উপদেষ্টা আদিলুর | Newsflash24bd.com

গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে: উপদেষ্টা আদিলুর
অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণ–অভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে, সংগ্রামী ছাত্র-জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নের জন্য সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এ সরকার কাজ করছে এবং এটাই করবে। ১২ তারিখে গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়ে আসবে জাতীয় সংসদ নির্বাচনে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই–আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, যাদের উদ্যোগে জুলাই সনদ হয়েছে। সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের মানুষ জুলাইয়ের পক্ষে। তাই বাংলাদেশ গণ–অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে এবং হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান। বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এরপর সারাদেশের মানুষ এক কাতারে দাঁড়িয়ে যাবে এই সনদের পক্ষে, গণ–অভ্যুত্থানের পরিবর্তনের পক্ষে এবং বাংলাদেশের জনগণের অধিকারের পক্ষে।

এই সময় তিনি কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও তিনি জেলায় কর্মরত এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত সভায় অংশ নেন। এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় গণভোট বিষয়ক মতবিনিময় সভায় যোগদানসহ ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন।

The post গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে: উপদেষ্টা আদিলুর appeared first on Newsflash24bd.com.