এনসিপি | Newsflash24bd.com
এনসিপি | Newsflash24bd.com
এনসিপির ৩৬ দফা ইশতেহার: ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি
ভোটাধিকারের বয়স ১৬ বছর এবং নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। গরিব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে এবং কর ফাঁকি বন্ধ করে কর-জিডিপি ১২ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন […]
The post এনসিপির ৩৬ দফা ইশতেহার: ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি appeared first on Newsflash24bd.com.
ভোটাধিকারের বয়স ১৬ বছর এবং নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। গরিব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে এবং কর ফাঁকি বন্ধ করে কর-জিডিপি ১২ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি এই প্রতিশ্রুতির নাম দিয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’।
ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, যদি ১১-দলীয় জোট সরকার গঠন করে, তাহলে সরকারের মধ্যে থেকে এসব ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করব। সরকারের মধ্যে থাকার সময় অনেক
কিছু অর্জনও করেছি আবার অনেক ক্ষেত্রে ব্যর্থও হয়েছি। আমাদের ইশতেহারে অগ্রাধিকারের ভিত্তিতে ৩৬টি বিষয় অন্তর্ভুক্ত করেছি। ফলে অনেক বিষয় হয়তো আসেনি। তবে এগুলো আমাদের অগ্রাধিকারে থাকবে।
যা আছে ইশতেহারে
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাস্তবতার নিরিখে আগামী পাঁচ বছরে যতটুকু বাস্তবায়ন সম্ভব, ততটুকুই আমরা প্রতিশ্রুতি দেব। আমরা কোনো অবাস্তব কথা বলতে চাই না।
শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে হলে সবার আগে তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে করা উচিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে তারা এ দাবি করেন। বিএনপি চেয়ারম্যানকে […]
The post শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত: এনসিপি appeared first on Newsflash24bd.com.
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে হলে সবার আগে তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে করা উচিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে তারা এ দাবি করেন।
বিএনপি চেয়ারম্যানকে কেন কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, সারা ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ওনার নির্বাচনী এলাকা গুলশান পোস্টারে ভরে গেছে। অথচ আমাদের গণভোটের প্রচারে ছবি ব্যবহার করায় আমাদের শোকজ দেয়া হলো।
আসিফ মাহমুদ বলেন, একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাকে শোজ করা উচিত।
তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে রোববার এনসিপির ২ জনকে শোকজ করা হয়েছে। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কীভাবে? এটা ছিল গণভোটের প্রচারণা। উল্টো অন্য দল প্রতীক, ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবে এরকম শোকজ দেয়া হচ্ছে।
এনসিপির দুই নেতার শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে, বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে রোববার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার শুরুর সময় আসার আগেই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারে নামায় তাদের শোকজ করা হয়।
এনসিপি ছাড়লেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আজ শনিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগ করে এনসিপির একটি অনলাইন গ্রুপে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভ কামনা রইল।’ এদিকে আজ শনিবার […]
The post এনসিপি ছাড়লেন তাসনিম জারা appeared first on Newsflash24bd.com.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
আজ শনিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করে এনসিপির একটি অনলাইন গ্রুপে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভ কামনা রইল।’
এদিকে আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে জারা বলেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।
শাপলা কলি প্রতীক হিসেবে দেওয়া হলে নেবে এনসিপি
প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দলটি প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) […]
The post শাপলা কলি প্রতীক হিসেবে দেওয়া হলে নেবে এনসিপি appeared first on Newsflash24bd.com.
প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দলটি প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে।
রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
তিনি বলেন, আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থ্যাৎ শাপলাও আছে, কলিও আছে।
তিনি আরও বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি। এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি।
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। […]
The post আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ appeared first on Newsflash24bd.com.
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। বরং একটি ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল। সেই সূত্র ধরেই আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম।’
এনসিপি প্রধান সমন্বয়ক বলেন, ‘আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চিয়তা ছাড়া যদি জুলাই সনদে সাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার অর্ডার এলে কিসের ভিত্তিতে দেবে, কী টেক্সট সেখানে থাকবে, সেটার নিশ্চিয়তাও আমরা পাচ্ছি না। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হবো না।’
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সে আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব।
নাহিদ ইসলাম বলেন, আদেশের টেক্সটার খসড়া আমরা আগে দেখতে চাই। ড. ইউনূস তিনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্মেন্ট হিসেবে ড. ইউনূস জারি করবেন।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে। আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও আহ্বায়ক জাবেদ রাসিনসহ কেন্দ্রীয় নেতারা।
‘সেকেন্ড রিপাবলিকসহ’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
নিজেদের আকাঙ্ক্ষিত ‘সেকেন্ড রিপাবলিক’ তথা ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে […]
The post ‘সেকেন্ড রিপাবলিকসহ’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির appeared first on Newsflash24bd.com.
নিজেদের আকাঙ্ক্ষিত ‘সেকেন্ড রিপাবলিক’ তথা ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে–
১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯। সার্বজনীন স্বাস্থ্য
১০। জাতি গঠনে শিক্ষানীতি
১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪। ইনসাফভিত্তিক অর্থনীতি
১৫। তারুণ্য ও কর্মসংস্থান
১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮। শ্রমিক-কৃষকের অধিকার
১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০। নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩। বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি
২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল
ইশতেহার ঘোষণা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম, এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।
সালাহউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে উত্তাল কক্সবাজার
কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এক আপত্তিকর বক্তব্যে ফুঁসে উঠেছে কক্সবাজার। পাটওয়ারীর বক্তব্যের পরপরই শহরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। অবরোধ করা হয় সড়ক। আকস্মিক এমন পরিস্থিতিতে […]
The post সালাহউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে উত্তাল কক্সবাজার appeared first on Newsflash24bd.com.
কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এক আপত্তিকর বক্তব্যে ফুঁসে উঠেছে কক্সবাজার। পাটওয়ারীর বক্তব্যের পরপরই শহরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। অবরোধ করা হয় সড়ক।
আকস্মিক এমন পরিস্থিতিতে উত্তেজিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কবল থেকে রেহাই পেতে সেনাবাহিনীর সাঁজোয়া যানের পাহারায় পর্যটন শহর ছেড়ে বান্দরবানের পথে চকরিয়ার উদ্দেশে রওনা দেয় এনসিপির পদযাত্রা।
কক্সবাজার শহর থেকে চকরিয়া পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাহ উপজেলা বাসস্টেশনে এবং চকরিয়া উপজেলা বাসস্টেশনে এনসিপির পৃথক পথসভা নির্ধারিত থাকলেও কোনো সভা আর করতে পারেননি এনসিপির নেতারা। এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যানের পাহারায় এনসিপি নেতাদের দলটি চকরিয়ায় পৌঁছার আগেই বিএনপির ক্ষুব্ধ লোকজন পথসভার মঞ্চটি ভেঙে গুঁড়িয়ে দেয়। চকরিয়ায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে রাখে। সেনাবাহিনী ও পুলিশ সড়ক অবরোধ ভেঙে দিয়ে ক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন।
এর আগে দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানের মঞ্চে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নাম উল্লেখ না করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না।
নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’
এমন বক্তব্য প্রদানের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। তখনই বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘর থেকে প্রতিবাদ জানাতে রাস্তায় বেরিয়ে পড়েন। এনসিপির নেতারা সমাবেশস্থল ত্যাগ করার পরপরই ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এনসিপি আবেগতাড়িত কর্মসূচী দেয়ায় গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী […]
The post এনসিপি আবেগতাড়িত কর্মসূচী দেয়ায় গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে : সালাহউদ্দিন আহমদ appeared first on Newsflash24bd.com.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে- অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে, তারা যেন আশ্রয়-প্রশ্রয় না পায়।’
‘এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া’ বলা এনসিপি নেতাকে শোকজ
শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া- এ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। মঙ্গলবার (১০ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এই নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, ৯ জুন, সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক […]
The post ‘এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া’ বলা এনসিপি নেতাকে শোকজ appeared first on Newsflash24bd.com.
শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া- এ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি।
মঙ্গলবার (১০ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এই নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, ৯ জুন, সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।
এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এর আগে সোমবার (৯ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইরুল আলম মানিক বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব।
কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলব, ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছে। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।