আইনানুগ | Newsflash24bd.com

কাকরাইলের সংঘর্ষের আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।

আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে, আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।
তিনি লেখেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষ অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। এখানে গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে।

দেশকে অবশ্যই মব ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।
মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।

নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান।

তিনি বলেন, আমি নুরের দ্রুত সুস্থতা কামনা করি এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর রাত সোয়া ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে আহত নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

The post কাকরাইলের সংঘর্ষের আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের appeared first on Newsflash24bd.com.