আখতারুজ্জামান | Newsflash24bd.com

হেলমেট ছুড়ে ফেলা, বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য আখতারুজ্জামানের
প্রিজন ভ্যান থেকে নামার সময় হেলমেট ছুড়ে ফেলা, আদালতে শুনানিতে বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, আদালতের সামনে স্লোগান দেওয়া ইত্যাদির মাধ্যমে আবারও আলোচনা তৈরি করেন জামায়াত ইসলামীর নেতা আখতারুজ্জামান।

গ্রেপ্তারের পর শনিবার নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এ সময় তিনি এ রকম আচরণ করেন।

আখতারুজ্জামান আদালতকে হেয় করে বক্তব্য দিয়েছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

পিপি বলেন, আদালত তাঁকে শান্ত হতে বলছিলেন। তবুও তিনি বারবার বলতে থাকেন যে তিনি এভাবেই চলবেন, দেখে নেবেন কে কী করে।

অবশ্য আখতারুজ্জামানের পক্ষে শুনানি করা আইনজীবীর দাবি, তিনি আদালতে সুন্দর বক্তব্য দিয়েছেন।

আখতারুজ্জামানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। অন্যদিকে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে আখতারুজ্জামানকে প্রিজন ভ্যানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে নেওয়া হয়। তখন প্রিজন ভ্যান থেকেই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্রের মিস ম্যানেজমেন্ট আর চলতে পারে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। এ রকম অবস্থায় কোনো সরকার টিকে থাকতে পারে না।’

আখতারুজ্জামান যখন নানা কথা বলছিলেন, তখন একজন পুলিশ সদস্য প্রিজন ভ্যানে প্রবেশ করেন। তিনি আখতারুজ্জামানের হাত ধরে বের করতে গিয়েছিলেন। বলছিলেন, ‘স্যার, এদিকে আসেন, প্লিজ এদিকে আসেন’। তখন তাঁকে উদ্দেশ করে আখতারুজ্জামান উচ্চস্বরে বলেন, ‘হাত ধরবেন না, সাবধান’, “ডোন্ট টাচ মি”’, যা বলবেন মুখে বলবেন।’

প্রিজন ভ্যানের ভেতরে আখতারুজ্জামানের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরান পুলিশ সদস্যরা। প্রিজন ভ্যানের দরজা থেকে বের হওয়ার সময় আখতারুজ্জামান মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেন। ওই সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আওয়ামী লীগের না।’

আখতারুজ্জামানকে মাথায় হেলমেট ছাড়াই আদালতে নেওয়া হয়। এজলাসে ওঠানোর সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ , ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে স্লোগান দেন। বাইরে তখন জামায়াতের নেতা–কর্মীরা ‘নারায়ে তাকবির’ বলে স্লোগান দিচ্ছিলেন।

পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে লিফটে আদালত ভবনের ৮ তলায় নেওয়া হয়। শুনানি চলাকালে আদালতে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

The post হেলমেট ছুড়ে ফেলা, বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য আখতারুজ্জামানের appeared first on Newsflash24bd.com.

জামায়াতে যোগ দেয়ার কারণ জানালেন আখতারুজ্জামান
জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। নতুন দলে যোগ দিয়েই তিনি বলেছেন, জামায়াত ‘দেশপ্রেমিক’ একটি দল।

শনিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সময় জামায়াতের কড়া সমালোচক এই মুক্তিযোদ্ধা এদিন প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জামায়াতে যোগ দেওয়ার কারণও জানিয়েছেন তিনি।

আখতারুজ্জামান বলেন, বিএনপির কথার ঠিক নেই। উনি (তারেক রহমান) বলেছেন, ‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে লক্ষ মানুষকে হত্যা করেছে’। কথাটা সঠিক নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করিনি। আপনি একের পর এক মিথ্যা বলে যাবেন। এর প্রতিবাদে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। কারণ জামায়াত তো দেশদ্রোহী কোনো দল নয়; জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক দল। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং তাদের যে গঠনতন্ত্র আছে, সেখানেও এটা স্পষ্টভাবে লেখা আছে।

বিএনপি নীতিনির্ধারকদের সমালোচনা করে আখতারুজ্জামান বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীকে সঙ্গী না করার জন্য আমি দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা ওই সময়ে আমার কথা শোনেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেও জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আবার জোটবদ্ধ হয়েছিল এবং সরকারও গঠন করেছিল।

‘গত ১৫ বছর আওয়ামী লীগের রোষানলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। তাদের নেতাদের ফাঁসিতেও ঝুলিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা’ উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি যেমন নির্যাতিত হয়েছে, নিপীড়ন ভোগ করেছে, মাইর খাইছে, মামলা-মোকদ্দমা খাইছে; অনুরূপভাবে জামায়াতেও খাইছে, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে।

আখতারুজ্জামান বলেন, ৫ অগাস্টের পরে এখন যেখানে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলার কথা, ঐক্যের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা; সেখানে দেখা গেল—বিভক্তির রাজনীতির সূচনা করল বিএনপি।

বিএনপি থেকে সদ্যই জামায়াতে যোগ দেওয়া এই নেতা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, ভালো কথা। আমিও তো মুক্তিযোদ্ধা। কিন্তু আমরা তো একাত্তর সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, জামায়াতের সঙ্গে তো নয়। তা হলে এখন এসব নিয়ে কেন ঝগড়াঝাঁটি। আমার প্রশ্ন, আপনি (বিএনপি) কাদের স্বার্থে এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলছেন?

আখতারুজ্জামান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির নেতারা এতো পাগল হয়ে যান কেন, আমি তা বুঝতে পারি না।

সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ১৯৭১ সালে তিন নম্বর সেক্টরের কমান্ডার মেজর কে এম শফিউল্লাহর অধীনে যুদ্ধ করেন।

The post জামায়াতে যোগ দেয়ার কারণ জানালেন আখতারুজ্জামান appeared first on Newsflash24bd.com.