আন্দোলন | Newsflash24bd.com

সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন: সাময়িক বহিস্কার ১৪ কর্মচারী
সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন করা ১৪ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হলো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ তথ্য জানিয়েছে।

গত ১৫ই ডিসেম্বর কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলামও রয়েছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যান্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।
এছাড়া তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সচিবালয় ভাতার দাবিতে গত ১০ই ডিসেম্বর প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে মূলত এ আন্দোলন হয়।
পরের দিন ফের আন্দোলনে নামলে নেতৃত্ব দেয়া কর্মচারীদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। তাদের রিমান্ডেও পাঠিয়েছিল আদালত।

গত ১০ই ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরের অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় দপ্তর ত্যাগ করেন উপদেষ্টা।

দাবি পূরণে সরকার আশ্বাস দেয়ার পরদিনও আন্দোলন অব্যাহত রাখে কর্মচারীরা। সরকার থেকে সতর্ক করা হলেও তারা মাঠ ছাড়েনি। এরপর কঠোর অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের ভেতর থেকেই কয়েকজনকে আটক করা হয়।

The post সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন: সাময়িক বহিস্কার ১৪ কর্মচারী appeared first on Newsflash24bd.com.

শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি
শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অপচেষ্টা চালালে তা প্রতিহত করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো— মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্যোগই গ্রহণ করি না কেন শিক্ষাব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না।

জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে শিক্ষকদের মুক্তিযুদ্ধভিত্তিক আন্দোলনের ছদ্মবেশে পড়ে কোনো স্বৈরাচারী সহযোগী পরিকাঠামো নিঃস্বার্থভাবে গড়ে তোলার (দেশের) দায়িত্বশীল করে তোলার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের কোনো প্রয়াস প্রতিহত করার প্রচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না বলেও জানানো হয়।

The post শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি appeared first on Newsflash24bd.com.

বিএনপির আন্দোলনের হুমকিতে শেখ হাসিনা ভয় পান না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের আন্দোলনের হুমকিতে শেখ হাসিনা ভয় পান না। তাদের আন্দোলনের হুমকি-ধমকিতে জনগণ হাসে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেঁজগাওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলন উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার পতনের হুমকি-ধমকিতে শেখ হাসিনা ভয় পান না। অনেকে বলেছিল এই হবে, সেই হবে; দেশ সংঘাতে যাবে। কিন্তু কিছুই তো হলো না। বিএনপির কথা শুনলে এখন ঘোড়াও হাসে।’

আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে কিছু করে তাহলে তাদের শান্তিপূর্ণ অবস্থানকে স্বাগত জানাই। তবে জানমালের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডেড ইস্যু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রমাণ বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে। নির্বাচন কমিশন দেশে স্বাধীনভাবে কাজ করছে। সরকারের পরিবর্তন চাইলে সব দলকে অবশ্যই নির্বাচনে আসতে হবে।

ক্লাইমেট চেঞ্জ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে বদলে দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজ ইউরোপ-আমেরিকায় মন্দা দৃশ্যমান। করোনা এখনও ছাড়েনি। কবে যাবে, কেউ জানে না। চীন এখনও এর ফলভোগ করছে। এসবের রেশ আমাদের এখানেও চলছে।

তিনি বলেন, তারপরও এখানে একজন রূপকার আছেন। সেই রূপকারের সঠিক সময়ে সঠিক ও সময়োপযোগী নেতৃত্বে শেখ হাসিনা আছেন। তিনি আছেন বলেই বিনা পয়সায় করোনার ভ্যাক্সিন দিয়েছি। এ বিশ্ব সংকটেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং ঘুরে দাঁড়াবে।

ওবায়দুল কাদের বলেন, রপ্তানি আয় বেড়েছে; রেমিটেন্সও বাড়তে শুরু করেছে। এখনও রিজার্ভ ৩৪ বিলিয়ন; যেটা দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটাতে পারবো। মেডিকেল চেক আপের জন্য গিয়েছিলাম সিঙ্গাপুরে।

সেখানে আমাদের রাষ্ট্রদূত পাকিস্তানি রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে জানান, ওই দেশটির রিজার্ভ ৫ বিলিয়ন ডলারের নিচে। দেশে আসার পথে শুনলাম হাফ বিলিয়নের নিচে নেমে গেছে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়েছে পাকিস্তানেরও। কিন্তু শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

The post বিএনপির আন্দোলনের হুমকিতে শেখ হাসিনা ভয় পান না : ওবায়দুল কাদের appeared first on Newsflash24bd.com.

১০ ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এটা জনগণের ঘোষণা। ওইদিন শান্তিপূর্ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। এখনোতো আসল কর্মসূচী শুরু হয়নি। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। এখানে কোনো আপোষ নাই।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা সাতটি সমাবেশ করেছি।’ প্রতিটি সমাবেশে বাধা দেয়া হয়েছে। এরা কত বড় ভীরু, কাপুরুষ। গাড়ি বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়, খেয়ার নৌকাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কি সমাবেশ বন্ধ করতে পেরেছে? তিন ঘণ্টার সমাবেশকে তোমরা তিন দিন বানিয়েছে।

তিনি বলেন, খুব পরিষ্কার করে বলেছি- শান্তিপূর্ন সমাবেশ করব। দাবিও পরিষ্কার। কিন্তু আওয়ামী লীগ সবার জীবন নিয়ে খেলছে। বিএনপির সাতজনকে হত্যা করেছে। তাই আজকে ফেটে পড়তে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের বল দিয়ে, শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।

নয়ন হত্যার ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- বাঞ্ছারামপুরের ঘটনা সাজানো ঘটনা।’ এরা কত অমানুষ হতে পারে, কত নির্মম, অমানবিক হতে পারে যে, দূ:খ পর্যন্ত প্রকাশ করে না। আরে সাজানোর নায়ক তো তোমরা। জোর করে ক্ষমতা দখল করে বন্দুক-পিস্তলের জোরে ক্ষমতায় বসে আছো।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোন নিষেধাজ্ঞা চাই না।’ এটা দেশের জন্য লজ্জাকর। এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এই লজ্জার জন্য দায়ী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার।

মির্জা আলমগীর বলেন, আজকের সমগ্র কিছুতে সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। তাদের দুর্নীতি, নির্যাতন, অহংকার দিয়ে এ দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তাদের কথা শুনলে মনে হয়- তারা হচ্ছে মালিক আর আমরা হচ্ছি চাকর বাকর। তারা হচ্ছে রাজা, এদেশের মানুষ হচ্ছে প্রজা।

মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকে সরানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভাগীয় সমাবেশগুলোর পর মিথ্যা মামলা দিচ্ছে। ঢাকায় এখনো সমাবেশ হয়নি। এখনই মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। আরে মামলা দিয়ে কি আটকানো গেছে? যত মামলা দেবে তত আন্দোলন শক্তিশালী হবে, মানুষ আরো রুখে দাঁড়াবে। আমি বলে দিতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই। সকলকে আন্দোলনের জন্য ‘সর্বাত্মক প্রস্তুতি’ নেওয়ার আহবান জানান ফখরুল।

ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, সাইফুল আলম নিরব, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের রাজী আহসান, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।

The post ১০ ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হবে: মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে গণতন্ত্র মঞ্চ
সরকার বিরোধী বড় রাজনৈতিক ঐক্য করতে এবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে দল দুটি সরকার পতনের আন্দোলনে ঐকমত্যে পৌঁছেছে।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভূত্থানের মাধ্যমে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে কাজ শুরু করেছি। একই সঙ্গে পরবর্তীতে রাষ্ট্রের মেরামতসহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছি। আশা করি আরও বিস্তারিত আলোচনা করে সার্বিক বিষয় চূড়ান্ত করতে একমত হতে পারব। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারব। আপাতত যুগপৎ আন্দোলন চালিয়ে যাব।

ফখরুল বলেন, ইতোমধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আগ্রহ ও উদ্যোগ সৃষ্টি হয়েছে এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে; আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতনে। বিষয়গুলো দ্রুত করতে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। যার মাধ্যমে দলীয় কর্মসূচি, আন্দোলনের রূপরেখা নির্ধারিত করা হবে। আমরা বিশ্বাস করি বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সরকারকে পরাজিত করতে সক্ষম হব।

তিনি বলেন, আপাতত সরকার পতনের লক্ষ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে।

পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে বেগবান করবো। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এদের (আওয়ামী লীগ) পরাজিত করতে সক্ষম হবো।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে, ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তাব করেছি একটি জাতীয় সরকার গঠনের। এর মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের সূচনা করা যেতে পারে। এ লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। এরই অংশ হিসেবে আজ গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, আকাঙ্খা ছিল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে একদলীয় শাসক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জনগণ যে রাষ্ট্র গঠন করেছিল, সে রাষ্ট্র তাদের হাতে নেই। কর্তৃত্ববাদী সরকার সব স্বপ্নকে ভেঙে চুরমার করেছে। রাষ্ট্রকে এখন পুরোপুরিভাবে মেরামত করা প্রয়োজন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ইমরান ইমন প্রমুখ।

The post বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে গণতন্ত্র মঞ্চ appeared first on Newsflash24bd.com.