আমীর নির্বাচিত | Newsflash24bd.com

ফের জামায়াতের আমীর নির্বাচিত শফিকুর রহমান
ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তৃতীয় দফায় দলটির আমীরের দায়িত্ব পালন করবেন তিনি। জামায়াতের প্রচার সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার রাতে আমীর নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম। গত ৯ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যরা (রুকন) গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এরপর দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তবে তার ভোট সংখ্যা কিংবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম ও ভোটের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য জামায়াতের আমীর নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পদগুলোতে দায়িত্ব বণ্টন করে থাকেন।

শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১শে অক্টোবর, মৌলভীবাজারের কুলাউড়ায়। তিনি ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর। রাজনীতিতে তার হাতেখড়ি স্কুল জীবনেই, ১৯৭৩ সালে নাম লেখান জাসদ ছাত্রলীগে। এরপর ১৯৭৭ সালে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে। এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে ১৯৮৪ সালে যোগ দেন মূল দল জামায়াতে ইসলামীতে। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। ২০১৯ সালের ১২ই নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৫ই ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য তিনি আমীরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ৩১শে অক্টোবর জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমীর নির্বাচিত হন এবং ২০২২ সালের ১৮ই নভেম্বর ২০২৩-২০২৫ কার্যকালের জন্য তিনি আমীরে জামায়াত হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে দলটির আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডা. শফিকুর রহমান। ব্যক্তি জীবনে শফিকুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক, তারা সবাই চিকিৎসা পেশায় নিয়োজিত। জামায়াত আমীরের স্ত্রী আমিনা বেগমও চিকিৎসক, তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন

The post ফের জামায়াতের আমীর নির্বাচিত শফিকুর রহমান appeared first on Newsflash24bd.com.