আওয়ামী লীগের ২২তম | Newsflash24bd.com

বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদানে নানা আলোচনা, বিব্রত বিএনপি
কিশোরগঞ্জে বিএনপির এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতুহল তৈরি হয়েছে।

বিএনপির এই নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা.আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। ফজলুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।

কিন্তু তার ছেলে ফয়জুল করিম মুবিন কেন আওয়ামী লীগে যোগ দিলেন এবং এর পেছনে কোন রাজনৈতিক চিন্তা কাজ করেছে- এমন প্রশ্নও তুলছেন অনেকে।

বিশেষ করে যখন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে। দলটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে রয়েছে। এমন প্রেক্ষাপটে মি. মুবিনের আওয়ামী লীগে যোগদান নিয়ে স্থানীয় বিএনপিতেও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

অবশ্য বিবিসি বাংলার সঙ্গে আলাপে আওয়ামী লীগে তার যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।

তিনি বলেছেন, পাঁচই অগাস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল, তা হয়নি বলেই ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে এই ঘটনায় বিব্রত কিশোরগঞ্জ জেলা বিএনপি। মি. মুবিন কেন এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে।

জেলা বিএনপির নেতারা বলছেন, দলের সাবেক নেতার ছেলে যে নিজেও দলের পদে ছিলেন, তার এমন সিদ্ধান্ত অবাক করেছে তাদেরকে।

সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভের মাধ্যমে সম্প্রতি আলোচনায় আসেন অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন।

মূলত কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতার ছেলে হওয়া এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বলায় তাকে ঘিরে কৌতূহল তৈরি হয়।

বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

যেখানে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’

ফেসবুক লাইভে মি. মুবিন আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’

আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে মি. মুবিন বিবিসি বাংলাকে বলেন, “পাঁচই অগাস্টের পর মানুষ যে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল- তা হয়নি। সম্পদ লোভী, ক্ষমতা লোভী, পদ লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্ট করছে, তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল।”

“উনি দেশ চালাবেন না, আমরা চালাবো- যদি এরকম ব্যক্তির পতন করতেই শেখ হাসিনার পতন করানো হয়ে থাকে, তাহলে তো এদের থেকে শেখ হাসিনাই ভালো ছিলেন,” বলেন তিনি।

এমন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন বলেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যদিও নানা অনিয়ম, নির্যাতনের কারণে গত সতের বছরও রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও দাবি করেন মি. মুবিন।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, “যখন আপনি আদর্শিক বিষয় নিয়ে লড়বেন, তখন কারো সঙ্গে কথা বলাটা খুব একটা জরুরি বিষয় নয়, কারণ আমি তো কোনো পদ চাই না।”

বরং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আমি সেটা নিয়ে বাকি জীবন আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারব,” বলেন তিনি।

জানা গেছে, অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত পাঁচই অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান মি. মুবিন।

তবে পদত্যাগ করলেও তার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিব্রত জেলা বিএনপির নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, “তার বাবা পার্টির গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন বলেই তাকে আমরা স্পেস দিয়েছি, কম বয়সেই জেলা কমিটিতে পোস্ট দেওয়া হয়েছে। হঠাৎ করে এমনটা কেনো হলো সেটা তো আমার বোধগম্য হচ্ছে না।”

“আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ, নাহলে এমন করার তো কথা না,”এমন মন্তব্যও করেন বিএনপির নেতা মাজহারুল ইসলাম।

বিবিসি বাংলা।

The post বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদানে নানা আলোচনা, বিব্রত বিএনপি appeared first on Newsflash24bd.com.

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন। কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন।
শেখ হাসিনা কাউন্সিল স্থলে এলে দলের সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানান।
এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করবেন। এছাড়া আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার ও অভ্যর্থনা কমিটির আহবায়ক শেখ ফজলুল করিম সেলিম স্বাগত বক্তব্য রাখবেন।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া শোক প্রস্তাব উত্থাপন করবেন।
উদ্বোধনকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই কাউন্সিলের থিম সং পরিবেশন করা হয়।

এর আগে কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম সারাদেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের শুভেচ্ছা জানান।

জানা গেছে, আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। উদ্বোধনী অধিবেশন শেষে নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি দেয়া হবে। পরে কাউন্সিল অধিবেশন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।
নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
কাউন্সিলের জন্য ১১টি সাব-কমিটি কাজ করছে। ঐতিহ্য অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা কাউন্সিল প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিব থাকবেন।
এবারের মঞ্চ দেখতে অনেকটা পদ্মা সেতুর ওপরে নৌকার আদলে করা হয়েছে। মুল মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৪৪ ফুট এবং উচ্চতা ৭ ফুট।এছাড়া কাউন্সিল স্থলে বেশ কয়েকটি এলইডি মনিটর ও স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগ কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে কোন বিদেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়নি, তবে বিএনপি ও জাতীয় পার্টিসহ দেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ,মন্ত্রিসভার সদস্য, সংসদ্যদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিদেশি দূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শেখ হাসিনা নয় বার দলের সভাপতি ছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী চার বার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া,বঙ্গবন্ধু পাঁচবার, তাজউদ্দিন আহমেদ চার বার এবং জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী তিনবার সাধারণ সমাপদকের দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এ পর্যন্ত দলটির ২১টি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হন।

The post আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.