কর্মসূচি | Newsflash24bd.com

এনবিআরে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাকক্ষে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রোববারও চলে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’।

হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি এবং গতকাল ও আজ অর্থাৎ ২৮ এবং ২৯ জুন যে কমপ্লিট শাটডাউন চলছে, তার পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানি তথা দেশের অর্থনীতির যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতাদের উদ্যোগ এবং আলোচনাকে আমরা স্বাগত জানাই।

তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।

বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ব্যবসায়ীরা এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আজ সারাদিন বৈঠক করে তাদের দাবিগুলো বোঝার চেষ্টা করেন। এরপর তারা অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এরপর তারা মোটামুটিভাবে আশ্বস্ত করতে পেরেছেন, শাটডাউনে যাওয়ার মতো তেমন কোনো যৌক্তিক কারণ ছিল না। কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির জন্য এ রকম একটি বিপর্যয় আমাদের সবাইকে দেখতে হয়েছে।

তিনি বলেন, যৌক্তিক আইন যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে সরকার আবার বসবে। প্রয়োজন হলে এ বিষয়ে ব্যবসায়ীরা মধ্যস্থতা করবে। আন্দোলনকারীদের দাবি তারাও এনবিআরের পৃথক চান, কিন্তু এটা যেন সব অংশীজনদের একত্রে করে আলোচনার ভিত্তিতে একটা সুন্দর সংস্কার হয়। এ বিষয়টি নিশ্চিত করতে সরকারও আমাদের আশ্বস্ত করেছে। বিষয়টি ব্যবসায়ীরাও আন্দোলনকারীদের আশ্বস্ত করেছে। এ ক্ষেত্রে কিছুটা হয়রানিমূলক ঘটনা ঘটতে পারে, সে বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আগামীতে যে বিষয়টি নিয়ে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে।

এর আগে এদিন সন্ধ্যায় অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করেন ১১ সদস্যের শীর্ষ ব্যবসায়ী নেতাদের প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবির সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, এমসিসিআইর সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতির তাসকিন আহমেদ প্রমুখ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।

The post এনবিআরে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার appeared first on Newsflash24bd.com.

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, পেন্টাগনের বিশ্লেষণ
পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা শুধুমাত্র দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তখন মার্কিন প্রেসিডেন্ট এই হামলাকে অত্যন্ত সফল হামলা বলেও জানিয়েছিল। কিন্তু মাত্র তিনদিনের মাথায় পেন্টাগনের এই নতুন তথ্য জানাচ্ছে।

পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি।

গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকেও এ তথ্য জানিয়েছে।

তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে “সম্পূর্ণ ভুল” বলে আখ্যা দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে।

এর আগে ট্রাম্প দাবি করেছেন, শনিবারে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো “সম্পূর্ণভাবে ধ্বংস” হয়েছে।

পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্যি নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান- এই তিনটি পারমাণবিক স্থাপনায় ৩০ হাজার পাউন্ড ওজনের ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করে। যা ৬০ ফুট কংক্রিট বা ২০০ ফুট মাটি ছেদ করে বিস্ফোরিত হতে সক্ষম।

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা করতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক বি-টু বোমারু বিমান।

পেন্টাগনের মূল্যায়ন কী বলছে?
হামলার তিন দিনের মাথায় পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি।

এতে বলা হচ্ছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে।

এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে।

নাম প্রকাশে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যমগুলোকে বলেছে, “যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র, সর্বোচ্চ এইটুকুই”।

ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করবে দেশটি খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর।

গোয়েন্দা সূত্রগুলো যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএসকে নিশ্চিত করেছে যে, হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ স্থানান্তরিত করেছিল।

গত শনিবার এই হামলা চালানোর আগেই মার্কিন ৩০ হাজার পাউন্ডের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমাই একমাত্র অস্ত্র বলে মনে করা হয়েছিল।

শনিবারের হামলার কয়েক ঘণ্টা পর, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান, সবগুলো স্থাপনাতেই “চরম ক্ষয়ক্ষতি ও ধ্বংস” হয়েছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফোর্দোর পারমাণবিক স্থাপনার দুটি প্রবেশপথের আশপাশে ছয়টি নতুন গর্ত এবং ধুলোমাখা ধ্বংসস্তূপ।

তবে স্যাটেলাইট ইমেজের সেই ছবিগুলো দেখে এটা বোঝা সম্ভব ছিল না যে ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি।
পেন্টাগনের রিপোর্ট নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানে মার্কিন হামলার ওপর ভিত্তি করে প্রকাশিত গোয়েন্দা তথ্য ফাঁস ‘রাষ্ট্রদ্রোহিতার’ শামিল।

তিনি ফক্স নিউজকে বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়, রাষ্ট্রদ্রোহিতার মতো এবং এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারাই এর জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি আরও জানান, তিনি সব ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রতিবেদন পড়েছেন এবং তার মতে, যুক্তরাষ্ট্র যেসব তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো “সম্পূর্ণ ধ্বংস হয়েছে” এ বিষয়ে “কোনো সন্দেহ নেই”।

ট্রাম্প নিজেও উইটকফের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ট্রুথ সোশালে ফক্স নিউজ সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন।

সেখানে উইটকফকে উদ্ধৃত করে লেখা ছিল- “আমরা ফোর্দোতে ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই, তা ছাদ ভেদ করেছে। এবং কোনো সন্দেহ নেই, এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সুতরাং যেসব প্রতিবেদনে বলা হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি, তা একেবারেই হাস্যকর!”

ক্ষয়ক্ষতি নিয়ে মূল্যায়ন ছিল কী?

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিলই। কারণ এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই যে এই বোমাবর্ষণ ইরানের গভীর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করতে পেরেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, শনিবারের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণভাবে ধ্বংস” হয়েছে।

শনিবারের ওই হামলার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো আগেই খালি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।

এর বিপরীতে পাল্টা অবস্থান নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা এই অভিযানকে সফল বলে আখ্যায়িত করেছিলেন।

হামলার পরদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হামলার পুরো বিবরণ তুলে ধরেছিলেন। এবং এটিকে তাদের বড় সফলতা হিসেবে ধরে নেয়া হয়েছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে মি. হেগসেথ বলেছিলেন, “আমরা যা দেখেছি তাতে স্পষ্ট যে, আমাদের বোমাবর্ষণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “যারা বলছে এই বোমা কার্যকর ছিল না, তারা আসলে প্রেসিডেন্ট এবং এই সফল অভিযানের অবমূল্যায়ন করছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, “১৩ই জুন থেকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে সফল হয়েছে এবং এর পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও ধ্বংস করেছে”।

“আমরা আমাদের সামনে থাকা দুটি তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি দূর করেছি, পারমাণবিক ধ্বংসের হুমকি এবং ২০,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংসের হুমকি,” নেতানিয়াহু তার কার্যালয় থেকে জারি করা ভিডিও মন্তব্যে বলেছেন।

সৌদি সংবাদমাধ্যম আল হাদাতের এক প্রতিবেদনে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, ইসরায়েল বিশ্বাস করে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

ইন্সটিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সভাপতি এবং গোপন পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট বলেছেন, মার্কিন হামলায় ইরান যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার অর্থ হল তার পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধার করতে “উল্লেখযোগ্য সময়, বিনিয়োগ এবং শক্তির প্রয়োজন হবে”।

তিনি এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বলেন, “ইরান বর্তমানে “মার্কিন ও ইসরায়েলের নিবিড় নজরদারিতে রয়েছে,” এবং যদি তারা কর্মসূচি পুনরায় গড়তে চায়, তাহলে আরও হামলার ঝুঁকি তৈরি হবে”।

সোমবার, ইরান পাল্টা হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ওই হামলার বেশিরভাগই প্রতিহত হয়, এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান। উভয় দেশই পরে জানায়, তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

গত ১৩ই জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে, এসব কর্মসূচির মাধ্যমে ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে।

তবে, ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

এদিকে ইসরায়েলের হামলার জবাবে তেহরানও ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুঁড়েছে।

তারপর থেকে দুই দেশ একে অপরের ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে, এবং আকাশপথে এই হামলা-পাল্টা-হামলার আজ ১০ম দিনেও সংঘাত তাে থামেইনি, বরং এক অনিশ্চিত রূপ নিয়েছে।

ট্রাম্প বহুদিন ধরেই বলে আসছেন যে, তিনি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিরোধী।

তবে, ইসরায়েলের কাছে এমন অনেক অস্ত্র আছে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা, যদিও দেশটি তা স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ইরান ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় বাড়ালেও পরমাণু বোমা বানাচ্ছে না।

যদিও ট্রাম্প সম্প্রতি এই মূল্যায়নকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন।

নিজের নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোর সমালোচনা করে বলেছিলেন, তারা মধ্যপ্রাচ্যে ‘বোকার মতো’ ‘শেষ হওয়ার নাম নেই এমন যুদ্ধে’ জড়িয়েছে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমেরিকাকে তিনি বিদেশি কোন সংঘাতে জড়াবেন না। বিবিসি।

The post ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, পেন্টাগনের বিশ্লেষণ appeared first on Newsflash24bd.com.

রাজনৈতিক উত্তাপ: ৮ ডিসেম্বর থেকে টানা কর্মসূচি আওয়ামী লীগের
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে বেশ কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। রাজধানীতে বিএনপি অশান্তি সৃষ্টি করতে পারে—এ কথা বলে কর্মীদের চাঙ্গা করছেন নেতারা। মহানগর আওয়ামী লীগের ইউনিটগুলোতে চলছে উঠান বৈঠক। বিএনপির সমাবেশের আগে ও পরে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি নিয়েছে মহানগর আওয়ামী লীগ।

তবে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও একটি সূত্র নিশ্চিত করেছে, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিচ্ছে না। মহানগরে মিছিল সমাবেশ হবে মৌখিক নির্দেশে এবং সংগঠনের স্থানীয় শাখা ও মহানগর কমিটির উদ্যোগে। কর্মসূচি পালন করা হবে দলীয় নানা ইস্যু নিয়ে।

বিএনপির সমাবেশের আগের দিন ৯ ডিসেম্বর রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় শান্তি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উভয় শাখা। ওই দিন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ ডেকেছে মহানগর আওয়ামী লীগ দক্ষিণ। বিএনপির সমাবেশের দুই দিন পর ১৩ ডিসেম্বর পুরাতন বাণিজ্য মেলার মাঠে জনসভা আহ্বান করেছে মহানগর আওয়ামী লীগ উত্তর।

এতে দেখা যায়, এরই মধ্যে ঢাকা মহানগরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে ৮ ডিসেম্বর থেকে মাঠে থাকার নির্দেশ পৌঁছে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা, এমন তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণের একাধিক ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটি সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনেই সমাবেশে অনড় থাকার মধ্য দিয়ে অশান্তি সৃষ্টি ও নাশকতার বিষয়ে তাদের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে। সে কারণে বিএনপির এই সমাবেশের উদ্দেশ্যকে স্বাভাবিক দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। ক্ষমতাসীন দল হিসেবে নাশকতা রোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করা দায়িত্ব বলে নেতাকর্মীদের রাজপথে সজাগ অবস্থানে থাকার কথা বলা হচ্ছে

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সদ্যোবিদায়ি সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, ‘নেতারা আমাদের জানিয়ে দিয়েছেন, সব সরকারি-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি রয়েছে, ওই সব প্রতিষ্ঠানে আমরা ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন অবস্থান করব, বিজয়ের মাস উদযাপন করব। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করব। ’

ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ বলেন, ‘কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য আমরা ৮ ডিসেম্বর থেকেই রাজপথে থাকব, জনগণকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল করব। ’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সংগঠনের নেতাকর্মীরা বলেছেন, তাঁদের ওপর নির্দেশ এসেছে ১০ ডিসেম্বর রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান নেওয়ার। পরিস্থিতি বুঝে তাঁরা আগের রাত থেকেও অবস্থান নিতে পারেন।

বিএনপি আগের দিন এসে নয়াপল্টনে অবস্থান নিতে পারে—এমন ভাবনা থেকে ৯ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগ দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে জনসভা আহ্বান করেছে। স্থানটি নয়াপল্টনের কাছাছাকাছি, সাধারণত এই স্থানে আওয়ামী লীগ কখনো জনসভা করে না। বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগের জনসভাকে অনেকেই ইঙ্গিতপূর্ণ মনে করছেন।

যদিও এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর বলেন, ‘আমরা শান্তির জন্য সমাবেশ করব, কাছেই বিএনপি অফিস কি না বা তাদের সমাবেশস্থল কি না, এটা ভেবে আমরা সমাবেশ ডাকিনি। ’

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি বজলুর রহমান বলেন, ‘বিজয়ের মাসে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, ১৩ ডিসেম্বরে পুরাতন বাণিজ্য মেলা মাঠের জনসভা আমাদের কর্মসূচির অংশ। দেখুন, আওয়ামী লীগ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, দলের নেতাকর্মীরাও দায়িত্বশীল। বিএনপি কোনো অরাজকতা করার চেষ্টা করলে আমাদের কর্মীরা নিজেদের দায়িত্বে যে কয় দিন প্রয়োজন, মাঠে থাকবে। যেখানে প্রয়োজন অবস্থান করবে। ’

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ১০ ডিসেম্বর আওয়ামী লীগের শক্ত অবস্থান রাজধানীর সীমানা ছাড়িয়ে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওই সব জেলার নেতাদেরও অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান বলেন, ‘বিএনপির সমাবেশে যোগদানের কথা বলে কেউ যদি নাশকতা সৃষ্টি করতে আমাদের ওপর দিয়ে যায়, তা হলে আমাদের শান্তিকামী মানুষ নিশ্চয়ই তা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে না। ’

বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি একটি কৃত্রিম উত্তেজনা তৈরির চেষ্টা করছে, অতীতে তারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের সে স্বভাব রয়েছে—এমন একটা আশঙ্কা মানুষের মাঝে থাকা স্বাভাবিক। তবে এবার তেমন করার চেষ্টা করলে সাধারণ মানুষই তাদের জবাব দেবে। আমাদের নেতাকর্মীরা শান্তি মিছিল, শান্তি সমাবেশ করবে। ’

The post রাজনৈতিক উত্তাপ: ৮ ডিসেম্বর থেকে টানা কর্মসূচি আওয়ামী লীগের appeared first on Newsflash24bd.com.