কিশোরগঞ্জের | Newsflash24bd.com

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
লাখো মুসল্লিদের অংশগ্রহণে এবং নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯ তম পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় ঐতিহাসিক এই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জামাত শেষে তিনি খুতবা পাঠ করেন। এরপর তিনি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের উন্নয়ন, অগ্রগতি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

এই সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল), পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ প্রমুখসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।

রেওয়াজ অনুযায়ী, ঈদ জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। ৩টি জামাত শুরুর ৫ মিনিট আগে, ২টি ৩ মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে ছোড়া হয়।

বড় ঈদগাহ, বড় জামাত। বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়-এমন আকর্ষণে সকাল থেকেই এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন লাখো মুসল্লি। এবারের ঈদ জামাতের সময় বৃষ্টি শুরু হয়। মুসল্লিরা বৃষ্টির মধ্যেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন।

এছাড়াও দূর-দূরান্তের মুসল্লিদের ঈদগাহ মাঠে আসার সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুইটি স্পেশাল ট্রেন যাতায়াত করে।

ঈদগাহ ময়দানকে ঘিরে গড়ে তোলা হয় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ শহর এবং আশপাশের এলাকায় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১ হাজার ৫ শত সদস্য দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় শোলাকিয়া ঈদগাহ ময়দানকে। এছাড়াও সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে ঈদগাহের ভিতর এবং বাহিরের এলাকা সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হয়।

এদিকে, ঈদগাহ ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য প্রবেশপথে স্থাপিত আর্চওয়ে দিয়ে মুসল্লিরা শৃঙ্খলাবদ্ধ হয়ে ঈদগাহে প্রবেশ করেন। এর আগে তিন দফা মেটাল ডিটেক্টরে সবার দেহ তল্লাশি করা হয়।

স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, এরপর ধীরে ধীরে সেই ‘সোয়া লাখিয়া’ পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া নামে।

The post কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২২ মার্চ) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি ‘মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সাহসী ভূমিকা পালনের পাশাপাশি নিজ এলাকার শিক্ষাক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে নেওয়া হবে। এদিন বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

The post কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু মারা গেছেন appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন
কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় দুই গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ে ঈদ উদযাপন করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর মসজিদ ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর মসজিদে ঈদ জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।

এছাড়াও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক নারী-পুরুষ পৃথকভাবে ঈদের জামাত আদায় করেন।

ঈদের নামাজের পর একে-অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এইভাবে পবিত্র রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

The post কিশোরগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
কিশোরগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় ও সাধারণ সম্পাদক ওয়ারেস আবদুল্লাহর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান।

জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এই স্মারকলিপিতে ছয়টি দাবি বাস্তবায়নের জন্য বলা হয়। দাবিগুলো হলো-ভূমি সংক্রান্ত বিরোধে হয়রানিমূলক মামলা থেকে দায়মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি, নিয়োগ বিধি অনুযায়ী বিসিএস নন-ক্যাডার থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, ভূমি সহকারী কর্মকর্তা পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদকে ১২তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করা। এছাড়া নিয়োগ ও পদোন্নতিতে বিদ্যমান জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন, বেতন নির্ধারণের জটিলতা দূর করে বেতন বৈষম্য নিরসন এবং মাঠপর্যায়ে কাজের ঝুঁকি ও অতিরিক্ত দায়িত্ব বিবেচনায় বিশেষ বা ঝুঁকি ভাতা প্রদান।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যোতির্ময় রায় জানান, দলিলের সঠিকতা যাচাইয়ের আইনগত এখতিয়ার না থাকা সত্ত্বেও ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। এইসব হয়রানি থেকে দায়মুক্তি এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা স্মারকলিপি প্রদান করেছেন।

The post কিশোরগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের হাওরের দুইটি ফেরি সার্ভিস চালু
কিশোরগঞ্জের হাওরের দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ফেরি চালু হওয়ায় শুকনো মৌসুমে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সঙ্গে সহজে যাতায়াত করা যাবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিয়ন্ত্রণাধীন চালু হওয়া ফেরি দুইটি হলো-করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরি এবং মিঠামইন উপজেলার শান্তিপুর ফেরি।

প্রায় ছয় মাস হাওরের সাবমার্জিবল সড়কসহ বিভিন্ন অংশ পানির নিচে থাকে। তখন ফেরি চলাচল বন্ধ থাকে। আর পানি নেমে যাওয়ার পর সড়কগুলো ভেসে উঠলে তখন চালু করা হয় ফেরি।

এই সময় উপস্থিত ছিলেন-জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফেরির ইজারাদার।

The post কিশোরগঞ্জের হাওরের দুইটি ফেরি সার্ভিস চালু appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সাধারণ সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এম এ রশীদ ভূঁইয়া (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেল ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ নভেম্বর) জোহর নামাজের পর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা ঈদ্গাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বাসিন্দা ছিলেন সাংবাদিক আলহাজ্ব এম এ রশীদ ভূঁইয়া (৯০)। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ, শতাব্দীর কন্ঠ পত্রিকায় দীর্ঘদিন যাবত লেখা লেখি করেছেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সহ সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায় একজন গুণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন। পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকরি শেষে তিনি অবসরগ্রহণ করেন। শিক্ষক থাকাকালীন তিনি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।

গুণী শিক্ষক ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এম এ রশীদ ভূঁইয়ার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব ও কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন।

The post কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া মারা গেছেন appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের ‘বড়ইতলা গণহত্যা’ দিবস আজ
১৯৭১ সালের ১৩ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে ৩৬৫ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে এই দেশীয় রাজাকার ও পাকিস্তানী হানাদার বাহিনী। এই দিনটি এখন বড়ইতলা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে কিশোরগঞ্জবাসী।

এই বর্বর হত্যাকাণ্ডের শিকার এসব পরিবারে বুকফাটা কান্না থামছে না। বড়ইতলা হত্যাকাণ্ডে স্বজনহারা শত শত পরিবার এখনো মানবেতর জীবন-যাপন করছে। তাদের খবর রাখে না কেউ। এখনো মিলেনি শহীদ পরিবারের স্বীকৃতি ও মর্যাদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ থেকে ট্রেনে করে পাকিস্তানী বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী কর্শাকড়িয়াইল ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে এসে নামে। পরে তারা পার্শ্ববর্তী দামপাড়া গ্রামে প্রবেশ করে ৪/৫ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। ঘটনার আকস্মিকতায় প্রাণে বাঁচতে কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া, বীরদামপাড়া, কড়িয়াইল, তিলকনাথপুর, গোবিন্দপুর, চিকনিরচরসহ আশপাশের গ্রামের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। এই সময় পাকিস্তানী বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা গ্রামের সাধারণ মানুষকে সভা হবে বলে ডেকে বড়ইতলা নিয়ে যায়। এসব এলাকার সাধারণ মানুষদের মুক্তিযুদ্ধের বিপক্ষে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। স্থানীয় রাজাকাররা পাকিস্তানী সৈন্যদের নিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাড়িঘরে লুটতরাজ, নারী নিপীড়ন ও অগ্নি সংযোগ করে। এই সময় এক রাজাকার গুজব ছড়ায় যে, গ্রামবাসী দুই পাকিস্তানী সৈনিককে মেরে ফেলেছে। এই গুজবের পর বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের পাশে বড়ইতলা নামক স্থানে নিরীহ ৩৬৫ গ্রামবাসীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করে।

দেশ স্বাধীনের পর তৎকালিন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বড়ইতলার গণহত্যারস্থল পরিদর্শন করেন। পরে বড়ইতলার নাম পরিবর্তন করে ‘শহীদ নগর’ নাম রাখা হয়। শহীদদের স্মরণে সেখানে তখন একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। পরে ২০০০ সালে সরকারের সহযোগিতায় বড়ইতলা এলাকায় রেললাইনের পাশে ৬৬৭ বর্গফুট এলাকায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

The post কিশোরগঞ্জের ‘বড়ইতলা গণহত্যা’ দিবস আজ appeared first on Newsflash24bd.com.

জাতীয় ভারোত্তোলনে কিশোরগঞ্জের নূরে আলম সিদ্দিকীর সোনা জয়
জাতীয় ভারোত্তোলনে ৬০ কেজি ওজন শ্রেণিতে কিশোরগঞ্জের আজাহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নূরে আলম সিদ্দিকী সোনা জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০৭ কেজি তুলে সেরা হন তিনি।

একই ওজন শ্রেণিতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বেলাল হোসেন (১৯৮ কেজি) রুপা ও বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ (১০৬ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।

জাতীয় ভারোত্তোলনের তৃতীয় দিনে চারটি সোনার তিনটিই জিতেছে পরিচিত সংস্থাগুলোর অ্যাথলেটরা।

The post জাতীয় ভারোত্তোলনে কিশোরগঞ্জের নূরে আলম সিদ্দিকীর সোনা জয় appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে অভিযুক্ত ডা. মো. মাহবুবুল আলম মিলনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়া (৬৫) হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসা নিতে হাসপাতালের জরুরী বিভাগে যান। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম মিলন হাসপাতালে তাকে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এই নিয়ে কথা বলার এক পর্যায়ে তুমি বলার কারণে ক্ষিপ্ত হয়ে রোগী মহসিন মিয়াকে লাথি মারেন ডা. মো. মাহবুবুল আলম মিলন। এতে রোগী মহসিন মিয়ার বাঁ উরুতে রক্তান্ত জখম হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী রোগী মহসিন মিয়ার ছেলে মো. শোলক মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়া (৬৫) হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসা নিতে হাসপাতালের জরুরী বিভাগে যান। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম মিলন হাসপাতালে তাকে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এই নিয়ে কথা বলার এক পর্যায়ে তুমি বলার কারণে ক্ষিপ্ত হয়ে রোগী মহসিন মিয়াকে লাথি মারেন ডা. মো. মাহবুবুল আলম মিলন। এতে রোগী মহসিন মিয়ার বাঁ উরুতে রক্তান্ত জখম হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী রোগী মহসিন মিয়ার ছেলে মো. শোলক মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মোহাম্মদ আবেদুর রহমান ভূঞা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

The post কিশোরগঞ্জে হাসপাতালে রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১২ কোটি টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো (সিন্দুক) চার মাস ১৭ দিন পর আবারও খোলা হয়েছে। এরপর ৩২টি বস্তায় টাকাগুলো ভরা হয়। এসব বস্তার টাকা গণনা করে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। এ ছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এই হিসাব পাওয়া যায়। এর আগে শনিবার (৩০ আগস্ট) সকালে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স (সিন্দুক) খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার আগে টাকা গণনার কাজ শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ আরো অনেকেই।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও পাগলা মসজিদ দানবাক্স খোলা কমিটির আহবায়ক মো. এরশাদুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টাকা গণনা কাজে পাগলা মসজিদ মাদরাসার ১২০ জন শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ২২০ জন ছাত্র, পাগলা মসজিদের ৪৫ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়াও সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্সগুলো (সিন্দুক) খোলা হয়। এবার চার মাস ১৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো (সিন্দুক) খোলা হয়েছে। টাকা গণনা শেষে এবার ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়।

The post কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১২ কোটি টাকা appeared first on Newsflash24bd.com.