উপদেষ্টা রিজওয়ানা | Newsflash24bd.com

নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর: উপদেষ্টা রিজওয়ানা
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে শনিবার রাতে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে। সব পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর।’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা এমন একটি চার্জশিট দিতে চাই, যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে। তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও প্রমাণ যাচাই শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই দ্রুত বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও জানান, ‘হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে—তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে—বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে।’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পালিয়ে গেলেই দায়মুক্তি নয়। প্রয়োজনে অনুপস্থিতিতেও (In absentia) বিচার প্রক্রিয়া এগোবে। একইসঙ্গে আমরা চেষ্টা করছি—যারা ভারতে আশ্রয় নিয়েছে বলে ধারণা, তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের সামনে দাঁড় করানো হবে।’

তদন্ত সংক্রান্ত তথ্য আপাতত প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে কিছু বিষয় এখন বলা যাচ্ছে না। তবে ডিবি পুলিশ আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাবে।’

শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এই নৃশংস হত্যার বিচার আমরা বিলম্বিত করতে চাই না। চার্জশিট থেকে রায়—সব ধাপেই দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে। দেশের মানুষ ন্যায়বিচার পাবে—এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

The post নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর: উপদেষ্টা রিজওয়ানা appeared first on Newsflash24bd.com.

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের আর্থিক সহায়তা ভবিষ্যতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যায় কিনা, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

দেশের গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে তিনটি আইন করে যেতে চান রিজওয়ানা হাসান। তিনি বলেন, তিনটি আইন নিয়ে কাজ করব। শুরু করব আমার জায়গা থেকে। তারপর এটি উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত। পরে রাজনৈতিক সরকার এসে ধারাবাহিকতা রাখবে কিনা, সেটি তাদের সিদ্ধান্ত। কিন্তু কাজগুলো আমার মতো করার চেষ্টা করব।

তিনি বলেন, চেষ্টা করব সম্প্রচার নীতিমালা নিয়ে কাজ করতে। তবে নীতিমালার তো আসলে কোনো আইনগত ভিত্তি নেই। আমরা সম্প্রচার নির্দেশিকা ও সম্প্রচার কমিশন আইন– এ রকম কিছু করা যায় কিনা, সেই চেষ্টা করব। চেষ্টা থাকবে কোনো একটি গণমাধ্যমকে সরকারি গণমাধ্যমের স্বায়ত্তশাসিত আইনগত ভিত্তিতে তৈরি করা যায় কিনা। গণমাধ্যম কমিশনের কথাও বলা হচ্ছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে সরকারের দেওয়া অনুদান থেকে যেন ২৫ শতাংশ কমিশন কেটে নেওয়া না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এখানে বসেই এটি জানিয়েছি আমার মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে। ১০ কোটি টাকা থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া ঠিক নয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম প্রমুখ।

প্রয়াত দুজন সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

The post সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা appeared first on Newsflash24bd.com.