আমন ধানের | Newsflash24bd.com

আমতলীতে যুবদল নেতার তান্ডব, আমন ধানের চারা রোপনকৃত জমি দখল করে চাষাবাদ
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী সাড়ে পাঁচ একর আমন ধানের চারা রোপনকৃত জমি দখল চাষাবাদ ও চারা তুলে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের তান্ডবে এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। বুধবার জমির মালিক মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদার এমন অভিযোগ করেছেন। এতে তাদের অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায়।

জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সাড়ে ৫ একর জমি মন্নাফ হাওলাদার, নয়ন হাওলাদার ও তাদের সহযোগীরা শতাধিক বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তারা গত ২০ দিন আগে আমন ধানের চারা রোপন করেছেন। ওই চারা বড় হয়েছে। বুধবার বিকেলে হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন ডেনি মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় তান্ডব চালিয়ে আমন ধানের রোপনকৃত জমি চাষাবাদ করেছেন। তাদের তান্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। দিনভর তান্ডব চালিয়ে তারা সন্ধ্যায় চলে যায় এমন অভিযোগ নয়ন হাওলাদারের। এতে মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করেন, যুবদল নেতার নির্দেশে হামজার মেশিন চালক স্থানীয় সুমনা ও কদভানু নামের দুই নারীর ওপরে তুলে দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে একটি হামজা মেশিন আটকে রাখে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক জমি দখল করতে আসা কয়েকজন বলেন, যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও জুয়েল মল্লিকের আহবানে জমি দখল করতে এসেছিলাম। এসে দেখি জমিতে ধানের চারা রোপন করা। ওই চারা রোপন করা জমি হামলা মেশিন দিয়ে চাষাবাদ করা হয়েছে। আমরা দাড়িয়ে দেখেছি। তারা আরো বলেন, বিষয়টি আমাদের ভালো লাগেনি।

প্রত্যক্ষদর্শী ছালাম হাওলাদার ও কালাম হাওলাদার বলেন, হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিকের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী এসে এলাকায় তান্ডব চালিয়ে আমন ধানের চারা রোপন করা জমি চাষাবাদ করেছে।

তারা আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের তান্ডবে কেউ তাদের প্রতিহত করতে সাহস পায়নি।
স্থানীয় কদভানু ও সুমনা বলেন, বিএনপির নেতাকর্মীরা তান্ডব চালিয়ে চলে যাওয়ার সময় হামজা মেশিন আমাদের ওপর তুলে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে একটি হামজা মেশিন রেখে তারা পালিয়ে যায়।

নয়ন হাওলাদার ও মন্নাফ হাওলাদার বলেন, গত এক’শ বছর ধরে রেকর্ডীয় জমি ভোগদখল করে আসছি। ওই জমি হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন ডেনি মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মীরা এসে আমন ধানের চারা রোপন করা জমি হামজা মেশিন দিয়ে চাষাবাদ করেছে। তারা আরো বলেন, তারা এসে এলাকায় তান্ডব চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী জমি চাষাবাদের কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার দাদার রেকর্ডীয় কিন্তু তারা ভোগদখল করছেন। তিনি আরো বলেন, নয়ন হাওলাদার ও তার লোকজন আমার একটি হামজা মেশিনের চাকা কুপিয়ে অচল করে দিয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকে বসার সিধান্ত হয়েছে।

বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, এমন ধরনের কার্মকান্ড ওই ব্যক্তি করে থাকে, তাহলে এটা যুবদলের কাজ না। যদি ওই ঘটনা প্রামনিক হয়, তাহলে উপজেলা যুবদল নেতাকর্মীদের সুপারিশক্রমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি আনা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The post আমতলীতে যুবদল নেতার তান্ডব, আমন ধানের চারা রোপনকৃত জমি দখল করে চাষাবাদ appeared first on Newsflash24bd.com.

প্রকৃতির সাথে যুদ্ধে জয়ী কৃষক, আমন ধানের বাম্পার ফলন
জলবায়ূর প্রভাবে আমনের মৌসুম শুরুতে অনাবৃষ্টি ও অতিবর্ষণে প্রকৃতির সাথে যুদ্ধে বিজয়ী কৃষকরা।এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম বেশী থাকায় খুশি কৃষকরা। আমতলী ও তালতলী উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৭৯৫ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে ধারনা করছে উপজেলা কৃষি বিভাগ। দুই উপজেলার মানুষের খাদ্য চাহিদা রয়েছে ৭০ হাজার মেট্রিকটন ধান। খাদ্য চাহিদা পুরণ শেষে উৎপাদিত ফসলের অর্ধেক ধান বিক্রি করতে পারবেন কৃষকরা বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম।

জানাগেছে, আমতলী ও তালতলী উপকুলীয় অঞ্চলের মাঠের পরে মাঠে এখন আমন ধান রাতে শিশিরে ভেজা সুর্য্যাদ্বয়ের সাথে সাথে ধানের গোছা অপরূপ সবুজের সমহারে কৃষককে আহবান করছে। এচিত্র চিরাচরিত রূপসী বাংলার অপরূপ দৃশ্য। এ দৃশ্য দেখে সকল মানুষের হৃদয় ছূয়ে যায়। শ্যামল সবুজ এ বাংলার চিত্র কতইনা সুন্দর। সেই বাংলার অপরূপ পরিবেশের উপর জলবায়ুর পরিবর্তনের ছোবলে তছনছ হয়ে গেছে। জলবায়ুর প্রভাবে আমনের মৌসুমে অনাবৃষ্টিতে কৃষক চাষাবাদ করতে পারেনি। এরপর শ্রবন মাসের অতিবৃষ্টির ফলে আমন ধানের বীজতলা পঁচে যায়। কৃষক প্রকৃতির সাথে যুদ্ধ করে ফের বীজতলা তৈরি করে। সেই বীজতলা দিয়ে চারা করে ক্ষেতে আমন ধান বপন করে। প্রকৃতির সাথে যুদ্ধ করে সফল কৃষকরা। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পুরো দমে চলছে ধান কাটা। বীজতলা শুরুতে কৃষকের মাঝে হতাশা থাকলেও বাম্পার ফলনে খুশি তারা । সঠিক সময়ে সরকারী সহায়তা পাওয়ায় ঘুরে দাড়িয়েছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলার ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ বছর দুই উপজেলার ৩৯ হজার ৩’শ ৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৩৬০ হেক্টর এবং তালতলীতে ১৬ হাজার ১০ হেক্টর জমি। আমন ধানের বাম্পার ফলন হওয়ায় হেক্টর প্রতি ৩.৫০ মেট্রিকটন হিসেবে এক লক্ষ ৩৭ হাজার ৭৯৫ মেট্রিকটন আমন উৎপাদন হবে বলে ধারনা করছে কৃষি বিভাগ। দুই উপজেলার মানুষের খাদ্য চাহিদা রয়েছে ৭০ হাজার মেট্রিকটন ধান। খাদ্য চাহিদা পুরণ হয়ে উৎপাদিত ফসলের অর্ধেক ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। এদিকে বাজারে আমন ধানের দাম বেশ ভলো। প্রতিমণ ইরি ধান এক হাজার ৪০ টাকা এবং গুটি স্বর্না এক হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমতলী-তালতলীর উৎপাদিত ধান দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া ও মাদারিপুর রপ্তানী হচ্ছে।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক জিয়া উদ্দিন জুয়েল মৃধা ও নজরুল ইসলাম বলেন, এ বছর আমনের এতো ভাল ফলন হবে বুঝতে পারিনি। প্রতিকুল পরিবেশের মধ্যে কৃষকরা জমি চাষাবাদ করেছেন।

তালতলীর ছোটবগী ইউনিয়নের কৃষক ইসহাক হাওলাদার ও আব্দুল হক মৃধা বলেন, শুরুতে আমন ধান নিয়ে যা ভাবছি তা নেই। এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

উত্তর রাওঘা গ্রামের কৃষক বশির উদ্দিন বাদল বলেন, এ বছর তিন একর জমিতে আমন চাষে খরচ করতে ২৮ হাজার টাকা। ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করি ভালোই লাভবান হবো।
শারিকখালী গ্রামের বাচ্চু শরীফ বলেন, দুই একর জমিতে চাষাবাদে ১৯ হাজার টাকা খরচ হয়েছে। ধান পাব আনুমানিক ৭০ মণ।

পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, পাঁচ একর জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ইরি ধান এক হাজার ৪০ টাকা মণ দরে বিক্রি করেছি। তিনি আরো বলেন, প্রতিকুলতার মধ্যেও আমনের এতো ভালো ফলন হবে কৃষকরা ভাবতেই পারেনি।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিকুল পরিবেশের মধ্যেও এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আশাকরি দুই উপজেলার এক লক্ষ ৩৭ হাজার ৭৯৫ মেট্রিকটন ধান উৎপাদন হবে। খাদ্য চাহিদা পুরণ করে কৃষকরা অর্ধেক ধান বিক্রি করতে পারবেন। বাজারে ধানের দামও ভালো। এতে কৃষকরা বেশ লাভবান হবে।

The post প্রকৃতির সাথে যুদ্ধে জয়ী কৃষক, আমন ধানের বাম্পার ফলন appeared first on Newsflash24bd.com.