ইমরান খান | Newsflash24bd.com

ইমরান খানকে নিয়ে জল্পনা থামছে না! মুখ খুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র
বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ রয়েছেন। তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। তার পরেও অবশ্য ইমরানের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা থামছে না।

জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান কেমন রয়েছেন, কোথায় রয়েছেন, তা নিয়ে জল্পনা চলছেই। বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ। আদিয়ালা জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। এই আবহে ইমরানের তিন বোনের অন্যতম নোরিন নিয়াজি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ইমরান সম্পর্কে কোনও খবরই তাঁদেরকে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার জেলে ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ইমরানের কনিষ্ঠ পুত্র কাসিম খান। তিনি দাবি করেন, জেলের মধ্যে মৃত্যুকূপ (ডেথ সেল)-এ রাখা হয়েছে ইমরানকে। বাবার সঙ্গে তিনি এবং তাঁর ভাই কোনও যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছেন কাসিম। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে বিষয়টি নিয়ে সরব হওয়ার আর্জি জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরানের পুত্র।

কাসিম সমাজমাধ্যমে লিখেছেন, আমার বাবা ৮৪৫ দিন ধরে জেলে বন্দি। গত ছ’সপ্তাহ ধরে তাঁকে কোনও রকম স্বচ্ছতা ছাড়াই একাকী মৃত্যুকূপে রাখা হয়েছে। আদালত অনুমতি দেওয়ার পরেও তাঁর বোনেদের যেতে দেওয়া হচ্ছে না। ফোন করা যাচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি জীবিত রয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়।” হুঁশিয়ারির সুরে ইমরান-পুত্র জানিয়েছেন, ইমরানের কিছু হলে তার ফল ভোগ করতে হবে পাক সরকারকে।

ইমরানের বোন নোরিন এএনআই-কে বলেন, “আমাদের কিছু জানানো হচ্ছে না। ওঁর (ইমরান) সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের দলের লোকেরা ওখানে (জেলে) গিয়েছিলেন, কারণ একটা বৈঠক হওয়ার কথা ছিল। তাঁদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। চার সপ্তাহ ধরে আমাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমি শুনলাম যে ভারতে খবর ছড়াচ্ছে যে, ইমরানকে মেরে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলে গিয়েছিলেন ইমরানের দল পিটিআই-এর নেতা তথা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তাঁকেও ঢুকতে দেওয়া হয়নি। পিটিআই সমর্থকেরা আদিয়ালা জেলের পাঁচিলে চড়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, এমন ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। বৃহস্পতিবার কিছু ভারতীয় টিভি চ্যানেলে ইমরানের আর এক বোন আলিমা খানের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। আলিমা জানান, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গত চার-পাঁচ সপ্তাহ ধরে পরিবারের কেউ ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। আদালতের নির্দেশ ছিল, প্রতি মঙ্গলবার ইমরানের আইনজীবীরা ও তাঁর পরিবার-পরিজন জেলে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু নভেম্বর মাসে এক বারও তাঁরা সেই সুযোগ পাননি।

একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে! তার পরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে।

The post ইমরান খানকে নিয়ে জল্পনা থামছে না! মুখ খুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের শাসকদের পূর্ব পাকিস্তানের কথা মনে করালেন ইমরান খান
পাকিস্তানে বিপর্যয় অনিবার্য! পূর্ব পাকিস্তানের কথা মনে করিয়ে ভিডিয়োবার্তা দিলেন ইমরান
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘‘এটাই উপযুক্ত সময়, ক্ষমতাসীন ভাল ভাবে ভেবে দেখুক কী চলছে। না হলে আমাদের দেশেও পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।’’

পাকিস্তানের শাসকদের পূর্ব পাকিস্তানের কথা মনে করালেন ইমরান খান। — ফাইল ফটো।

আসন্ন বিপর্যয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান, দেশ ভেঙে যেতে পারে! ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর অভিযোগ, পাকিস্তানের শাসকপক্ষ তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দিতে চাইছে। লাহোরের জ়ামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিয়োবার্তায় এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান।

ইমরানের অভিযোগ পাকিস্তানের ক্ষমতাসীন শাসকপক্ষের দিকে। তিনি বলেন, ‘‘পিডিএম নেতা এবং নওয়াজ শরিফ দেশের সংবিধানের ভবিষ্যত, রাষ্ট্রীয় সংস্থা বা সেনার ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে একদমই চিন্তিত নন। তাঁদের একমাত্র লক্ষ্য নিজেদের আখের গুছিয়ে নেওয়া।’’ এর পরেই পিটিআই প্রধান বলেন, ‘‘আমি দুঃস্বপ্ন দেখেছি যে, আমাদের দেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ক্ষমতাসীনদের কাছে আবেদন করছি, দয়া করে নির্বাচন করুন এবং দেশকে বাঁচান।’’

গত ৯ মে তাঁকে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তা নিয়েও মুখ খুলেছেন ইমরান। গোটা বিষয়টিকে একটি ষড়যন্ত্র আখ্যা দেন তিনি। এই প্রসঙ্গেই ইমরানের মুখে উঠে আসে পূর্ব পাকিস্তান প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘এটাই উপযুক্ত সময়, ক্ষমতাসীন ভাল ভাবে ভেবে দেখুক কী চলছে। না হলে আমাদের দেশেও পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।’’

ইমরানের অভিযোগ, পাকিস্তানের ক্ষমতাসীন জোট তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে সম্পর্কে ইমরান বলেন, ‘‘আমি যখন সেনাকে নিয়ে কিছু বলি তখন আমি সে ভাবেই বলি যেন আমি আমার সন্তানের সমালোচনা করছি।’’

প্রসঙ্গত, গত ৯ মে থেকে পাকিস্তানের পুলিশ-প্রশাসনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ইমরানের দলের কর্মী, সমর্থকেরা। পুলিশের দাবি, এই সংঘর্ষে ১০ জন পিটিআই কর্মীর প্রাণ গিয়েছে। যদিও ইমরানের দাবি, অন্তত ৪০ জন নেতা, কর্মীকে পরিকল্পনা করে পুলিশ দিয়ে খুন করিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার।

The post পাকিস্তানের শাসকদের পূর্ব পাকিস্তানের কথা মনে করালেন ইমরান খান appeared first on Newsflash24bd.com.