কুড়িগ্রামের | Newsflash24bd.com

কুড়িগ্রামে ভাইরাল তাজুলের পাশে দাঁড়াল প্রশাসক ও ‘পথশিশু ফাউন্ডেশন’
বাংলাদেশের উত্তরবঙ্গখ্যাত জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১২ নম্বর নারায়ণপুর ইউনিয়নের এক অসহায় ও হতদরিদ্র পরিবারের বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল “কনটেন্ট ক্রিয়েটর” মো: তাজুল ইসলামের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম (স্যোসাল মিডিয়া) (তাজু ভাই ২.০) ওরফে তাজুল ইসলামের অসহায়ত্বের বিষয়টি রাতারাতি ভাইরাল হলে তা নেট দুনিয়ায় দেশজুড়ে সবার নজরে আসে। নজরে (শিরোনামে) আসে বিভিন্ন অনলাইন, গণমাধ্যম ও টিভি চ্যানেল গুলোতেও। এমন খবর প্রকাশের পর বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভাইরাল অসহায় তাজুলের জন্য আশ্রয়স্থল হিসেবে টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক মো: ফরিদ আহমেদ নয়ন।

স্যোসাল মিডিয়া (সামাজিক যোগাযোগ) মাধ্যম প্রাপ্ত সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১২ নম্বর নারায়ণপুর ইউনিয়নের এক অসহায় ও হতদরিদ্র পরিবারের সন্তান মো: তাজুল ওরফে দিনমজুর তাজু ভাই। তার মাথা গোঁজার স্থায়ী কোনো সুব্যবস্থা না থাকায় তিনি অনেক কষ্ট করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে অনেকটাই মানবেতর জীবনযাপন পার করছিলেন। অবশেষে “পথশিশু ফাউন্ডেশন”র পক্ষ থেকে নতুন টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ পেয়ে ভাইরাল হওয়া তাজুল ওরফে (তাজু ভাই ২.০) অত্যন্ত খুশি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) দুপুরে নগদ অর্থ ও সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, পথশিশু ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইউপি সদস্য কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ তাজুর হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া তিনি তাজুলকে বাসযোগ্য খাস জমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’ ভাইরাল তাজুল ইসলামের জন্য ঘর নির্মাণে দুই বান্ডিল টিন ও নগদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া প্রদান করেন। এসময় সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সবারকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষ‌য়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুজ্জামান রিশাদ উপস্থিত সাংবাদিকদের ব‌লেন, তাজুল ভাই তার এলাকার সমস‌্যাগু‌লো তু‌লে ধ‌রে‌ছেন। এটা খুবই ভা‌লো‌ দিক। আমরা স‌রেজ‌মি‌নে খোঁজ নি‌ছি। উনি খুব অসহায় ও ভূ‌মিহীন। আজ আমরা তা‌কে ডে‌কে আর্থিক সহায়তা দিয়েছি। তা‌কে খাস জ‌মিসহ আবা‌দি জ‌মির ব‌ন্দোবস্ত ক‌রে দেওয়া হ‌বে।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, পরিবারের জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন তাজুল ইসলাম ওরফে তাজু । কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে মজার ভিডিও তৈরি করতেন তাজু।

সম্প্রতি ‘তাজু ভাই ২.০’ নামের একটি ফেসবুক পেজ থেকে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ, ২০২৬) উপলক্ষে স্থানীয় কুড়িগ্রামের নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দোকানদারের কাছে জানতে চান, জিলাপি সরকারি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না। সরল ভাষা ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তিনি দেশজু‌ড়ে আলোচনায় চ‌লে আসেন।

এদিকে নাগেশ্বরী উপজেলার লোকজন জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ আগামী দিনে আমাদের সমাজের বসবাসরত অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। এসময় তারা ভাইরাল তাজুলের জন্য আরও সার্বিক সহযোগিতারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “পথশিশু ফাউন্ডেশন”র চেয়ারম্যান সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন ইতোপূর্বে গাইবান্ধা জেলায় অসংখ্য হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে একাধিক ঘর নির্মাণ করে ইতিমধ্যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

The post কুড়িগ্রামে ভাইরাল তাজুলের পাশে দাঁড়াল প্রশাসক ও ‘পথশিশু ফাউন্ডেশন’ appeared first on Newsflash24bd.com.