আলটিমেটাম | Newsflash24bd.com

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে নরক নেমে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

তবে ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’

এদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরাইল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়।

এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার ৭০ শতাংশ ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে।

অব্যাহত হামলায় চুপ করে নেই ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন।

একইদিন, ইসরাইলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দফতরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরাইলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

The post ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের appeared first on Newsflash24bd.com.

যমুনার সামনে অবস্থানের আলটিমেটাম জামায়াতসহ ৮ দলের
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করে এ আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার (১৪ অক্টোবর) ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরে আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগেই দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে।

এদিকে, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকারও ঘোষণা দেন জামায়ত নেতৃত্বাধীন সমমনা ৮ দলের নেতারা।

The post যমুনার সামনে অবস্থানের আলটিমেটাম জামায়াতসহ ৮ দলের appeared first on Newsflash24bd.com.

সচিবালয়ে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি মানা না হলে ২২ জুন থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও (‘ব্লকেড’) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ কর্মসূচি চলছে।

ঈদের ছুটির পর ১৬ জুন থেকে আন্দোলনে ফেরেন সচিবালয়ের কর্মীরা।

উল্লেখ্য, ২৫ মে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি অনুমোদনের পর ২৪ মে থেকে সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।

The post সচিবালয়ে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম appeared first on Newsflash24bd.com.