কুয়াকাটায় | Newsflash24bd.com

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের ভিড়
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোলোভা দৃশ্য। তাই বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের ভিড়। বুধবার দুপুরে দেখা গেছে সমুদ্র সৈকতে আগমন ঘটেছে হাজারো পর্যটকের।

বুধবার সকাল থেকে সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে। তবে গত বছরের তুলনায় এ বছর সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটা কম বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কম সংখ্যক হলেও আগত পর্যটকরা সৈকতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে তীব্র শীত উপেক্ষা করেও নোনা জলে গা ভেজাচ্ছেন। তবে শতভাগ হোটেল বুকিং না থাকলেও বুকিং রয়েছে ৫০ শতাংশ হোটেল মোটেলের কক্ষ। আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা কাজ করছে।

সৈকতের ছাতা বেঞ্চি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আজকে পর্যটক আসতে শুরু করেছে। আগামীকাল আরও পর্যটক আসবে।

হোটেল খান প্যালেসের স্বত্বাধিকারী আ. রহিম খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর কারনে আজকে পর্যটক কম আসছে, তবে কালকে থেকে বেশ পর্যটক আসবে।

কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি আব্দুল মোতালেব শরীফ জানান, এবার সাপ্তাহিক ছুটিতে ভাবছিলাম অনেক পর্যটক হবে। এখন দেখি প্রচুর শীত। শীতের কারনে পর্যটক কম আসছে।তবে প্রায় হোটেলে ৫০ শতাংশ রুম বুকিং রয়েছে। আগামীকালও পর্যটক আসবে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটেছে, তবে শীতের কারনে একটু কম আসছে।আমরা পৌর প্রশাসন, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।

The post পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের ভিড় appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজে দুর্নীতি, অনিয়ম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটির নির্মাণ কাজ নিয়ে ফুঁসে উঠেছে ‘কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বুধবার সন্ধ্যায় মীরাবাড়ি সংলগ্ন পয়েন্টের পশ্চিম পাশে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন সড়কের উপরে কাফনের কাপড় সামনে রেখে তারা এ অভিনব প্রতিবাদ জানায়।

প্রতিবছর উপকূলে ঝড়-বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এই জনপদ। তাই বেড়িবাঁধ ঘেঁষে নির্মিত সড়কটি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই সড়কেই চলছে নিম্নমানের কাজ, এমন অভিযোগ স্থানীয়দের।

এলজিইডি সূত্রে জানা যায়, জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত ৩ কোটি টাকা ব্যায়ের ৩ কিলোমিটার এ সড়কটি নির্মাণের কাজ পায় ‘ইউনুস অ্যান্ড ব্রাদার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কে মাটির বদলে লবনাক্ত বালু ব্যবহার, খোয়ার পরিমাণ কম দেওয়া এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে এমন অভিনব প্রতিবাদ জানায় স্টুডেন্টস এলায়েন্স সহ এলাকাবাসী।ওয়ার্ক অর্ডার অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো প্রায় ৪০ শতাংশ কাজ বাকি।

স্থানীয়দের অভিযোগ, সড়কে মাটির বদলে বালু ব্যবহার, লবণাক্ত বালু উত্তোলন, খোয়ার পরিমাণ কম দেওয়া এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে সড়কটি টেকসই হচ্ছে না।

স্টুডেন্ট এলায়েন্সের প্রতিনিধি রিপন সাব্বির বলেন,এই দুর্নীতি দুর করতে হলে শুধু মানুষ পরিবর্তন হলেই হবেনা,আমাদের সকলের মনের পরিবর্তন হতে হবে।আমরা এই কাজের অনিয়ম, দুর্নীতির জরুরী সমাধান চাই।

স্থানীয় বাসিন্দা কাদের হাওলাদার বলেন, “আগে রাস্তা ভালোই ছিল। এখন আধা ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করছে। এমন মানহীন রাস্তা আমরা চাই না। ঠিকভাবে করতে পারলে করুক, না পারলে কাজ বন্ধ করুক।”

জেলে রাজিব বলেন, এই বেড়িবাঁধ জলোচ্ছ্বাস থেকে আমাদের বাঁচায়। এখানে অনিয়ম হলে আমাদের ভোগান্তির শেষ থাকবে না।

পর্যটকরাও সড়কের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আগত পর্যটক আসিব মাহমুদ বলেন, লোকজন হাত দিয়ে কার্পেট তুলে দেখাচ্ছিলেন। দাঁড়িয়ে দেখি কাজের মান খুবই খারাপ। পর্যটন এলাকাতে এমন অনিয়ম দুঃখজনক।

এ বিষয়ে ঠিকাদার মো, জসিম মৃধা দাবি করেন, এখানে ৪০ মিলি কার্পেটিং দরকার ছিল, কিন্তু আমাকে দেওয়া হয়েছে ২৫ মিলি। এতে বিপাকে পড়েছি। আশপাশে মিষ্টি পানির ব্যবস্থাও নেই। বরাদ্দে ড্রেজিংয়ের বালু থাকলেও ১৫ কিলোমিটার দূর থেকে বালু এনে কাজ করতে হচ্ছে। তারপরও আমরা ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করছি।

এ বিষয়ে এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসাইন আলী মীর বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। কিছু অনিয়ম পাওয়া গেছে। ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

The post কুয়াকাটায় মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজে দুর্নীতি, অনিয়ম appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা
পূন্যস্নানের মধ্যদিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা।

বুধবার ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা।

এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করেন সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত্ত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন।

পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রি সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা। আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা রয়েছে।

The post কুয়াকাটায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় হোটেল রুমে প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ, অভিযুক্তকে ১৪ দিনের কারাদণ্ড
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল রুমে অনধিকার প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে । বুধবার শেষ রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যে প্রনোদিত ভাবে দু’টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।

অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীররাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ডেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও দারুণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাই। পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। অপরাধীদের জন্য এটা একটি বার্তা, যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।

The post কুয়াকাটায় হোটেল রুমে প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ, অভিযুক্তকে ১৪ দিনের কারাদণ্ড appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম হোতা সন্ত্রাসী ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

রোববার গভীররাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে। গ্রেফতার ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া গ্রামে তার বাড়ি।

পটুয়াখালীর ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেফতার।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাতে মিরন ঢাকা থেকে কুয়াকাটায় পৌছে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে, হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে কোপায় সন্ত্রাসীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. জহুরুল ইসলাম বলেন, তাকে বরিবার রাতে রাঙ্গাবালী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

The post কুয়াকাটায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা সহ গ্রেফতার ৪
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও অপর ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে রাসেল মল্লিক (২৩), একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), ধুলাসার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের পুত্র মেহেদী হাসান (২৫)। এরা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

অভিযানে নেতৃত্ব দেয়া পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পরে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। আটকের পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, কারো গোপন আস্থানা, কারো বাড়ি থেকে এই ভয়ঙ্কর আইস যা ইয়াবার থেকেও কয়েকশত গুন ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক সম্পর্কিত তথ্যের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড আবেদন করবেন বলে জানায় সূত্রটি।

The post কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা সহ গ্রেফতার ৪ appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে এক পর্যটকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিল। রবিবার (২৯) সকাল ৯ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাজিদিল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠে। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করে। রাতে সাথে থাকা বন্ধুর অগোচরে মদ্যপান করে শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন।

কিন্তু তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না গিয়ে পূনরায় হোটেলে অবস্থান করেন। পরে ১১ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পুন:রায় কুয়াকাটা হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে আসেন। এবং আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান, রবিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করে। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে এক পর্যটকের মৃত্যু appeared first on Newsflash24bd.com.