আফগানিস্তানে | Newsflash24bd.com

আফগানিস্তানে বিমান ও ড্রোন হামলা চালালো পাকিস্তান
আফগানিস্তান সীমান্তে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জেরে এ অভিযান চালানো হলো।

পাকিস্তানের হামলার বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আফগান একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী দুটি প্রদেশে এসব হামলা চালানো হয়।

সূত্রর দাবি, পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কলে ড্রোন হামলা হয়েছে এবং নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) দেয়া বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী পাকিস্তান তালেবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিক নির্ভুল অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত অঞ্চলে আইএসের একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো ‘আফগানিস্তানভিত্তিক সংগঠনের নেতৃত্বে হয়েছে—এমন ‘অকাট্য প্রমাণ’ তাদের কাছে রয়েছে।

পাকিস্তান বলেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে হামলা চালাতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তালেবান সরকারকে বারবার আহ্বান জানানো হলেও কাবুল ‘কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি’।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সবসময় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করেছে, তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানে এই বিমান হামলা চালানো হলো।

গত সোমবার বাজাউর এলাকায় আরেক আত্মঘাতী হামলায় অস্ত্রধারীদের সহায়তায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা পোস্টের দেয়ালে আছড়ে পড়লে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পরে কর্তৃপক্ষ জানায়, হামলাকারী আফগান নাগরিক।

এর আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ মুসল্লি নিহত এবং ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

তথ্যসূত্র: আল জাজিরা

The post আফগানিস্তানে বিমান ও ড্রোন হামলা চালালো পাকিস্তান appeared first on Newsflash24bd.com.

আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ৮শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার ৫শ’ জনেরও বেশি আহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েকদফা আফটারশক হওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। প্রত্যন্ত পার্বত্য এলাকার বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে। তালেবান কর্তৃপক্ষ একথা জানায়।

আফগানিস্তানের জালালাবাদ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প মধ্যরাতে আঘাত হানলে কাবুল থেকে প্রতিবেশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বেশ কয়েকটি ভবনকেও ঝাঁকুনি দেয়।

মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১২ লক্ষেরও বেশি মানুষ এই কম্পন অনুভব করেছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত কুনার প্রদেশে ভোর চারটার দিকে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৮শ’ নিহত এবং ২,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলে।

মুখপাত্র আরো জানান পাশ্ববর্তী নানগাহারে আরো ১২ জন নিহত এবং ২শ’ ৫৫ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন এএফপি’কে জানিয়েছেন, ‘বিপুল সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’ ‘এই শোকের মুহূর্তে আমরা আমাদের আফগান ভাইবোনদের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। ’ভূূমিকম্পে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী আফগানিস্তানের এলাকাগুলোতে মাটি ও পাথরের ঘরবাড়ি ভেঙে পড়ে।

২০২২ সালের জুনের পর থেকে এটি আফগানিস্তানের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। তখন ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দেশে কমপক্ষে ১,০০০ মানুষ মারা গিয়েছিল।

এই ধ্বংসযজ্ঞের ফলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
গুতেরেস এক্স-এ লিখেছেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের দল তৎপর এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অভাবীদের সহায়তা করার জন্য কোনো ত্রুটি থাকবে না।’

আফগানিস্তানে মারাত্মক ভূমিকম্পের ঝুঁকি থাকে বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়। সেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

গত বছর এর পশ্চিমাঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। ধারনা করা হচ্ছে, বিভিন্ন সংস্থা বা দেশ থেকে সহায়তা পেলে এই দুর্যোগপূর্ণ দেশটির সম্পদকে আরো প্রসারিত।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান এবং ইরান থেকে ফেরত আসা ৪০ লক্ষেরও বেশি আফগান নাগরিক ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বসবাস করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা সতর্ক করে এক বিবৃতিতে এএফপি’কে জানিয়েছে, প্রত্যন্ত কুনার প্রদেশের গ্রামগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে। ‘ধ্বংস্তুপের কারণে এই গ্রামগুলোতে প্রবেশ করা অত্যন্ত দুরুহ ব্যাপারে পারিণত হয়েছে।’

ইজাজ উলহক এএফপি’কে বলেছেন, ‘আমাদের শঙ্কা ও টেনশন শুধু শিশু ও মহিলাদের নিয়ে। কারণ, আমরা আমাদের জীবনে কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হইনি।’

The post আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত appeared first on Newsflash24bd.com.

আফগানিস্তানে প্রকাশ্যে ‘জঘণ্য’ মৃত্যুদন্ড কার্যকরের নিন্দা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র বুধবার আফগানিস্তানে তালেবানের প্রকাশ্যে ‘জঘণ্য’ মৃত্যুদন্ড কার্যকরের কঠোর নিন্দা জানিয়েছে। এমন পদক্ষেপের ফলে কট্টরপন্থী ইসলামি গ্রুপের ফের অন্ধকার অতীতের চিত্র ফুটে উঠলো।

এদিকে ওয়াশিংটনে নতুন এক বৈঠক চলাকালে তালেবানকে আলোচনায় বসার চাপ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা তালেবানের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করার জঘণ্য ভিডিও দেখেছি। সম্প্রতি অনলাইনে এ ভিডিও প্রচার করা হয়।’

প্রাইস বলেন, ‘এই ধরনের ভিডিও আমাদেরকে মনে করিয়ে দেয় যে, তালেবান ১৯৯০’র দশকের তাদের পশ্চাদমুখী ও অবমাননাকর নীতিতে ফিরে যেতে চাচ্ছে।’
প্রাইস বলেন, ‘এটি হবে সকল আফগান নাগরিকের মর্যাদা ও মানবাধিকারের জন্য অপমানজনক।’

তিনি তালেবানের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের এমন পদক্ষেপকে তাদের দেওয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

আফগানিস্তান বিষয়ক মার্কিন কর্মকর্তা থমাস ওয়েস্ট দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুবের নেতৃত্বে তালেবানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের পরপরই এই মৃত্যুদন্ড কার্যকর করার ঘোষণা দেওয়া হলো। ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সন্তান।

ওয়েস্ট বলেন, সাক্ষাতকালে তিনি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেন। এক্ষেত্রে নারী ও শিশুদেরকে তাদের নায্য অধিকার দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।

The post আফগানিস্তানে প্রকাশ্যে ‘জঘণ্য’ মৃত্যুদন্ড কার্যকরের নিন্দা যুক্তরাষ্ট্রের appeared first on Newsflash24bd.com.