এইচএসসি | Newsflash24bd.com
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত ২টা ৪০ মিনিটে দেয়া এক ফেসবুকে স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
ভারিফায়েড ফেসবুক আইডিতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২শে জুলাই, ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
মঙ্গলবার রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা); ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র; উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবার কথা রয়েছে।
The post মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত appeared first on Newsflash24bd.com.
আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজারের বেশি। এ বছর দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৪ জুন নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার, এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা এবং কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে এবং নিজের প্রতিষ্ঠানে নয়, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে পরীক্ষার আসন নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার অংশে উপস্থিতি স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে-প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য এক কক্ষ পরিদর্শক থাকতে হবে, শিক্ষার্থীদের বসতে হবে তিন ফুট দূরত্ব রেখে, প্রশ্নপত্র পরীক্ষা শুরুর দিন নির্ধারিত সেট অনুযায়ী খোলা যাবে এবং অব্যবহৃত সেট ফেরত পাঠাতে হবে।
প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরিতে মাইক ব্যবহার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নকল প্রতিরোধে পোস্টার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনার দিকেও জোর দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন পুরো সময়জুড়ে সতর্ক থাকবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে। পরীক্ষার পরিবেশ নষ্ট হয়-এমন কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
The post আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু appeared first on Newsflash24bd.com.
ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্র শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ সাদী হাওলাদার। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাব। তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার জ্ন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: গভর্ণিং বডির সদস্য অধ্যাপক ফিরোজ আলম, সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা, সহকারী অধ্যাপক মাহাববুর রহমান ও মাওলানা মো. ইয়াহিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, আগামীর পথচলায় বিদায়ী শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য পড়াশোনায় মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মধ্য চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাতাব্বর।
পুরো অনুষ্ঠান চমৎকার উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন, প্রভাষক আমিনুল ইকরাম। এছাড়া, বিদায়ী পরীক্ষার্থী ও অধ্যয়ণরত
শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করা হয়।
ভোলার স্বনামধন্য এই কলেজ হতে এবছর ১৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
প্রাণোবন্ত অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আবেগঘন পরিবেশে দোয়া পরিচালনা করেন, ভৈরবগঞ্জ ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল।
The post ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা appeared first on Newsflash24bd.com.
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, ছাত্রের চেয়ে ছাত্রীদের পাশের হার বেশি
২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ২ দশমিক ৯৫ শতাংশ বেশী পাস করেছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ ছাত্রী বেশি জিপিএ ৫ পেয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) এর ফলাফল প্রকাশ করা হয়।
সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮০ হাজার ৫৬১ জন ও নারী শিক্ষার্থী ৯৫ হাজার ৭২১ জন।
২০২২ সালের ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
এবার সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের ২০২২ সালের এইসএসসি ,আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ ও ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ । মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে এবং ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন ও সিলেটে ৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।
উল্লেখ্য,২০২২ সালের ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড.মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।
The post এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, ছাত্রের চেয়ে ছাত্রীদের পাশের হার বেশি appeared first on Newsflash24bd.com.