ইজতেমা | Newsflash24bd.com

গাজীপুরের ইজতেমা ময়দানে হতাহতের ঘটনায় মামলা দায়ের
তাবলীগ জামায়াতের নিজামউদ্দিন মারকাজের মাওলানা সা’দ কান্দলভি অনুসারী ইজতেমার একজন জিম্মাদার মুফতি মুআজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ে নেজামীর জুবায়ের অনুসারী ও নিজামউদ্দিন মারকাজের সা’দ কান্দলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারী ২৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শুরার সাথী এম আলম হোসেন বাদী হয়ে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে প্রধান আসামি করে টঙ্গী পশ্চিম থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
এদিকে, দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহতের পর উত্তেজনা কর পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তে ইজতেমা মাঠের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় আইন- শৃঙ্খলা বাহিনী। ‌ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনা সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান,
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা মুআজ বিন নূর গ্রেপ্তার হন। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে তিনি
(ওসি) মামলার তদন্তের স্বার্থে আসামিদের বিস্তারিত জানাতে রাজি হননি।

[ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। তিনি জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শুরার সাথী। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েক’শ জনকে আসামি করা হয়েছে। মামলা দেয়ার পর রাতেই গ্রেপ্তার হয়েছেন সাদ অনুসারী মুফতি মুআজ বিন নূর।

মামলায় আসামিরা হলেন- ঢাকার ধানমন্ডি থানার আবাসিক এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খুলনার বাটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া গ্রামের মনসুর রহমানের ছেলে আব্দুল্লাহ মনসুর, ধানমন্ডি আবাসিক এলাকার সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম আনু, একই এলাকার ড. কাজী এরতেজা হাসান, উত্তরা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মোয়াজ বিন নূর, সাভার থানা এলাকার জিয়া বিন কাশেম, তুরাগ থানা (বেলাল মসজিদ) এলাকার আজিমুদ্দিন, সাভার থানার সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মুগদা থানা (বড় মসজিদ) এলাকার শফিউল্লাহ, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার মৃত মাওলানা মোজাম্মেলুল হকের ছেলে আনাস, মোহাম্মদপুর থানা এলাকার আব্দুল্লাহ শাকিল, রমনা থানার কাকরাইল এলাকার রেজা আরিফ, উত্তরা পশ্চিম থানার (সেক্টর-৯) আব্দুল হান্নান, একই থানার (সেক্টর-১১) রেজাউল করিম তরফদার, তুরাগ থানার (বেলাল মসজিদ) এলাকার মুনির বিন ইউসুফ, ঢাকার সায়েম, হাজী বশির সিকদার, কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন, মীরপুর থানা এলাকার প্রকৌশলী মুহিবুল্লাহ, ঢাকার পল্লবী থানা এলাকার আজিজুল হকের ছেলে আতাউর রহমান, এলিফ্যান্ট এলাকার তানভীর, তুরাগ থানার ভাটুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন, একই থানা এলাকার প্রকৌশলী আবুল বশর, প্রকৌশলী রেজনুর রহমান, উত্তরা থানার (সেক্টর ১০) মৃত ফজলুল হক সিকদারের ছেলে নাসির উদ্দিন সিকদার, ড. আব্দুস সালাম, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওয়াসি উদ্দিন, রাজধানীর মীরপুর থানা এলাকার মিজান, তুরাগ থানার (বেলাল মসজিদ) এলাকার শাহাদাতসহ কয়েক’শ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা মাওলানা সাদ কান্ধলাভীর অনুসারী। এতে আরো উল্লেখ করা হয়, মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাদপন্থিদের জানান যে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানেই পুরনোদের জোড় হবে। ওই চিঠিতে পুরনো সাথীদের সঙ্গে মোনাসেব সাথীদেরও নিয়ে আসে এবং তাদের সঙ্গে যেন টর্চলাইট ও হ্যান্ডমাইক থাকে।

মামলার ২ নম্বর আসামি আব্দুল্লাহ মনসুর ফেসবুক লাইভে ঘোষণা দেন, পুরনোদের জোড়ে এবং বিশ্ব ইজতেমায় যদি মাওলানা সাদ সাহেবকে আনতে দেওয়া না হয় এবং তাদের যদি টঙ্গী ময়দানে ২০ থেকে ২৪ ডিসেম্বর জোড় করতে দেওয়া না হয়, তাহলে তারা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হতে দেবে না।

তাদের এসব উসকানিমূলক বক্তব্যের পর বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘুমন্ত ও পাহারারত আলমি শুরার সাথীদের ওপর হামলা করা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দু গ্রামের মৃত ওসমান গণির ছেলে আমিনুল ইসলাম বাচ্চু (৬৫), ফরিদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত শেখ সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) এবং বগুড়া সদর উপজেলার ধাওয়াপাড়া গ্রামের ওমর উদ্দিনের ছেলে তাজুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।]

The post গাজীপুরের ইজতেমা ময়দানে হতাহতের ঘটনায় মামলা দায়ের appeared first on Newsflash24bd.com.

গাজীপুরে ইজতেমা মুসল্লিদের সড়ক অবরোধ, ভাঙচুর
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রবেশ করাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও একটি প্রাইভেটকারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাবলিগ জামাতের শুরায়ে নিজামী (মাওলানা জুবায়েরের) অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়ের সমর্থক পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যান। এছাড়া নলজানি এলাকায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাদপন্থিরা। শুরায়ে নিজামীর অনুসারীদের হামলায় তাদের লোকজন আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সা’দ পন্থি ইজতেমার আয়োজকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়।

জানা গেছে, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫২) ও মাওলানা আতাউর (৫৪) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদপন্থীদের সূত্রে জানা গেছে, মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসল্লি। এরপর দ্বিতীয় ধাপে আগামী ২০–২৪ ডিসেম্বরে জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চান মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা। তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোড় ইজতেমার অনুমতি দেওয়া হয়নি মাওলানা সাদ অনুসারীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যান। এতে বাধা দেন জুবায়ের অনুসারীরা। ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চেয়ে টঙ্গী পূর্ব থানায় আসেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় সাদপন্থীরা ময়দানের দিকে রওনা হলে আগে থেকেই লাঠি-সোটা নিয়ে অবস্থান করা জুবায়ের অনুসারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় সাদ অনুসারীদের একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। এ সময় প্রাইভেটকারে থাকা সাদ অনুসারীদের দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাহফুজ হান্নান গণমাধ্যম কর্মীদের বলেন, তারা ইজতেমা ময়দানের বিদেশি মেহমানখানায় প্রবেশের চেষ্টা করেন। তাদের ময়দানে জোড় ইজতেমা আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি। সাদ পন্থিরা অবৈধভাবে ময়দানে প্রবেশের চেষ্টা করলে আমাদের সাথিরা (জুবায়ের অনুসারী) তাদের প্রতিহত করে।

ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে জোড় ইজতেমা আয়োজন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (অপরাধ-দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পরে পুলিশ সদস্যদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা ময়দানে প্রবেশ করিনি। তারা আমাদের একটি প্রাইভেটকারে ভাঙচুর করে দুজনকে আহত করেছেন।

সাদ অনুসারীদের সংবাদ সম্মেলন: শুরায়ে নিজামী অনুসারীদের দ্বারা আক্রমণের শিকার হওয়ায় নিজামুদ্দিন অনুসারীদের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপরে নিজামুদ্দিন অনুসারীদের গাড়িতে অতর্কিত হামলা করেন শুরায়ে নিজামের অনুসারীরা। এ সময় পাঁচজন আহত হয়েছে বলেও জানান তারা। এ সময় তারা দাবি করেন, আগামী ২০ তারিখে যাতে জোড় ইজতেমা করতে না পারে তার জন্যই তাদের উপর এই হামলা করা হয়েছে।

নিজামুদ্দিন অনুসারীদের পক্ষে বিদেশি মেহমানদের সমন্বয়কারী রেজা আরিফ বলেন, আমরা চাই তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, এরকম নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই এবং সেই সাথে আগামী ২০-২৪ ডিসেম্বর জোড় ইজতেমা করবো। আমরা সরকারের উপর আস্থা রেখেছি এবং আমরা দেখতে চাই সরকার শেষ পর্যন্ত কি করে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম বলেন, মাওলানা হাফেজ জোবায়ের পন্থীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। যে কোন পরিস্থিতির জন্য আমরা সজাগ রয়েছি। সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আর মারামারির ঘটনায় তারা (সাদপন্থি) যদি অভিযোগ দেয় আমরা মামলা নিব। প্রচলিত আইনে যারা আঘাত করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

The post গাজীপুরে ইজতেমা মুসল্লিদের সড়ক অবরোধ, ভাঙচুর appeared first on Newsflash24bd.com.