আকাশসীমা | Newsflash24bd.com

আকাশসীমা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানা যায়। তবে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। খবর আনাদোলুর।

‘নোটিশ টু এয়ার মিশনস’ (এনওটিএএম)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে শুধুমাত্র সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী বা ইরান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে।

ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

বিক্ষোভকারীদের প্রতি বারবার সমর্থন জানিয়ে ট্রাম্প আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নিতে পারে।

এছাড়া, জি-৭ এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের ওপর ‘ইচ্ছাকৃত সহিংসতার’ নিন্দা জানিয়েছেন। তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, ইরানি কর্মকর্তারা এই বিক্ষোভ ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন। তবে পশ্চিমা দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভ নিয়ে ইরান সরকার এখন পর্যন্ত কোনো সরকারি হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

The post আকাশসীমা বন্ধ করল ইরান appeared first on Newsflash24bd.com.

ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারে ভারতের ইতিবাচক সংকেত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি পরিচালনার ক্ষেত্রে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে ভারত।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী বাংলাদেশের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের এই সম্মতির ফলে ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট চলাচল এখন কেবল সময়ের ব্যাপার। এর আগে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই রুটে বোয়িং উড়োজাহাজ চলাচল করবে। ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ায় ফ্লাইটের সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচি পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি পথে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে সেটি ঢাকায় অবতরণ করবে। নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে যারা পারিবারিক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন, তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

বিশ্লেষকদের মতে, সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারত বিমান পরিষেবা চুক্তির আওতায় এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখায় দক্ষিণ এশিয়ার আকাশপথে নতুন এক সহযোগিতার আবহ তৈরি হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আধুনিক উড়োজাহাজ ও অভিজ্ঞ ক্রুদের মাধ্যমে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হবে। এই রুটে যাত্রীদের আগ্রহের কথা মাথায় রেখে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

The post ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারে ভারতের ইতিবাচক সংকেত appeared first on Newsflash24bd.com.