আগমন না ঘটলেও শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম।

সৈকত ঘুরে দেখা গেছে, আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে ডুব সাঁতারে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে দীর্ঘ সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার প্রিয়জনের সাথে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশু পর্যটকরা মেতেছে সৈকতের বালু খোঁড়া খুঁড়ি নিয়ে। পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবের আমেজ। শুধু জিরো পয়েন্টই নয় লেম্বুর বন, ঝাউ বন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের ভিড়।

এদিকে কুয়াকাটায় শুক্রবার বিকেল থেকে কাঙ্খিত পর্যটকের আগমন ঘটছে বলে জানিয়েছে হোটেল মোটেল সূত্র। এবছর লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা।

Oplus_131072

ঢাকার উত্তরা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা নয়নিকা আহমেদ দম্পতি বলেন, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটা বেড়াতে এসেছি। ভালোই লাগছে দীর্ঘ সৈকতে হাঁটাহাঁটি, সমুদ্রে ডুব সাঁতার শেষে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে ফিস ফ্রাই, চটপটি, ফুচকা, বাদাম খাওয়া। প্রিয়জনকে সাথে নিয়ে সূর্যাস্ত-সূর্যোদয়ের দৃশ্য দেখা, সব মিলিয়ে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে এবারের কুয়াকাটা ভ্রমণ।

কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদের ছুটিতে কুয়াকাটা উৎসবমুখর হয়ে উঠবে পর্যটকদের আগমনে। আবাসিক হোটেল মোটেলের কক্ষ বুকিংও বেড়েছে। পর্যটকদের সেবায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। থানা পুলিশ, পর্যটন পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে ভ্রাম্যমান আদালত নিয়োজিত রয়েছে।

The post ঈদের ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড় appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় এক কোরাল ২৬ হাজার টাকায় বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌর মাছ বাজারে এনে বিক্রি করা হয় ২৫ হাজার ৬৫০ টাকায়।

মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে কিনে নেন মুসুল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। আজকের মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এর আগে আগুনমোহনা এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে। এর ফলেই এখন বড় মাছ জালে ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আমরা আশা করছি।

The post কুয়াকাটায় এক কোরাল ২৬ হাজার টাকায় বিক্রি appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফকির খাঁজুরা এলাকার আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় হোটেল-মোটেল মালিকরা। রবিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে বলেন, গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার সৈকত হোটেলে গিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে যোগাযোগ করতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির সম্পর্কে অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এ ঘটনার ভিডিও চিত্র সংগঠনের কাছে সংরক্ষিত রয়েছে। বক্তারা বলেন, “একজন সরকারি কর্মকর্তার এ ধরনের অসৌজন্যমূলক আচরণ অনাকাংখিত।

এ বিষয়ে হোটেল সৈকতের ম্যানেজার রাজিব বলেন, ভ্যাট কর্মকর্তা জামিউল ইসলাম এসেই খারাপ ব্যবহার শুরু করেন। বিষয়টি আমার কর্তৃপক্ষকে জানানোর জন্য মোবাইল ফোন বের করলে তারা মোবাইল ফোন কেড়ে নিতে চান এবং হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পর্কে খারাপ উচ্চারণ ব্যবহার করে গালাগাল করেন।

অ্যাসোসিয়েশনের দাবি, সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহার করতে হবে এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কুয়াকাটা পর্যটন এলাকায় সকল ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম বলেন, আমরা ভ্যাট জরিপে কুয়াকাটা গিয়েছিলাম। কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি, বরং হোটেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়ে বিভ্রান্তি তৈরি করেছে।

The post কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ (২৩), মো. সোলায়মান রহমান আসিফ (২৪) ও জহির হাওলাদার (২৮)।

অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৫(৫) ধারায় তিন দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,”কুয়াকাটার মতো পর্যটন এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত পর্যটন পরিবেশ গড়ে তুলতেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

The post কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় এক পিস ইলিশ বিক্রি ৯ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ।মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়।

বুধবার (১ লা অক্টোবর) সকাল৭ ঘটিকায় আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে আসলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা। এসময় মাছটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সাথে বড় ইলিশ ধরা পড়ে, যা চড়া মূল্যে বিক্রি ।

জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভাল দামে বিক্রি হয়েছে, অবরোধের আগ মূহুর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।

জমজম ফিসের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না।বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভাল দামে মাছগুলো বিক্রি করতে পারি।

মাছটি কিনে নেওয়া ক্রেতা পি এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুজে বড় সাইজের এই একটি ইলিশই পেযেছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো আশা করছি ভাল একটা দামে বিক্রি করতে পারব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

The post কুয়াকাটায় এক পিস ইলিশ বিক্রি ৯ হাজার টাকায় appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় প্রবল বর্ষণেও পর্যটকের ভিড়, সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সাথে নাচানাচি
একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত দর্শনে সমৃদ্ধ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে চোখে পড়ার মতো পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজারো পর্যটক সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সাথে নাচানাচি ও ডুব সাঁতারে মেতেছে।

ঢাকা থেকে আসা পর্যটক নয়নিকা আহমেদ বলেন, বৃষ্টিতে ভিজে সমুদ্রের বিক্ষুব্ধতায় ডুব সাঁতারে মেতে উঠতে অসাধারণ লেগেছে। প্রিয়জনের হাতে হাত রেখে নিরবে নিভৃতে সৈকতে হেঁটে চলায় এক অন্যরকম অনুভুতি।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, কক্সবাজার অনেকবার গিয়েছি,কুয়াকাটায় আসা হয়নি, তাই বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই আসা। এখানে এসে দেখি ভালোই পর্যটক। সৈকতে অনেক ভিড় থাকলেও সবার মধ্যে আনন্দ-উৎসবের আমেজটা আলাদা।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা। আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে বেশ ভালোই পর্যটকদের ভিড় আছে। বেচা-কেনাও ভালো, আলহামদুলিল্লাহ।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, বীচ লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং হলেও পর্যটন শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় থাকায় পর্যটন ব্যবসায় প্রাণ ফিরে পাচ্ছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগে পর্যটকদের সতর্ক থাকতে হ্যান্ড মাইক দিয়ে বারবার অনুরোধ করা হচ্ছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, বর্ষা মৌসুমে সমুদ্রে সৈকতে যে বিশাল ঢেউ আছড়ে পড়ে, তা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে বেশ পর্যটক। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ,মহিপুর থানা পুলিশ সহ কলাপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

The post কুয়াকাটায় প্রবল বর্ষণেও পর্যটকের ভিড়, সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সাথে নাচানাচি appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় ব্যবসায়ীকে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
পটুয়াখালীর কুয়াকাটায় মুদি ব্যবসায়ী মন্নান শেখ (৭৫) কে হোটেল কক্ষে আটক রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে কুয়াকাটার হীড বাংলা সড়কের নামবিহীন একটি হোটেলের কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মন্নান শেখকে আটক করে তার মোবাইল ফোন থেকে ছেলেকে ফোন করা হয়। এসময় তাকে হুমকি দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ছেলে পুলিশের সহযোগিতায় রাতে হোটেল থেকে তার বাবাকে উদ্ধার করেন। এসময় মম্বিপাড়া এলাকার হাসান (২২), মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮) কে আটক করে পুলিশ।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটকানো হয় মন্নান শেখকে। প্রথমে তার ভিডিও ধারণ করে পরে মুক্তিপণের দাবিতে ছেলেকে ফোন করা হয়।

ভুক্তভোগী মন্নান শেখ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে আমাকে ডেকে নিয়ে একটি হোটেলে মেয়েসহ আটকিয়ে ভিডিও করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার ছেলের কাছে মুঠোফোন ৩ লাখ টাকা দাবি করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। অভিযুক্তদের আজ আদালতে প্রেরণ করেছি।

The post কুয়াকাটায় ব্যবসায়ীকে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
পটুয়াখালীর কুয়াকাটার চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ নির্বিচারে কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। এনিয়ে বন কর্মকর্তার যেন কোন দায় নেই। স্থানীয়দের বক্তব্য, প্রভাবশালীদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিচ্ছে না বন বিভাগ। তবে পাবলিক আই ওয়াশে দু’একটি মামলা দায়ের করা হলেও এতে অভিযুক্ত প্রভাবশালীদের বাদ দিয়ে আসামী করা হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

জানা যায় , চরগঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিয়মিত বনাঞ্চলের বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। এতে বনভূমি উজাড় হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বনাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কেটে ফেলা গাছের অংশ, গুঁড়ি ও ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ এই কাজের সঙ্গে একটি প্রভাবশালী মহল জড়িত। যাদের ছত্রছায়ায় কখনও দিনের আলোয়, আবার কখনও রাতের অন্ধকারে নির্বিচারে গাছ কেটে পাচার করছে বনদস্যুর।

স্থানীয় বাসিন্দা সবুর মিয়া বলেন, যখন যার প্রয়োজন হয় তখনই গাছ কেটে নেয়। কেউ সমুদ্রের স্রোতে উপড়ে পড়া গাছ কেটে বিক্রি করে, আবার কেউ সরাসরি বনের ভেতরে ঢুকে বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃস্থানীয় মো. আবুল হোসেন রাজু বলেন, গঙ্গামতির সংরক্ষিত বন ধ্বংস হলে শুধু গাছই নয়, উপকূলের প্রাকৃতিক ঢালও ধ্বংস হবে। ঝড়-জলোচ্ছ্বাসের সময় এ বন উপকূলের রক্ষা কবজ হিসেবে কাজ করে। তাই বন রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা জরুরি।

তিনি আরও বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উপকূল ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। নির্বিচারে গাছ কাটার ফলে উপকূলের জীববৈচিত্র্য ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি বহুগুণে বাড়বে।

গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ে ভেঙে পড়া বা মরে যাওয়া গাছ স্থানীয়রা অনেক সময় কেটে নেয়। তবে বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে কিছু কাঠ জব্দ করা হয়েছে।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, কিছু বনদস্যুরা রাতের আঁধারে বনের গাছ কেটে নিয়েছে। গাছ পাচারকারীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। বেশ কিছু কাঠ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

The post কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড় appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় ২২ কেজির কোরাল বিক্রি হলো ৩৩ হাজার ৭৯০ টাকায়
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলআমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। শনিবার বেলা এগারোটায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ’ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ’৯০ টাকায় মাছটি ক্রয় করেন।

এর আগে সকাল নয়টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন।

জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি সহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষনিক দু’দফা জাল ফেলে মাছটি শিকার করেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়েনা। তবে আশা করা যাচ্ছে অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

The post কুয়াকাটায় ২২ কেজির কোরাল বিক্রি হলো ৩৩ হাজার ৭৯০ টাকায় appeared first on Newsflash24bd.com.