ইসলামী ব্যাংকের | Newsflash24bd.com

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম নয়, তার স্ত্রী ঋণখেলাপি: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপির অভিযোগ নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন; তবে তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়ে পড়েছে।

একই সঙ্গে অতীতে তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের শাস্তিকেও ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া’ হয়েছিল বলে দাবি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মুখপাত্র বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণটি পরবর্তী সময়ে খেলাপি হয়েছে। তবে এর জন্য খুরশীদ আলমকে ঋণখেলাপি বলা সঠিক নয়। স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও তিনি ব্যক্তিগতভাবে এর দায়ভার বহন করেন না।

বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে মহাব্যবস্থাপক থাকাকালীন কৌশলে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালে খুরশীদ আলমের দুটি বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বন্ধ করা হয়েছিল।

দীর্ঘ আট বছর পর সেই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আরিফ হোসেন খান বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। এই কারণেই পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংক তার অবস্থানে অনড়। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ ব্যাংক মনে করে তাদের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। আজ যদি কোনো পক্ষের আন্দোলনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তবে ভবিষ্যতে অন্য পক্ষ আরও বড় আন্দোলন করবে। এভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনলাইন সভার অনুমতি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানায়, উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভার্চুয়াল সভার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে অনলাইনে পর্ষদ সভা করায় কোনো আইনি বিধিনিষেধ নেই।

উল্লেখ্য, অতীতে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও খুরশীদ আলমকে শুধু ইনক্রিমেন্ট বন্ধের মতো লঘু শাস্তি দেওয়া এবং বর্তমান পরিস্থিতিতে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা নিয়ে আর্থিক খাতে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, খুরশীদ আলমের বিরুদ্ধে প্রচারিত ঋণখেলাপির তথ্যটি পুরোপুরি বিভ্রান্তিকর।

The post ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম নয়, তার স্ত্রী ঋণখেলাপি: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজ (সোমবার, ১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে একদল ব্যক্তি ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চলমান এ আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আন্দোলনের সঙ্গে (নিয়োগের) কোনো সম্পর্ক নেই। আজকে যদি বাংলাদেশ ব্যাংক এ আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত নেয়, তারপর যদি সে সিদ্ধান্তের কাউন্টারে আরেক গ্রুপ আন্দোলন করে, তখন বাংলাদেশ ব্যাংক কী করবে? সুতরাং, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে। আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলন দ্বারা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তার আগে সেদিন দিনের বেলায় ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ দেওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। ব্যাংকের এমডিও দীর্ঘ ছুটিতে রয়েছেন।

এদিকে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’’=এর ব্যানারে সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করে।’

সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বিবিসি বাংলা।

The post ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজই নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের ব্যাংকটিতে প্রথম যোগদানের কথা রয়েছে। নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সকাল থেকেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শত শত গ্রাহক ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ ‘এস আলমে’র ঘনিষ্ঠ সহযোগী।

গ্রাহকদের অবস্থান কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান থেকে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এসময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকশ গ্রাহক ভোর থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছিল। তারা ব্যাংকটির নতুন চেয়ারম্যান যাতে যোগদান করতে না পারে সেই দাবি জানাচ্ছিল। তাদের দাবি, এই চেয়ারম্যান যোগদান করলে তাদের আমানত ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের সরে যেতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। পরে সকাল সোয়া ৯টার দিকে আমরা জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে সরে আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। পুলিশ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ঘেরাও (কর্ডন) করে রেখেছে।’

উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।

The post ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম। এর আগে ড. জোবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

The post ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য বাই সাইকেল অফার
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি ব্যাংকিং ডে-তে ২টি গিয়ার বাই সাইকেল এবং নিশ্চিত উপহার হিসেবে দেয়াল ঘড়ি পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যক্তি মেগা পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইসাইকেল উপহার পাবেন। এ অফার চলবে ১ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন ২৯ এপ্রিল ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ-এর হেড অব বিজনেস মোঃ তাওহীদুর রহমান ও মার্কেটিং ম্যানেজার এম তানভীর হোসাইন খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

The post ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য বাই সাইকেল অফার appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা (১৩ অক্টোবর) সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কো¤পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পর্ষদ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর ২০২৫, বুধবার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

The post ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড
দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি স্বীকার করেছেন।

তাদের টিম পেজটি উদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি।

হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয়েছে পেজটি থেকে।

The post ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড appeared first on Newsflash24bd.com.

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ২৩ সেপ্টেম্বর, ২০২৫, মঙ্গলবার, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কো¤পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

The post ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত appeared first on Newsflash24bd.com.