কিশোরগঞ্জ | Newsflash24bd.com

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ
স্থগিত করার ১১ মাস পর কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এই নতুন কমিটিতে রয়েছেন—সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব ও সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে শনিবার (২ মে) পাঁচ সদস্যের এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত বছরের ১৫ মে পাঁচ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। কিন্তু ২৪ দিনের মাথায় সেই কমিটি স্থগিত করা হয়। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন রেদুয়ান রহমান ওয়াকিউর। এবারের নতুন কমিটিতে চারজনকে রেখে বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক রেদুয়ান রহমান ওয়াকিউরকে।

এই প্রসঙ্গে রেদুয়ান রহমান ওয়াকিউর বলেন, গত বছর কমিটি ঘোষণা হওয়ার পর নতুন উদ্যমে কাজ শুরু করেছিলাম। কিন্তু মাত্র ২৪ দিনের মাথায় কোনো কারণ উল্লেখ না করেই আমাদের কমিটি স্থগিত করা হয়। এরপরও দলীয় সকল কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে দিনরাত কাজ করেছি। কিন্তু এবারের নতুন কমিটিতে আমাকে বাদ দেওয়ায় বিস্মিত হয়েছি।

তিনি বলেন, যে বয়সে পড়ালেখার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সে জীবনের মায়া ত্যাগ করে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। হুলিয়া মাথায় নিয়ে ঘর, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন সময় পার করেছি।

আক্ষেপ করে তিনি আরও বলেন, প্রত্যেকেই তার কাজের স্বীকৃতি আশা করে। কিন্তু আমার ক্ষেত্রে হলো উল্টো। এতে সংগঠনের অনেক কর্মী-সমর্থক হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

The post কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ হাওরের নিজ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ফজলুর রহমান
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। ফলে বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি শ্রমিক সংকটের কারণেও বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে আছেন তারা।

এই পরিস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার পরদিনই শুক্রবার (১ মে) হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

এই সময় তিনি কৃষকদের বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের দেখতে এসেছি। তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাওয়ানোর আশ্বাস দিয়েছেন। নিজের মনকে ছোট করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যতটুকু পারি কষ্ট লাঘবের চেষ্টা করবো।

এদিকে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হাওরের ধনু, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসলরক্ষা বাঁধ উপচে হাওরের বিশাল এলাকা তলিয়ে যেতে পারে। এই আশঙ্কায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে।

কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী-এই চার উপজেলা পুরোপুরি হাওর এলাকা। এছাড়াও করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী, বাজিতপুর ও ভৈরবের কিছু এলাকাও হাওর হিসেবে পরিচিত। হাওরের কৃষকরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। এই একটি ফসল (বোরো ধান) দিয়েই চলে তাদের সারা বছরের সংসার।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বছর জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরেই ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৯৬ মেট্রিক টন চাল।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, বোরো ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টিতে প্রায় ৬ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। দুই দিন ধরে বৃষ্টি না হওয়ায় পানি স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে ৫৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কাজ করছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

The post কিশোরগঞ্জ হাওরের নিজ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ
কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট মুক্ত রাখতে অনুমোদিত অটোরিকশা ছাড়া পৌরসভার বাইরের ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশার প্রবেশ নিষিদ্ধসহ শহরের ১৩টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শিক্ষকপল্লী সীমান্ত মসজিদ এলাকায় হোল্ডিং ফলক স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান (যুগ্ম সচিব)।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান বলেন, আমরা কিশোরগঞ্জবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই। যানজট কেবল সময়ের অপচয় নয়। এটি নাগরিক জীবনের মানও কমিয়ে দেয়। শহরকে সবার জন্য চলাচলযোগ্য রাখতে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

The post কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ appeared first on Newsflash24bd.com.

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন
ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্র-জনতা। এতে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এই সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলার জনগণের মতামতের পরিপন্থী। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী কঠোর আন্দোলনে নামবে বলে জানান বক্তারা।

১৮৬০ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে কিশোরগঞ্জকে প্রথম প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়।

The post ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ সদরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত
জেলার কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। সভার আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মঈনুর রহমান মনির, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) ওয়াবদুল্লাহ খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি আমিনুল হক সাদী, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

এই বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইলফোন আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর তাই ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবক সবাইকে সতর্ক ও সচেতন থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন এই বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইউএনও জানান।

The post কিশোরগঞ্জ সদরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল ও সাধারণ সম্পাদক মাজহারুল নির্বাচিত
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রথম অধিবেশন সম্মেলনের পর দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে গভীর রাতে ভোটের ফল ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

ঘোষিত ভোটের ফলাফল থেকে জানা যায়, সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এই পদে বাতিল হয় ১২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৭টি এবং শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এই পদে বাতিল হয় ৩৩টি ভোট।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ১৩টি ও ৮টি পৌরসভার ৮টি মিলিয়ে মোট ২১টি ইউনিট কমিটির ২ হাজার ৯০ জন কাউন্সিলর ভোটার ছিলেন।

এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা ও উপজেলার নেতারা। এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এই সম্মেলন শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থল পুরাতন স্টেডিয়ামে সমবেত হন।

The post কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল ও সাধারণ সম্পাদক মাজহারুল নির্বাচিত appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলন সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনস্থল তোরণ, মঞ্চ, বসার ব্যবস্থা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সেই সাথে পুরো জেলা সদর জুড়ে দলীয় নেতাকর্মীরা তোরণ তৈরি আর ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এই নিয়ে পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারা আশা প্রকাশ করেন, সম্মেলনকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন।

সম্মেলনের প্রস্তুতি বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কিংবা মাথায় রেখেই শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি। আশা করি সকল প্রস্তুতি শেষে শনিবার (২০ সেপ্টেম্বর) সম্মেলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

The post কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ আদালতে রোববার (৩১ আগস্ট) মামলাটি দায়ের করেন হাসপাতালে প্যাথলজি বিভাগে আউটসোসিংয়ে কর্মরত এক নারী কর্মচারী।

আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার বাদী ও বিবাদী দুই জনই বিবাহিত। বাদীর স্বামী লিভার সিরোসিসে আক্রান্ত। চাকরির পাশাপাশি তিনি আইন বিষয়ে পড়াশুনা করছেন। বাদীকে বিভিন্ন সময় চাকরিচ্যুতির ভয় দেখিয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। তিনি বিবাহিত, পিতার বয়সী এবং অন্য ধর্মের বলেও রেহাই পাননি। অনেক অর্থবিত্তের মালিক এবং প্রয়োজনে নিজ ধর্ম ত্যাগ করে হলেও তাকে বিয়ে করতে চান বলে বাদীকে আশ্বস্ত করেন। কারণে অকারণে বিভিন্ন সময় তাকে রুমে ডেকে নিয়ে শরীরে হাত এবং কুপ্রস্তাব দিতেন। রাজী না হলে চাকুরিচ্যুতি এমনকি গুলি করে মেরে ফেলারও হুমকি দিতেন। মোবাইল ফোনে কুরুচিপূর্ণ ম্যাসেজও পাঠাতেন তিনি। বিষয়টি হেলিশ রঞ্জন সরকারের স্ত্রী জানার পর তিনিও তাকে শাসিয়েছেন।

গত ২১ আগস্ট স্ত্রীর সামনে বিষয়টি মীমাংসা করার কথা বলে বাদীকে হাসপাতালের কোয়াটারে ডেকে নেন ডা. হেলিশ রঞ্জন সরকার। কিন্তু কোয়াটারে গিয়ে তার স্ত্রীকে দেখতে পাননি। এই অবস্থায় কোয়ার্টারে জোরপূর্বক ধর্ষণ করেন বাদীকে। চাকরিচ্যুতির ভয় এবং স্বামীর লিভার সিরোসিসের কথা চিন্তা করে মুখ খুলেননি তিনি। পরে ২৬ আগস্ট বিকেলে বাদীকে অফিস কক্ষে ডেকে নিয়ে আবারো ধর্ষণের চেষ্টা করেন। ডাক চিৎকার শুরু করলে হাসপাতালের স্টাফ ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এই সময় ডা. হেলিশ রঞ্জন সরকার তাকে বিবাহিত স্ত্রী বলে পরিচয় দিয়ে রক্ষা পান। বিষয়টি তিনদিনের মধ্যে সমাধান করার কথা বলে বাদীকে বিদায় করেন। কিন্তু পরে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন বাদী।

থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি উল্লেখ করে তিনি (বাদী) বলেন, বাধ্য হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন।

The post কিশোরগঞ্জ সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা appeared first on Newsflash24bd.com.

একনেকে কিশোরগঞ্জে এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য এলিভেটেড সড়ক নির্মাণের জন্য ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ৬৪০.৫৮ কোটি টাকা। ‘মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসাবে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাবে।’

ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত ১১টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনামন্ত্রী বলেন, এলিভেটেড রোড নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে-মিঠামইন সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওর অঞ্চলে মিঠামইন সেনানিবাসের সাথে সংযোগকারী সড়ক যোগাযোগ উন্নত করা।

এছাড়া কিশোরগঞ্জ সদর, ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সঙ্গে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ মসৃণ ও চালু রাখতে নাকভাঙ্গা সার্কেল থেকে মরিচখালী বাজার পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে।

মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- ১৫.১৩ কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ, ১৩.৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, চারটি সেতু নির্মাণ, ১৩টি টোল প্লাজা নির্মাণ, টোল মনিটরিং ভবন ও চেকপোস্ট নির্মাণ, ১৩ কিলোমিটার অস্থায়ী সাবমারসিবল সড়ক নির্মাণ, চারটি গভীর নলকূপ স্থাপন, চারটি ফুট ওভার ব্রিজ নির্মাণ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার নির্মাণ ইয়ার্ড, ৮ হাজার ২২৪ বর্গমিটার বাস স্টপস এবং ১৫১.০৯ একর জমি অধিগ্রহণ।

The post একনেকে কিশোরগঞ্জে এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন appeared first on Newsflash24bd.com.