আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে | Newsflash24bd.com

আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) আসনে প্রথম সরকারি সফরে এসে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কিভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। বিগত সময়ে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের ওপর।

তিনি বলেন, সারা বাংলাদেশে সাংবাদিকদের আনুপাতিক হারে সহযোগিতা করা হবে। দেশের সাংবাদিক এবং জনসংখ্যার হারে সকল সহযোগিতা করতে চাই। অতীতের যে কোন সময়ের চেয়ে আমরা সাংবাদিকদের জন্য অনেক বেশি কাজ করতে চাই।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, নান্দাইলের সাংবাদিকরা যাতে এক সাথে বসে কাজ করতে পারে এজন্য একটি আধুনিক প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করতে চাই। এসময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় পৌঁছার পর জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রটোকল শেষে সাংবাদিকদের কয়েকটি সংগঠন এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এরপর তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইল ও ময়মনসিংহে এসেছেন।

The post আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী appeared first on Newsflash24bd.com.