ইসরাইলি | Newsflash24bd.com

সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্কের, আটকদের অবিলম্বে মুক্তির দাবি
ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে আঙ্কারা।

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী নৌবহরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা প্রমাণ করে যে, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফ্যাসিবাদী ও সামরিক নীতি, যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, তা কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ’

মন্ত্রণালয় আরও বলেছে, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায় যে, ইসরাইলি বাহিনী ‘ইসরাইলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই’ লক্ষ্যবস্তু করছে’।

আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেয়া হবে এবং তুর্কি সরকার নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।

The post সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্কের, আটকদের অবিলম্বে মুক্তির দাবি appeared first on Newsflash24bd.com.

জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা!
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরেও হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেয়ার পর, তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘গুণগত সামরিক অভিযান’ (ইসরাইলে) চালিয়েছে।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়া-পতাকাবাহী ‘এটারনিটি সি’ জাহাজের ছয়জন ক্রু সদস্যকে আটক করেছে, যে জাহাজটিতে গেল সোমবার হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪ নাবিক নিহত হন।

লোহিত সাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, ইটারনিটি সি জাহাজে মোট ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর ১০ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এবং ১১ জন এখনও নিখোঁজ, যাদের মধ্যে ছয়জন হুতিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সারি বলেন, হুতিরা ‘জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করতে, তাদের চিকিৎসা সেবা দিতে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার’ পদক্ষেপ নিয়েছে।

আল জাজিরা বলছে, হুতিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেয়ার একদিন পর এটারনিটি সি-তে আক্রমণ করে।

The post জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা! appeared first on Newsflash24bd.com.

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইরানজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইরানে রাজধানী তেহরানসহ দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর লাখ লাখ মানুষ এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেন। খবর আল জাজিরার।

প্রতিবেদন মতে, তেহরান, তাবরিজ, ইসফাহান, শিরাজ, মাশাদ ও কমের পাশাপাশি ছোট ছোট শহরেও বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নেন। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হুমকি ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়া হয়। ফিলিস্তিনের প্রতিও সংহতি জানান তারা।

প্রাচীন পারস্য সাম্রাজ্যের রাজধানী ইসফাহানে জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লি বিক্ষোভে অংশ নেন। ইসরাইলি হামলায় নিহত একজন ইরানির জানাজায় যোগ দেন তারা।

এক্সে তেহরান টাইমসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ইরানি পতাকা এবং একজন ইউনিফর্ম পরিহিত সৈনিকের ছবি সম্বলিত কফিন বহন করছেন। তাদের পিছনে পুরুষ, নারী ও শিশুরা স্লোগান দিচ্ছেন ‘ইসরায়েলের পতন হোক’।

তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোম এবং রাজধানীর পশ্চিম উপকণ্ঠ কারাজেও একই রকম জানাজা দৃশ্য দেখা গেছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকাও ওড়ান।

গত ১৩ জুন ইসরাইল বিনা উসকানিতে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। ‘অপারেশন ট্রু প্রোমিজ ৩’ নামে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেহরান।

শুক্রবার (২০ জুন) সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা তীব্র করার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। হামলা চললে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

হামলা পাল্টা হামলায় উভয় দেশে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইরানে ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

The post ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইরানজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ appeared first on Newsflash24bd.com.