ইইউ বাংলাদেশে | Newsflash24bd.com

ইইউ বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের বলেছি, সেটা আমাদেরও কমিটমেন্ট।

আজ শনিবার বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়। পরে বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

আলোচ্য বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপ, তত্ত্বাবধায়ক, সরকারের পদত্যাগ কিংবা সংসদ বিলুপ্তির কোনো প্রসঙ্গ আসেনি। তারা আমাদের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি, বিশ্বের অন্যান্য দেশে যেমন হয়, আমাদের নির্বাচনকালীন সরকারও তেমন হবে।

শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসার আগে তারা বিএনপির সঙ্গে বৈঠক করে। বিএনপি তাদের বলেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে তারা যাবে না। কেননা, তারা মনে করে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই।

বিএনপির বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সঙ্গে কী কথা হয়েছে, আমরা বললাম। বিএনপির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাব? সেটা তাদের ব্যাপার।’

বিরোধ অবসানে সংলাপের কোনো বিষয়ও ইইউর সঙ্গে আলোচনায় আসেনি বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসাডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন ছয়জন। এর আগে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধিদল। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে প্রতিনিধিদলকে জানিয়েছে বিএনপি।

The post ইইউ বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় : ওবায়দুল কাদের appeared first on Newsflash24bd.com.