এফবিসিসিআই | Newsflash24bd.com

রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে : ব্যবসায়ী নেতৃবৃন্দ
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবন্দ বলেছেন, আসন্ন রমজান মাসে চাহিদা অনুযায়ী ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত পণ্য সামগ্রীর মজুত, আমদানি,সরবরাহ ও বাজার পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ নিয়ে কথা বলেন। এতে নিত্যপণ্যের উৎপাদক, সরবরাহকারী, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এফবিসিসিআই জানায়, এরপরও কোন ব্যবসায়ী অবৈধভাবে দাম বাড়ানোর সুযোগ নিতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা হবে।

সংগঠনের সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৩ লাখ মেট্রিক টনের বেশি চিনি রয়েছে, ভোজ্যতেলও চাহিদার তুলনায় বেশি মজুদ আছে। নিত্যপণ্যের সরবরাহে ঘাটতির কোন শঙ্কা নেই। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী ও ভোক্তা সবার প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, বৈশ্বিক কারণে অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বাড়লে ব্যবসায়ীদের কিছু করার থাকে না। তবে, অবৈধভাবে কেউ যেন দাম বৃদ্ধি না করে-আমরাও সে বিষয়টি মনিটারিং করবো।

তিনি বলেন, কোন ব্যবসায়ী অবৈধভাবে দাম বাড়ালে সংশ্লিষ্ট বণিক সমিতিকে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটা না করলে বাণিজ্য মন্ত্রণালয় ওই বণিক সমিতির লাইসেন্স বাতিল করবে। এক্ষেত্রে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা হবে।

জসীম আরও বলেন, বাজার স্থিতিশীল রাখার জন্য ভোক্তাদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য কিনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
ব্রয়লার মুরগী বা মাংসের দাম কমাতে আগামী ২/১ মাসের জন্য মাংস আমদানির অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান জসীম উদ্দিন।

তিনি বলেন, ব্রয়লার মুরগীর যদি উৎপাদন খরচ বেশি হয়, তাহলে সরকার স্বল্প সময়ের জন্য মাংস আমদানির অনুমতি দিতে পারে। যাতে দাম কমে যায়।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, চিনি ও ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যেপণ্যের সরবরাহ ঠিক আছে। রোজায় দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি কাজী আব্দুল হান্নান অভিযোগ করেন সরকার বিভিন্ন নিত্যপণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে বাজার প্রতিযোগিতামূলক হচ্ছে না। অবৈধ মুনাফা রোধকল্পে বাজারকে প্রতিযোগিতামূলক করা জরুরি। এর জন্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমীন হেলালী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

The post রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে : ব্যবসায়ী নেতৃবৃন্দ appeared first on Newsflash24bd.com.

আগামী ১১ মার্চ ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শুরু হচ্ছে: এফবিসিসিআই
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্য ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করেছে। সংগঠনটির ৫০ বছর পূতিতে এ সামিট আয়োজন করে।

দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৫০ বছরপূর্তি উপলক্ষে সংগঠনটির এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩। আগামী ১১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপি এই সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের সঙ্গে এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভা। এতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সামিটের বিস্তারিত তুলে ধরে বলেন, বৃহৎ এ বিজনেস সামিটে নয়টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী যোগ দিবেন। থাকবেন ২৫০ জনের বেশি প্রতিনিধি। ১৩টি দেশের বড় প্রতিষ্ঠানের সিইও অংশ নিবেন।

তিনি বলেন, এ সামিটের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টসহ ও ডিজিটাল ইকোনমিকে শক্তিশালী করার প্রতি জোর দেয়ার পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকে বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় সামিট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতি-নির্ধারকদের নিয়ে সামিটে ৩টি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিজনেস সামিটের মাধ্যমে বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মনে করেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় প্রজেক্টরের মাধ্যমে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ বিস্তারিত তুলে ধরা হয় ।

The post আগামী ১১ মার্চ ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শুরু হচ্ছে: এফবিসিসিআই appeared first on Newsflash24bd.com.