আইজিপি | Newsflash24bd.com
জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি
গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘গণ-অভ্যুত্থান বা জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনের অংশগ্রহণ করেছি। এই ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টার (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই।
ইতোমধ্যে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্লক রেট দিয়ে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ ও অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।
The post জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি appeared first on Newsflash24bd.com.
আমরা নির্বাচনটা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
আগামী নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ কিংবা কোন নির্বাচনে হামলা হয়নি। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক। খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। সমালোচনা আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’
The post আমরা নির্বাচনটা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না: আইজিপি appeared first on Newsflash24bd.com.
নির্বাচনে পতিত ফ্যাসিস্ট শক্তিই একটা চ্যালেঞ্জ : আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে পরাজিত ও পতিত ফ্যাসিস্ট শক্তিই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।
পুলিশ সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এ কথা বলেন তিনি।
বাহারুল আলম বলেন, নির্বাচনে পুলিশের সক্ষমতা অবশ্যই আছে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনাদের থাকা উচিত না। এখানে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। এখানে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী আছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর আদাবর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি।
তিনি বলেন, পুলিশের লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করছি। অস্ত্র কার হাতে আছে, এটি জানলে তো কথাই ছিল না। কিন্তু সবাইকে সন্দেহের তালিকায় রাখছি। আমরা ধারণা করছি, বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেতে পারে, কিছু পাহাড়ি কিংবা আরসার হাতে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। সব কিছু মাথায় রেখে আমরা কাজ করছি।
আইজিপি বলেন, গত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ১৬ লাখ জনবল নিয়োগ করা হয়েছে। যেখানে পুলিশের পরিমাণ ৯ শতাংশ। এবারও কাছাকাছি সংখ্যক কর্মকর্তা কাজ করছি। আমরা যে নির্বাচনে প্রশিক্ষণের মডিউল তৈরি করেছি, সেটা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়েই করেছি। সব বিধিমালা নিয়ে তাদের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ও পুলিশের নিজস্ব বিধিমালা নিয়েই প্রস্তুতি করা হচ্ছে।
The post নির্বাচনে পতিত ফ্যাসিস্ট শক্তিই একটা চ্যালেঞ্জ : আইজিপি appeared first on Newsflash24bd.com.
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
তিনি আজ দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা করে ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সারাদেশে বিশেষ করে ঢাকায় গোয়েন্দা পুলিশের মাধ্যমে চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।
তিনি বলেন, ঢাকায় এলাকাভিত্তিক গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিয়েছি, যাদের রেপুটেশন খারাপ এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে যাদের রেপুটেশন খারাপ তাদের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশন এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইজিপি বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।
তিনি বলেন, সমাজব্যবস্থা দীর্ঘ ১৫ বছরে এত জটিল হয়েছে, এই কয়েক মাসে সবকিছু সমাধান করে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। তবে আইন-শৃঙ্খলার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
The post নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি appeared first on Newsflash24bd.com.
সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না: আইজিপি
সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর আলম অতিরিক্ত আইজি (প্রশাসন), মো. আকরাম হোসেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত আইজি (এইচআর), মোঃ রেজাউল করিম ডিআইজি (অপারেশনস), মোঃ কামরুল আহসান ডিআইজি (কনফিডেন্সিয়াল)।
আইজিপি বলেন, মামলা হলে বা মামলায় নাম থাকলেই পুলিশ কাউকে গ্রেফতার করবে না। যদি কেউ মনে করেন নিজে কোনো ইন্ধনে বা কোনো ঘটনায় সংশ্লিষ্ট নন তারা সরাসরি পুলিশের কাছে আসুন। সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
আইজিপি বলেন, সরকারও বলেছে- কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মামলা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা তদন্ত করেই আদালতে চার্জশীট বা ফাইনাল রির্পোট দাখিল করবো।
আইজিপি আহ্বান জানিয়ে বলেন, কেউ প্রতারিত হবেন না, যদি মনে করেন নিজের কোনো ইন্ধন বা সংশ্লিষ্টতা নেই তাহলে সরাসরি পুলিশের কাছে আসুন।
আমরা বিনা যুক্তিতে বা তদন্ত ছাড়া পাইকারি হারে গ্রেফতার করবো না। মামলা থাকলেই বা নাম থাকলেই গ্রেফতার করতে হবে আইনেও নেই। এটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি জড়িত বা অপরাধী।
এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি। এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়। আমরা সেই জায়গায় আগে যেতে চাই।
তিনি বলেন, আমি সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই। পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম।
আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।
ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র-জনতা, শিশু-কিশোর ও সাধারণ মানুষ শহিদ হয়েছেন। এছাড়াও কর্তব্যপালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন, এতে কোন সন্দেহ নেই। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকান্ডই নিন্দনীয়।
তিনি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রত্যেক শহিদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশা ও সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা ফিরে আসছে। দেশের জনগণের সমর্থন ও সহায়তা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ দুরূহ। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
The post সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না: আইজিপি appeared first on Newsflash24bd.com.
নির্বাচনের সময় ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সামনে আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ আসতে পারে। আইন-শৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সভাপতির বক্তব্য রাখেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আইন-শৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার জন্য স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রয়োজনীয় লজিস্টিকস, প্রশিক্ষণ এবং পুলিশ সদস্যদের দৃঢ মনোবল রয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন পুলিশ তাই করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দিতে প্রস্তুত আমরা।’
আইজিপি বলেন, গুজব ছড়িয়ে কেউ যেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গুজব রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “ফোর্সের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে। ফোর্সের ওয়েলফেয়ার দেখতে গিয়ে শৃঙ্খলার সঙ্গে আপস করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিচ্যুত আচরণের দায় পুলিশ বহন করবে না। কোনো পুলিশ সদস্যদের দুর্নীতি, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা এবং নৈতিক স্খলনের বিরুদ্ধে আমাদের অবস্থাান ‘জিরো টলারেন্স’।”
The post নির্বাচনের সময় ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি appeared first on Newsflash24bd.com.
নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে দমন করা হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।’
শনিবার সিলেটের রিকাবীবাজারস্থ সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘সিটি করপোরেশনসহ সব নির্বাচনে দায়িত্ব ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম আছে। নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।’
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘কেউ গুজব রটানোর চেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংবদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘নির্বাচনের আগে অনাকাঙ্খিত সব বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।’
ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সাথে তালমিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করে দিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরো বাড়ানো হবে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
The post নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে দমন করা হবে: আইজিপি appeared first on Newsflash24bd.com.
পুলিশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একযোগে একই প্লাটফর্মে কাজ করছি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, তাদের সহধর্মিনীগণ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় তিন হাজার ডলারে দাঁড়িয়েছে।
তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি জেলায় প্রতিবছর আনুষ্ঠানিকভাবে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। এই সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। আইজিপি বলেন, পটুয়াখালী জেলা পুলিশ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনে করেছে, যা উপস্থিত সকল অতিথিকে মুগ্ধ করেছে।
পরে আইজিপি এবং পুনাক সভানেত্রী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post পুলিশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি appeared first on Newsflash24bd.com.
মেয়াদ বাড়ল আইজিপি আব্দুল্লাহ আল মামুনের
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আগামী ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন এ প্রজ্ঞাপনে আরও দেড় বছর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।
অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
The post মেয়াদ বাড়ল আইজিপি আব্দুল্লাহ আল মামুনের appeared first on Newsflash24bd.com.
পেশাগত উৎকর্ষ সাধনে খেলাধুলা অত্যন্ত জরুরি: আইজিপি
পুলিশের ক্রীড়াবিদরা নৈপুণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর পঞ্চম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, খেলাধুলার সঙ্গে জড়িত থাকলে দেহ-মন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয়, যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।
প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইজপি এদিন এসব খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সুশৃঙ্খলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান আইজিপি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন।
The post পেশাগত উৎকর্ষ সাধনে খেলাধুলা অত্যন্ত জরুরি: আইজিপি appeared first on Newsflash24bd.com.