আবুল বারকাত | Newsflash24bd.com

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের এক মামলায় তাকে গ্রেপ্তার কর হয়।

বৃহস্পতিবার ( ১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আবুল বারকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, দুদকের একটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারকাতকে আসামি করা হয়।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত জনতা ব্যাংকে চেয়ারম্যান থাকা অবস্থায় অ্যাননটেক্সের নামে তৈরি পোশাক কোম্পানির ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।

এই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদকেও আসামি করা হয়। অ্যাননটেক্সের কর্মকর্তাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

জমি অতিমূল্যায়ন করে ঋণ জালিয়াতির অভিযোগে করা এই মামলায় বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বারকাতকে।

জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদায় নেন বারাকাত। তার সময়ে এক সময় ভালো ব্যাংকের কাতারে থাকা জনতা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

The post জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার appeared first on Newsflash24bd.com.