করছে | Newsflash24bd.com

বিদেশী বিনিয়োগ আর্কষণে বিডা ও বেপজাসহ ৬টি সংস্থাকে একত্রীকরণ করছে সরকার
বিদেশী বিনিয়োগ আর্কষণ ও রপ্তানীমুখী শিল্পাঞ্চলকে বহুবিধ সুবিধা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাত এলাকা (বেপজা)সহ ৬টি সংস্থাকে একত্রীকরণ করছে সরকার। একত্রীকরণের যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ পর্যন্ত দু’টো সভা করেছে। আজ বুধবার ২৯ এপ্রিল কমিটি তৃতীয় সভা করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা কৃর্তপক্ষ (বেপজা),বাংলাদেশ অর্থনতৈকি অঞ্চল কৃর্তপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পর্টনারশীপ (পিপিপি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই ৬টি সংস্থাকে একত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্বান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সভাকক্ষে দু’টো সভা করেছে। ৬াট সংস্থা একত্রীকরনের যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে গত ২২ এপ্রিলের সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো এহছানুল হক, শিল্প সচিব মো: ওবায়েদুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সভার শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নুরজাহান খানম প্রস্তাবিত ৬টি সংস্থার একত্রীকরণের যৌক্তিকতা যাচাই ও এ বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্য বিডা, পেপজা, বেজা, পিপিপি, বিএইচটিপিএ ও বিসিক সংস্থা থেকে প্রাপ্ত ধারণাপত্র (কনসেপ্ট নোট) সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। সভায় উপস্থাপিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হকসহ অন্য সচিবগণ কনসেপ্ট নোটসমূহের উপর বিস্তারিত আলোচনা করেন।

সরকারের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ সভায় ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
এক) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ যেহতেু বিনিয়োগ আর্কষণের জন্য কাজ করে সেহেতু প্রাথমিক পর্যায়ে এই দুটো সংস্থাকে একত্রীকরণের উদ্দ্যোগ গ্রহণ করা যেতে পারে।
দুই) উপরোক্ত একত্রীকরণের সাফল্য পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) কে একত্রীকরণ করা যেতে পারে।
তিন) একত্রীকরণের উদ্দ্যোগ সমূহ সফল হলে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একত্রীকরণের উদ্দ্যোগ গ্রহণ করা হবে।
চার) বিসিকের অব্যবহœত জমি সমূহতে কিভাবে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা যায় সে বিষয়ে পরবর্তী সভায় একটি ধারণাপত্র বিসিক উপস্থপিন করবে।
পাঁচ) বেজা’র আওতাধীন অর্থনৈতিক অঞ্চলসমূহকে দেশি ও বিদেশী রপ্তানীমুখী শিল্পাঞ্চল হিসেবে বিভাজন করা যেতে পারে। নবসৃষ্ট বেজা’র বিদেশী রপ্তানীমুখী শিল্পাঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ট্যাক্স হলিডে ও অন্যান্য সুবিধার অসামন্যঞ্জসতা দূরীকরণে এ অঞ্চলের ব্যবস্থাপনার দায়িত্ব বেপজাকে হস্তান্তর করা যেতে পারে।
আজ ২৯ এপ্রিল এ কমিটির তৃতীয় সভা করবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

The post বিদেশী বিনিয়োগ আর্কষণে বিডা ও বেপজাসহ ৬টি সংস্থাকে একত্রীকরণ করছে সরকার appeared first on Newsflash24bd.com.

যুদ্ধবিরতি এখন জেলেনস্কির ওপর নির্ভর করছে: ট্রাম্প
নিউজফ্ল্যাশ ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর এখন যুদ্ধবিরতি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হবে।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন, বিষয়টা (যুদ্ধবিরতি) আসলেই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। আমি ইউরোপীয় দেশগুলোকেও বলব, তাদের কিছুটা জড়িত হতে হবে। তবে এটি জেলেনস্কির ওপর নির্ভর করছে … এবং যদি তারা চান, আমিও পরবর্তী বৈঠকে থাকব।’

এর আগে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র, উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি।

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলব বেশিরভাগ ক্ষেত্রেই, তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই, যখন আসলেই চুক্তি হবে।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই এক সঙ্গে সম্মেলন স্থলে রওনা হন দুই শীর্ষ নেতা।

এদিকে, ট্রাম্প-পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্কোরেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলমান যুদ্ধে দুই দেশের প্রায় ১০ লাখেরও বেশি সামরিক-বেসামরিক ব্যক্তি হতাহত হন।

The post যুদ্ধবিরতি এখন জেলেনস্কির ওপর নির্ভর করছে: ট্রাম্প appeared first on Newsflash24bd.com.

আইএসআইকে সন্তুষ্ট করতে রাজাকারের সন্তানরা ভারতবিরোধীতা করছে : মন্ত্রী নানক
মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানীদের আইএসআইকে সন্তুষ্ট করার জন্য জনবিচ্ছিন্ন বিএনপির নেতারা ভারতবিরোধীতার জিকির তুলছে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ড.মামুন আল মাহতাব স্বপ্নীল।

নানক বলেন, রিজভী সাহেবের বাবা ছিলেন পাকিস্তান পুলিশে কর্মরত। পাকিস্তানের পক্ষাবলম্বন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর; যার বাবা চোখা মিয়া মুক্তিযুদ্ধের সময় চোখা রাজাকার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।

তিনি আরো বলেন, এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার কর্তৃক প্রকাশিত দলিলে রয়েছে। পুরো পাকিস্তানের সংকট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয় ১৯৭১ সালে পহেলা মার্চ থেকে ২৫ মার্চ রাত পযন্ত এক লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল।

পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেছে। আমরা আজো তারস্বরে চিৎকার করছি আমরা গণহত্যার স্বীকৃতি চাই। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে, কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের পবিত্র সংবিধানকে খুঁচিয়ে খুঁচিয়ে তারা হত্যা করেছে। আমার ধর্মনিরপেক্ষতাকে হত্যা করে।

আমাদের গণতন্ত্র সামরিক ছাউনিতে বন্দী হয়ে যায়। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের লড়াই করতে হয়েছে। কোন বাংলাদেশে লড়াই করতে হয়েছে? প্রশ্ন তুলে নানক বলেন, যে বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারী খুনী ডালিম শাহরিয়ার নূর মোশতাকরা বিচরণ করেছে। সেই বাংলাদেশে আমাদের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার নেতৃত্বে লগাই করতে হয়েছে। যে বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয়েছিল, সেই মানবতাবিরোধী শক্তির সঙ্গে আমাদের মোকাবিলা করতে হয়েছে। কারণ জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসন করেছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক বলেন, এই বাংলাদেশটি দীর্ঘ ২১ বছর যাবৎ উল্টো পথে চলেছে। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের রেকর্ড তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই ভাষণ আমরা যারা বাজানোর চেষ্টা করেছি, আমাদেরকে পুলিশ পিটিয়েছে, অত্যাহার করেছে ,গ্রেফতার করেছে। এই তো ছিল ২১ বছরের বাংলাদেশ! সেই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি ভোট ও ভাতের অধিকারের আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। তাই আজকের প্রজন্ম এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে বলে দাবি করেন তিনি।

গণহত্যার স্বীকৃতি আদায়ে সম্প্রীতি বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জাগরণ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, এই গণহত্যার স্বীকৃতি আদায় করতে হলে শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিকভাবে সমস্ত বাঙালীদের মাঝে জাগরণ সৃষ্টি করতে হবে। বাইরে অবস্থানরত বাঙালীদেরও এই দিবসটি পালনের জন্য সচেতন করতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে যুদ্ধ করেছিলাম এখনো বেঁচে আছি। ২৫ মার্চ গণহত্যা দিবস স্বীকৃতি হিসাবে লাভ করলে আত্মতৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারতাম।

নিউজফ্ল্যাশ/ এসএস।

The post আইএসআইকে সন্তুষ্ট করতে রাজাকারের সন্তানরা ভারতবিরোধীতা করছে : মন্ত্রী নানক appeared first on Newsflash24bd.com.