আর্জেন্টিনা | Newsflash24bd.com

বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে চুক্তি
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) বা সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ এমওইউ সই হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পক্ষে ঢাকায় সফররত দেশটির ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার মি. সানটিয়াগো কেফিয়ারো এ এমওইউ সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য অর্জন। এ অর্জন বিশ্বে বাংলাদেশের পজিটিভ ইমেজ বিল্ডিং এবং বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। যার ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা সংকুচিত হবে।

এতে জানানো হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এ সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের রপ্তানি বাজার সংরক্ষণ, সম্প্রসারণ, বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা নিশ্চিত করা এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যেই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সম্ভাবনাময় দক্ষিণ আমেরিকান দেশগুলো সফর করেছেন।

এ অঞ্চলের বাণিজ্য জোট মার্কোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার সুযোগ সৃষ্টি হবে।

The post বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে চুক্তি appeared first on Newsflash24bd.com.

৪৫ বছর পর ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ৪৫ বছর পর ঢাকায় পুনরায় দূতাবাস খুলেছে। আজ সোমবার আর্জেিন্টন সরকার এ দূতাবাস খুলে। দক্ষিন এশিয়ায় বাংলাদেশের ভৌগলিক কৌশলগত অবস্থানের পাশাপাশি, অর্থনৈতিকভাবে টেকসই একটি বিশাল অভ্যন্তরীণ বাজারের গুরুত্ব বিবেচনায় নিয়ে, বুয়েন্স এয়ার্স বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে।

সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বিপুল সংখ্যক সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ।’ সর্বশেষ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যাপকভাবে সমর্থন দেয়ায় তিনি তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহরিয়ার আলম বলেন, ‘এটি আমাদের দুই দেশের জন্য এক আনন্দঘন মূহুর্ত।’ আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশী জনগণের ভালবাসার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কই নয়, একটি আবেগের সম্পর্কও বিদ্যমান’।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার আর্জেন্টিনার ঢাকাস্থ দূতাবাস বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে, আর্জেন্টিনায় ভ্রমণের জন্য ভিসার মতো কূটনৈতিক কার্যক্রমগুলো ভারতের দিল্লীতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকে করা হতো।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা কাজে লাগাতে চায়, বিশেষত বাণিজ্য ক্ষেত্রে। বাংলাদেশে বহুমুখী বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ক্যাফিয়েরো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যাবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত আর্জেন্টিনার ডিক্রিতে বলা হয়, ‘আর্জেন্টিনা রাজনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক কারনে দেশের পররাষ্ট্র নীতি-নির্দেশনা অনুযায়ী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলাকে সুবিধাজনক ও উপযুক্ত বিবেচনা করছে’।

মিশনটি উদ্বোধনের পর, রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের সাথে সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হয়।

এরপর, দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে তাদের। চুক্তি স্বাক্ষরশেষে, আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সরকারি সফরে আজ সকালে বাংলাদেশে পৌঁছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

মঙ্গলবার, আর্জেন্টিনার মন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও সাক্ষাৎ করবেন।

গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টিনা দলকে যেবাবে সমর্থন দিয়েছিল ও দলটির প্রতি যে ব্যাপক ভালবাসা ও উন্মাদনা দেখিয়েছিল- তার পরিপ্রেক্ষিতে আজেন্টিনার মন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনেও যাবেন।

আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দূতাবাস ও এর কনস্যুলার সেকশন পুনরায় খোলার মাধ্যমে বুয়েন্স এয়ার্স দুদেশের মধ্যেকার এই দ্বিপক্ষীয় সম্পর্কে, মূলত বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে চায়। কারণ এখানে বহুমুখী বাণিজ্যের ব্যাপক সুযোগ রয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে এটাই প্রথম সফর।
২০২২ সালে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

The post ৪৫ বছর পর ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা appeared first on Newsflash24bd.com.

আর্জেন্টিনা একসঙ্গে কাঁদল, শেষ হাসিও হাসল
সোমবার সকাল থেকে হয়তো আবার রোজকার জীবন শুরু হয়ে যাবে। শুধু থেকে যাবে বিশ্বকাপজয়ী দল ও তার অধিনায়কের জন্য এক অভাবনীয় ভালবাসা ও এক অপরিসীম শ্রদ্ধা।
প্রত্যেকটা গোলের সাথে গোটা শহর, গোটা আর্জেন্টিনা কেঁপে উঠছে ‘ভামোস কারাখো’ ধ্বনিতে।

প্রত্যেকটা গোলের সাথে গোটা শহর, গোটা আর্জেন্টিনা কেঁপে উঠছে ‘ভামোস কারাখো’ ধ্বনিতে। ফাইল চিত্র।

সকাল থেকেই শহরের চেহারা অন্য রকম। হাজার হাজার লোক জড়ো হচ্ছে শহরের কেন্দ্রে ওবেলিস্কোতে। সাদা আর নীল রঙে ছেয়ে গিয়েছে চারদিক। আমাদের কলকাতার দুর্গাপুজোর অষ্টমীর সঙ্গে পাল্লা দিতে পারে আজ দুপুরের বুয়েনোস আইরেস। পার্থক্য একটাই— প্রত্যেকটা গোলের সাথে গোটা শহর, গোটা আর্জেন্টিনা কেঁপে উঠছে ‘ভামোস কারাখো’ (এ বার পারতেই হবে) ধ্বনিতে।

খুশি, স্বপ্ন, প্যাশন, পাগলামি— এই আবেগকে শব্দে ধরা কঠিন। প্রত্যেকটা গোলের সাথে আকাশ কাঁপিয়ে দেওয়া চিৎকার, প্রতিপক্ষের গোলে হতাশার আওয়াজ, বুয়েনোস আইরেস শহরের প্রত্যেকটা হৃৎস্পন্দন আজ ফুটবলের সাথে ওঠানামা করেছে। গোটা আর্জেন্টিনা এক সঙ্গে কেঁদেছে, এক সঙ্গে হেসেছে, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের প্রত্যেকটা সেভের সাথে আবেগে ভেসেছে…। এ ভাবেই দোহা থেকে কয়েক হাজার মাইল দূরে তৈরি হয়েছে অসংখ্য অনবদ্য মুহূর্ত।

আজ রাস্তায় নেমে এসেছিল বুয়েনোস আইরেস। শহরের জায়গায় জায়গায় জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছিল। খেলা দেখবেন বলে সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। বাঁশির আওয়াজ, গাড়ির একটানা হর্ন— দুই বিশ্বসেরার হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের মধ্যে এই দুর্দান্ত জয়, এই খুশি ভাষায় বোঝানো অসম্ভব।

কাল, সোমবার সকাল থেকে হয়তো আবার রোজকার জীবন শুরু হয়ে যাবে। শুধু থেকে যাবে বিশ্বকাপজয়ী দল ও তার অধিনায়কের জন্য এক অভাবনীয় ভালবাসা ও এক অপরিসীম শ্রদ্ধা। আর থেকে যাবে এই দেশের প্রত্যেকটা কোণায় কোণায় এই স্বপ্ন— দক্ষিণ গোলার্ধের এক দেশের এক ছোট্ট শহর থেকে এসেও সারা ফুটবল-পৃথিবী জয় করা যায়, হওয়া যায় লিয়োনেল মেসি।

The post আর্জেন্টিনা একসঙ্গে কাঁদল, শেষ হাসিও হাসল appeared first on Newsflash24bd.com.

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
কাতার বিশ^কাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে শেষ হাসি হাসে মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা।

এই জয়ে ২০১৪ সালের পর আবারও সেমিফাইনালে উঠলো দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে আসরের ফাইনালে খেললেও রার্নাস-আপ হয়েই সন্তুস্ট থাকতে হয় আর্জেন্টিনাকে। এর আগে ২০১৮ সালে শেষ ষোলোতে থেকে মিশন শেষ করেছিলো তারা।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মিডফিল্ডার রডরিগো ডি পলের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তাকে মূল একাদশে রেখে মাঠে নামে আর্জেন্টিনা। তবে শুরুর একাদশে সুযোগ হয়নি দলের অন্যতম নির্ভরযোগ্য এ্যাটাকার অ্যাঞ্জেলো ডি মারিয়ার।

ম্যাচে শুরুতে কোন দলই তেমন আক্রমন রচনা করতে না পারলেও ২২ মিনিটে আক্যমনে যায় আর্জেন্টিনা। ডান-প্রান্ত দিয়ে মেসিকে পাস দেন মিডফিল্ডার রডরিগো ডি পল। বল পেয়ে নেদারল্যান্ডসের দুই খেলোয়াড়কে কাটিয়ে সামনে এগিয়ে বাঁ-পায়ে শট নেন মেসি। শটটি ঠিক-ঠাক মত না হওয়ায় নেদারল্যান্ডসের গোলবারের উপর দিয়ে চলে যায়।

পরক্ষনেই পাল্টা আক্রমনে যায় নেদারল্যান্ডস। স্ট্রাইকার মেমফিস ডিপের কাছ থেকে বল পান আক্রমনভাগের আরেক খেলোয়াড় স্টিভেন বার্গুইন। তার ভুল শট আর্জেন্টিনার গোলবারের পাশ দিয়ে চলে যায়।

ম্যাচে বয়স ৩৩ মিনিট হতেই মিডফিল্ডারদের পরিকল্পনায় ডান-প্রান্ত দিয়ে আক্রমন করেন আর্জেন্টাইন মধ্যমাঠের খেলোয়াড় এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার। বল পাস দেন মেসিকে। তার সামনেই থাকা মিডফিল্ডার রডরিগো ডি পলকে বল দেন মেসি। ডি পলের দুর্বল শট নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিয়েস নোপার্টের হাতে জমা পড়ে।

পরক্ষণেই মেসির বুদ্ধিদীপ্ত পাসে গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডি পলের কাছ থেকে বল পান মেসি। মেসি বল পেতেই তাকে ঘিরে ধরেন নেদারল্যান্ডসের চার জন ডিফেন্ডার। বল নিয়ন্ত্রনে রেখে বাঁ-দিকে সরে গিয়ে ডান-দিকে খালি জায়গা তৈরি করেন মেসি। সেখানে ছিলেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। দুর্দান্ত কোনাকুনি শটে ডান-দিকে থাকা মোলিনোকে বল দেন মেসি। বল পেয়ে সামনে এগিয়ে গিয়ে নেদারল্যান্ডসের গোলরক্ষকের ডান দিক থেকে বলকে জালে পাঠান মোলিনা(১-০)। দেশের হয়ে ২৪তম ম্যাচে দ্বিতীয় গোল করেন মোলিনা।

বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগেমেসির পায়ে বল এলে আবারও তাকে ঘিরে ধরেন নেদারল্যান্ডসের চারজন ডিফেন্ডার। তাদের ডজ দিয়ে নেদারল্যান্ডসের গোলমুখে শট নেয়ার পথ তৈরি করেন তিনি। কিন্তু তার দুর্বল শট গোলরক্ষকের হাতে গিয়ে জমা পড়ে।

প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম মিনিটে নেদারল্যান্ডসের একটি আক্রমন দক্ষতার সাথে গোলবার ছেড়ে সামনে এগিয়ে এসে তা প্রতিহত করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষপর্যন্ত মোলিনার গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

প্রথমার্ধে ৫৭ শতাংশ বল দখলে নিয়েও আর্জেন্টিনার গোলমুখে কোন শটই নিতে পারেনি ডাচরা । বল দখলে পিছিয়ে থাকলেও ডাচদের গোলমুখে পাঁচটি মধ্যে ৩টি অন-টার্গেটে শট করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বল দখলের লড়াইয়ে মরিয়া ছিল দুই দলই। এরমধ্যে দু’বার আক্রমন রচনা করেও নিজেদের ভুলে সাফল্যের দেখা পায়নি আর্জেন্টিনা। বক্সের কাছে গিয়েও ৬৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ফ্রি-কিক নেন মেসি। তার শট নেদারল্যান্ডসের কর্ণারের উপরের বার ঘেষে চলে যায়।

৭১ মিনিট নিজেদের বক্সের মধ্যে নেদারল্যান্ডস ডিফেন্ডার ডেনজেল ডামফ্রাইস আর্জেন্টিনার ডিফেন্ডা মার্কোস এ্যাকুনাকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হওয়া মেসি। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোল করা গাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করলেন মেসি। বাতিস্তুতা ও মেসির গোল সমান ১০টি করে। ২০০৬ সালে ১টি, ২০১৪ সালে ৪টি এবং ২০১৮ সালে ১টি গোল করেছিলেন মেসি। এবারের বিশ^কাপে ইতোমধ্যে চারটি গোল করেছেন মেসি।

৮৩ মিনিটে দারুন এক আক্রমন থেকে গোলের ব্যবধান কমায় নেদারল্যান্ডস। স্টিভেন বার্গুইসের ক্রস থেকে দারুন হেডে গোল করে স্ট্রাইকার ওট ওয়ের্স্ট ব্যবধান কমান।

ম্যাচে ব্যবধান কমানোর পর আক্রমনের তোপে আর্জেন্টিনাকে চেপে ধরে নেদারল্যান্ডস। ইনুজরি সময়ে ১০ মিনিট যোগ হয়। শেষ মিনিটে আর্জেন্টিনার বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় নেদারল্যান্ডস। ছোট ফ্রি-কিক সামনে পাস দেন মিডফিল্ডার টিয়ান কুপমেইনার্স। তার বল ধরে বাঁ-পায়ের শটে গোল করলে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন ওয়ের্স্ট। ২-২ সমতায় শেষ হলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।

সেখানে ১০৪ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে নেদারল্যান্ডসের গোলরক্ষককে একা পেয়েও বলে পা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

১১২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া। ডি মারিয়া নামার পর আজেন্টিনার আক্রমনের ধার বেড়ে যায়। ১১৪ মিনিটে ডি মারিয়ার পাস থেকে বল নেদারল্যান্ডসের গোলমুখে শট নেন স্ট্রাইকার লটারো মার্টিনেজ। তবে তার শট প্রতিপক্ষের গায়ে লেগে প্রতিহত হয়।

১১৯ মিনিটে ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে গোলমুখে শট নেন মার্টিনেজ। কিন্তু সেটিও প্রতিহত করেন নেদারল্যান্ডসের গোলরক্ষক।

শেষ মিনিটে এনজো ফার্নান্দেজের শট নেদারল্যান্ডসের গোলবারে লেগে ফিরে আসে। অতিরিক্ত সময় শেষেও ২-২ সমতা থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে ।

সেখানে নেদারল্যান্ডসের প্রথম দুই শটই রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। আর প্রথম দুই শটে গোল করে আর্জেন্টিনা।তৃতীয় শটে গোল করে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। এতে টাইব্রেকারে প্রথম তিনটি করে শট শেষে ৩-১ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

চতুর্থ শটে গোল করে নেদারল্যান্ডস। কিন্তু চতুর্থ শটে গোল পায়নি আর্জেন্টিনা। এতে ৪টি করে শট শেষে ৩-২ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

পঞ্চম শটে গোল করে ব্যবধান ৩-৩ সমতা করে নেদারল্যান্ডস। এতে সমীকরন দাঁড়ায় শেষ শটে গোল করলেই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা। শেষ শট থেকে গোল করে আর্জেন্টিনাকে সেমিতে তুলেন লটারো মার্টিনেজ। পাঁচটি করে শট শেষে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকায় আর্জেন্টিনা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গতকাল অন্য কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলকে।

The post টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা appeared first on Newsflash24bd.com.

মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
লিওনেল মেসির মাইলফলকের ম্যাচ জিতে কাতার বিশ^কাপের কোয়াটার্র ফাইনালে উঠলো দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের মাইলফলকের ম্যাচে এক গোল করেছেন মেসি।

আজ বিশ^কাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ২—১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এক আসর পর আবারও কোয়াটার্র ফাইনালে উঠলো মেসির আর্জেন্টিনা। ২০১৪ সালের ফাইনালে উঠলেও, ২০১৮ সালে শেষ ষোলো থেকে বিশ^কাপ শেষ করেছিলো আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষে গোল দু’টি করেন মেসি ও আলভারেজ। ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ১ হাজারতম ম্যাচ খেলতে নেমে গোল করে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। বিশ^কাপের মঞ্চে ম্যারাডোনার ৮ গোলকে টপকে মেসির গোল সংখ্যা এখন ৯টি।

আল—রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ইনজুরিতে থাকা ডি মারিয়াকে ছাড়াই খেলতে নামতে হয় আর্জেন্টিনাকে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন ডি মারিয়া। তার পরিবর্তে একাদশে সুযোগ পান সৌদি আরবের বিপক্ষে খেলা আলেহান্দ্রো গোমেজ।

প্রথম ১০ মিনিটে কোন আক্রমন করতে পারেনি কোন দলই। ১৩ মিনিটে বাঁ—প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস এ্যাকুনার শট অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ডিফেন্ডার আজিজ বেহিচের হাতে লাগলেও রেফারি তা এড়িয়ে যান। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।

তবে থেমে না থেকে ১৭ মিনিটে প্রথম আক্রমন করে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো বল অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন গোমেজ।

কিছুক্ষণ পর ২৯ মিনিটে প্রথম আক্রমন শানায় অস্ট্রেলিয়া। মিডফিল্ডার রিলে ম্যাকগ্রীর নেয়া কণার্র থেকে উড়ে আসা বলে ডিফেন্ডার হ্যারি সুটার হেড নিলেও প্রতিহত হয় আর্জেন্টিনার রক্ষণভাগে।

৩৪ মিনিটে পাওয়া ফ্রি—কিক নেন মেসি। তার দুর্দান্ত শটটি অস্ট্রেলিয়ার গোলমুখে হেড দিয়ে রক্ষা করেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার সুটার। ফিরে আসা বল বক্সের বাইরে পেয়ে যান মিডফিল্ডার ডি পল। এরপর বক্সের ভেতর থাকা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে বল দেন পল। আলতো ছোঁয়ায় মেসিকে বল দেন ওটামেন্ডি। বল নিয়ে বাঁ—পায়ের মাটি কামড়ানো শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে ৩৫ মিনিটে বল জালে পাঠান মেসি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ান ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ১—০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিশ^কাপের নক—আউট পর্বে এই প্রথমবার গোল করলেন ক্লাব ও দেশের হয়ে ১ হাজারতম ম্যাচ খেলতে নামা মেসি। বিশ^কাপে আগের ৮ গোলই মেসি করেছিলেন গ্রুপ পর্বে। এই গোলে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন মেসি। বিশ^কাপের মঞ্চে মেসির গোল এখন ৯টি। ম্যারাডোনার ৮টি।

মেসির বাঁ—পায়ের জাদুর গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। এই অর্ধে ৬২ শতাংশ বল দখলে ছিলো মেসি—আলভারেজদের। অস্ট্রেলিয়ার গোলমুখে দু’টি শটের মধ্যে মাত্র ১টি টার্গেটে ছিলো।

বিরতির পর বল দখলের চেষ্টায় ছিলো আর্জেন্টিনা—অস্ট্রেলিয়া উভয় দলই। ৫০ মিনিটে মিডফিল্ডার এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের কাছ বক্সের বাইরে বল পান মেসি। অস্ট্রেলিয়ার গোলমুখে নেয়া মেসির দুর্বল শট জমা পড়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।

৫২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে বল পাস দিয়ে ভুল বুঝাবুঝিতে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক ও ডিফেন্ডাররা। অল্পের জন্য বল পাননি অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মিচেল ডিউক। এ সময় বল পেলে বিপদ হতে পারতো আর্জেন্টিনার।

তবে একই কারনে বিপদ হয়েছে অস্ট্রেলিয়ার। ৫৭ মিনিটে নিজেদের সীমানায় বল পাস নিয়ে খেলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে অস্ট্রেলিয়া। ডিফেন্ডার মিলোস ডিগেনেক বল দেন গোলরক্ষককে। তখন গোলরক্ষকের কাছে বল ধরতে যান পল। পলকে কাটাতে পারলেও পাশ থেকে ছুটে এসে বল দখলে নিয়ে ডান পায়ের শটে গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ২—০ গোলে এগিয়ে থেকে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।

এর পরপরই ৬২ ও ৬৫ মিনিটে আর্জেন্টিনার দু’টি আক্রমন নসাৎ করে দেয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা।

কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই ডি—বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ৭৭ মিনিটে গোল ক্রেইগ গুডউইনের গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।

৮০ মিনিটে ভাগ্য সাথে না থাকায় নিশ্চিত গোল পায়নি অস্ট্রেলিয়া। মাঝমাঠের পর বল পেয়ে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে কাটিয়ে বক্সের বল নিয়ে ঢুকে পড়েন ডিফেন্ডার আজিজ বেহিচ। তখন তার সামনে শুধুমাত্র আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বেহিচ যখনই শট নেন তখনই তার সামনে পা বাড়িয়ে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বল চলে যায় মাঠের বাইরে। বেহিচের দুদার্ন্ত আক্রমনটি ভেস্তে যায়।

৮৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ার ডি—বক্সের ভেতর ঢুকে যান মেসি। বাঁ—দিকে দাঁড়ানো স্ট্রাইকার লটারো মার্টিনেজকে বল দেন মেসি। মার্টিনেজের সামনে তখন কেবল অস্ট্রেলিয়ার গোলরক্ষক। কিন্তু বলকে অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন মার্টিনেজ।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে একইভাবে বল নিয়ে অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ঢুকে আবারও মার্টিনেজকে বল দেন মেসি। এবার গোলমুখে শট নেন মার্টিনেজ। সেই শট রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।

শেষ মিনিটে আর্জেন্টিনার বিপদ সীমানায় বল পেয়ে গোলমুখে শট নেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার গারাং কুল। তার শট আর্জেন্টিনার গোলরক্ষকের গায়ে লেগে ফিরে গেলে গোল বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। এরপর কয়েক সেকেন্ড পরই ম্যাচের শেষ বাঁশি বাজলে জয়ের আনন্দে নেচে উঠে আর্জেন্টিনা। এক আসর পর আবারও বিশ^কাপের শেষ আটে উঠে মেসির দল।

২০১৪ সালের ফাইনালে উঠে রানার্স—আপ হয়েছিলো আর্জেন্টিনা। ২০১৮ সালে শেষ ষোলোতে বিদায় ঘটে তাদের।

The post মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা appeared first on Newsflash24bd.com.