ইসলামপুরে | Newsflash24bd.com

ইসলামপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিপাকে আখচাষীরা
হঠাৎ করেই যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা পাড়ের আখ চাষীরা। নদী ভাঙনে বিলীন হচ্ছে অসংখ্য আখক্ষেত, বসতভিটা আর ফসলি জমি। জিল বাংলা চিনিকলে আখ না নেয়ায় চরম বিপাকে রয়েছেন চাষীরা।

উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় গত কয়েক দিন ধরে যমুনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। হঠাৎ নদীর পানি কমে যাওয়ার পর থেকেই দেখা দেয় ভাঙন। কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয় আখচাষী বাহাজ উদ্দিন আকন্দ বলেন, আমার দুই একর আখক্ষেত সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। একই এলাকার সাইফুল ইসলাম, কামরুল হক ও দুদু মিয়ার প্রায় পাঁচ একর জমিও নদী ভাঙনে হারিয়ে গেছে। স্থানীয়রা জানান, এই কয়েক দিনে প্রায় ২০ একর আখক্ষেত ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

চাষী সোহানুর বলেন, বছরের পর বছর কষ্ট করে আখ চাষ করলেও এবার হঠাৎ ভাঙনে সব শেষ হয়ে যাচ্ছে। জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষ এ বছর এখনও আখ সংগ্রহ উদ্বোধন করেননি। বিক্রিও করতে দিচ্ছেন না। ফলে দ্বিগুণ ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। আখচাষী সাইফুল ইসলাম বলেন, নদীভাঙনে জমি গেছে, জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষও নিচ্ছে না আখ। কোথায় যাব। কার কাছে বলব। বুঝে উঠতে পারছি না।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, যমুনা নদীতে প্রতি বছর ভাঙন দেখা দেয়। এবার আমাদের জমি ও ফসল দুটোই যাচ্ছে। ভাঙন প্রতিরোধে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনও কোন কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান হাসান বলেন, ভাঙনের বিষয়টি আমি জেনেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাব।

দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত জমির আখগুলো বীজ হিসেবে ব্যবহার করা হবে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। খুব শীঘ্রই প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেয়া হবে।

The post ইসলামপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিপাকে আখচাষীরা appeared first on Newsflash24bd.com.

ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম দুর্নীতি
জামালপুরের ইসলামপুর উপজেলায় কাজের বিনিময়ে টাকা কাবিটা ও কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না হওয়ায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দক্ষিণপাড়া হাসমতের পুকুরপাড় থেকে মিষ্টারের মেশিনপাড়, দক্ষিণপাড়া মিষ্টারের বাড়ি থেকে তারির বাড়ি, আগ্রাখালী হাশেমের বাড়ি থেকে সোহেলের বাড়ি এবং শান্তুর মটরঘর থেকে সিরাজের বাড়ি পর্যন্ত চারটি প্রকল্পে মোট ১২ লাখ ৫৭ হাজার নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং কাবিখার টাবুরচর ফজল মাস্টারের পুকুরপাড় থেকে
সাইফুউদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা, টাবুরচর বেলালের দোকান হতে দশআনী
নদীর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণে ১০.২৪০ মেঃ টন বরাদ্দ দেওয়া হয়।

তবে মাঠপর্যায়ে দেখা গেছে, বেশির ভাগ স্থানেই কাজের অগ্রগতি নেই বললেই চলে। আবার কোথাও কাজ শুরুর পর বন্ধ রেখে কাগজে সম্পন্ন দেখানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের তদারকির অভাব এবং দায়সারা মনোভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরাও নিজেদের দায়িত্ব সম্পর্কে অজ্ঞ। ফলে সরকারি অর্থের অপচয় ঘটছে।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, সরকার প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করছে উন্নয়নের জন্য, কিন্তু মাঠ পর্যায়ে ফলাফল শূন্য। স্থানীয়রা দ্রুত তদন্ত ও রাস্তা পূর্ণ নির্মাণের দাবী জানান। প্রকল্পের সভাপতি আসাদুল্লা আশা জানান নামমাত্র আমাকে সভাপতি করে চেকে আমারস্বাক্ষর ছাড়াই প্রকল্পের টাকা উত্তোলন ও কাজ করেছেন চেয়ারম্যান। চরপুটিমারী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দুই
প্রকল্পের সভাপতি শামসুজ্জামান সুরুজ মাস্টারের সাথে কথা বললে তিনি জানান
আপনারা প্রকল্পের সভাপতির সাথে কথা বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। সে সময় দায়িত্বরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে এ শেফা জানান সেই সময় আমি এখানে ছিলাম না, তাই এ বিষয়ে আমি কিছু জানি না।

The post ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম দুর্নীতি appeared first on Newsflash24bd.com.

ইসলামপুরে প্রাণীদের মত লোম নিয়ে মানবেতর জীবন-যাপন করছে তিনটি পরিবার
জামালপুরের ইসলামপুরে তিনটি পরিবারে নারী-পুুরুষ মিলিয়ে ১২ জন সদস্যই মুখজুড়ে লম্বা লোম নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট আর বিড়ম্বনার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছে। বংশগত ভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে কষ্ট করা সত্বেও আর্থিক অসচ্ছলতার কারনে চিকিৎসা করাতে না পারায় প্রতিনিয়তই হতাশায় দিন কাটে তাদের।
বংশগত ভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে বহুবছর থেকে সমাজে অবহেলিত হয়ে আজও প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছে। এলাকায় তাদেরকে ‘লোমমানব’ বলে বিদ্রুপ করা হয়ে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের ৩২ বছরের শিরিনা আক্তার। বয়সে ৩২ হলেও শিরিনা লম্বায় মাত্র আড়াই ফুট, বাঁকা মেরুদন্ডের উপর বিশাল কুজ্ব আর মুখজুড়ে লম্বা দাড়ি। প্রথম দেখায় পুরুষ ভেবে যে কোন মানুষের ভুল
হবেই, মুখজুড়ে লম্বা লোম নিয়েই জন্ম হয় শিরিনার। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক উচ্চতা না বাড়লেও মুখের লোম ক্রমেই বেড়ে দাড়িতে রূপান্তর হয়েছে। স্কুলে পড়ার সময় সহপাঠিরা তাকে নিয়ে উপহাস করলেও মনে চেপে রাখত কষ্ট। বাবা সিরাজ শেক মারা যাওয়ায় বন্ধ হয়ে যায় তার
লেখাপড়া, অভাবের সংসারে যেখানে দুবেলা খাবার জোটেনা সেখানে চিকিৎসা করানোটা স্বপ্নাতীত। এমন দুঃসহ জীবন শুধু শিরিনার একার নয়, তার মা কমিলা বেওয়া(৬২), ভাই করিম শেক(৪২), জোনাব আলী মন্ডল(৫৫), তার মেয়ে জুলেখা আক্তার(২৫), ছেলে আক্রাম(১৩), নজরুল(৮), ছোট দুই মেয়ে আলেয়া(৫) ও তাজমীন(৩), মমতাজ মন্ডল(৩৬), তার ছেলে
আকাশ মন্ডল (১২) এবং আসাদ মন্ডল (৭) একই বংশের তিনটি পরিবারের বার সদস্যের। প্রজন্মের পর প্রজন্ম তারা সবাই মুখসহ সারা দেহে এমন অস্বাভাবিক লোম নিয়ে বেড়ে উঠছে।
অতীতে তাদের বাপ-দাদারাও এভাবেই জীবন যাপন করে মৃত্যুবরণ করেছেন। পরিবারগুলোর আর্থিক অবস্থাও খারাপ। তাই তারা এই বিরল রোগের চিকিৎসার কোনো ব্যবস্থা করাতে পারেনি।

কমিলা বেওয়া বললেন, আমার এক ছেলে এবং মেয়ে দু’জনের মুখেই অস্বাভাবিক লোম। ছেলের শরীরের চেয়ে মেয়ের লোম বেশি। তার উপর মেয়ে শিরিনার মেরুদন্ড বাঁকা এবং কুঁজো থাকায় ঠিকভাবে হাঁটতে পারে না। প্রায় ২৫ বছর আগে স্বামী মারা যাওয়ায় উপার্জন করার মতো মানুষ
না থাকায় অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে ছেলে-মেয়ে নিয়ে বেঁচে আছি।

জুলেখা আক্তার বললেন, টাকার অভাবে বাবা চিকিৎসা করাতে পারে না। অভাবের কারণে নবম শ্রেণিতে থাকতেই লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মুখে ছেলেদের মতো দাঁড়ি হওয়ায় মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করে। তখন খুবই কষ্ট হয়। তারা আরও জানায়, অবজ্ঞা আর অবহেলার মধ্যে বেঁচে
থাকলেও সরকারের দেওয়া কোনো সুযোগ-সুবিধা তারা এখনো পায়নি। শুধু প্রতিবন্ধী হওয়ার কারণে কুঁজ্ববিশিষ্ট শিরিনাই প্রতিবন্ধী ভাতা পায়।

অনেকে মৃত্যুবরণ করলেও বর্তমানে এই তিনটি পরিবারের ১২ জন সদস্যই স্বাভাবিক জীবনে ফিরতে চান। তারা উন্নত চিকিৎসা জন্য সরকার সহ বিত্তবানদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের বলেন, এটি হরমোনজনিত এক ধরনের জেনেটিক সমস্যা। যেহেতু এটি বংশানুক্রমিকভাবে হয়, তাই অতিরিক্ত উদ্বেগের কিছু নেই। প্রয়োজন হলে চিকিৎসা পরামর্শ দেওয়া সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বললেন, ইসলামপুরে লোমশ পরিবার আছে বিষয়টি জানি না। তবে পরিবারগুলো যোগাযোগ করলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post ইসলামপুরে প্রাণীদের মত লোম নিয়ে মানবেতর জীবন-যাপন করছে তিনটি পরিবার appeared first on Newsflash24bd.com.

ইসলামপুরে জলাবদ্ধ ফসলি জমি চরম হতাশায় কৃষক!
জামালপুরের ইসলামপুর উপজেলায় জলাবদ্ধতার কারনে প্রায় ৮শত একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে না পারায় হতাশায় দিন কাটছে স্থানীয় কৃষকদের। সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়ার ফসলি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, ফসলের মাঠ জুড়ে জমে থাকে হাঁটু থেকে কোমর সমপরিমান পানি। সময়মত আবাদ না করতে পারায় কৃষকের হৃদয়ে করছে হাহাকার ও জমছে ক্ষোভ।

স্থানীয় কৃষকদের অভিযোগ পচাবহলা থেকে উলিয়া বাজার সড়কের দক্ষিন ধর্মকুড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা।

তারা জানান- এসব জমি দুই ফসলি ধানের আবাদ হয়। এই ধান চাষ করেই চলে কৃষকদের পরিবারের বছরের খাবার । কিন্তু মৌসুম শেষ হতে চললেও জলাবদ্ধতার কারণে এখনও জমিগুলোতে আমন রোপণ করতে পারেননি তারা।

অথচ অতীতে কখনও এমন জলাবদ্ধতা দেখা দেয়নি। এ মৌসুমে পানি নিষ্কাশনের পথটি স্থানীয় প্রভাবশালী মহলের মাটি ভরাট করার কারণে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। অসহায় কৃষকেরা পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো, আব্দুল্লাহ আল ফয়সাল জানান, ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া গ্রামে জলবদ্ধতায় এই মৌসুমে ধান চাষ করতে পারেনি কৃষকরা। এই বিষয়ে সহায়তা প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছে। আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণের উদ্যোগও গ্রহন করা হয়েছে।

The post ইসলামপুরে জলাবদ্ধ ফসলি জমি চরম হতাশায় কৃষক! appeared first on Newsflash24bd.com.

ইসলামপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের ইসলামপুর উপজেলায় মদ, জুয়া, ইয়াবা, গাঁজা ও চোরের উপদ্রব বন্ধের দাবিতে ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কাঠমা বাজার বণিক সমিতির উদ্যোগে স্থানীয় মাদ্রাসার মাঠে মানববন্ধন ও আলোচনা সভা করেছে।

কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ও নোয়ারপাড়া ইউপি সদস্য মো. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. মনির হোসেন পলাশ, কাঠমা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। মাদক কারবারি ও চোরদের উপদ্রব বন্ধের দাবি জানিয়ে কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য মো. রকিবুল হাসান বলেন, মাদক কারবারি ও চোরদের উপদ্রব থেকে আমরা নিস্তার পেতে পাই। এলাকার যুবসমাজকে রক্ষা করতে চাই। ইতিমধ্যে একজন চোরকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী।

তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এলাকায় নিয়মিত মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর আগে একই স্থানে মাদক জুয়া চুরি বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ অংশ নেন।

The post ইসলামপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন appeared first on Newsflash24bd.com.

ইসলামপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুর বাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যার ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ- ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন- এলাকাবাসী মানববন্ধনটির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আমি এর সুষ্ঠু বিচার চাই। এছাড়াও মানববন্ধনে নিহতের স্বজন উজ্জ্বল,জাকির হোসেন,শওকত সহ এলাকাবাসীর অভিযোগ,সুমাইয়ার হত্যা ঘটনা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে ? আমরা চাই পুলিশ মামলা নিয়ে ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা হোক।

উল্লেখ যে, গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়। গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে শ্বশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়ার রহস্য জনক মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসীর সহায়তা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার দিন সুমাইয়ার স্বামী সুমন,তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক রেখে ৪৮ ঘন্টা পর ছেড়ে দেয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান,ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

The post ইসলামপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন appeared first on Newsflash24bd.com.