আইএমএফ | Newsflash24bd.com

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে।

শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।

তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান।

থমাস হেলব্লিং জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে।

তিনি বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’

তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে।

আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।

The post বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫% : আইএমএফ
করোনা-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি মন্থর হওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় বহুবিধ সংকটে পড়া বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে গত সোমবার ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যার প্রথম কিস্তি দ্রুতই পাওয়া যাবে।

এ নিয়ে আইএমএফ যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সূচক আকারে তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২২ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৭.২ শতাংশ। আর পূর্বাভাস অনুযায়ী ২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৫.৫ শতাংশ। ২০২৪ অর্থবছরে আবার বেড়ে হবে ৬.৫ শতাংশ এবং ২০২৫ অর্থবছরে আরো বেড়ে হবে ৭.১ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমলেও পরবর্তী অর্থবছরগুলোতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়বে এবং ক্রমান্বয়ে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এতে আরো দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে বেসরকারি খাতে ভোগ দাঁড়াবে জিডিপির ৭.৬ শতাংশ, সরকারি খাতে মাইনাস ৭.৫ শতাংশ। গ্রোজ ক্যাপিটাল ফরমেশন বা মোট মূলধন গঠন দাঁড়াবে জিডিপির মাইনাস ৬.২ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে মাইনাস ১১.৭ শতাংশ এবং সরকারি খাতে ১১.০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ভোক্তা মূল্যসূচক দাঁড়াবে ৮.১ শতাংশ। আমদানি-রপ্তানি প্রবৃদ্ধিও থাকবে ঋণাত্মক।

বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়ল

এদিকে বিশ্ব অর্থনীতির জন্য সুখবর দিয়েছে আইএমএফ। গত বছর বিভিন্ন বৈশ্বিক সংস্থাই বলেছিল, ২০২৩ সালে উন্নত দেশগুলোতে মন্দা হবে। বৈশ্বিক প্রবৃদ্ধির হারও অনেকটা কমবে। তবে শেষমেশ সেই আশঙ্কা নাকচ করে গত এক বছরের মধ্যে এই প্রথম বৈশ্বিক পূর্বাভাস বৃদ্ধি করেছে সংস্থাটি।

গত সোমবার প্রকাশিত আইএমএফের জানুয়ারি মাসের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসের হালানাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ২.৯ শতাংশ। এর আগে গত অক্টোবর মাসে তাদের পূর্বাভাসের চেয়ে এটা শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেশি। কিন্তু তা সত্ত্বেও ২০২২ সালের সম্ভাব্য প্রবৃদ্ধির চেয়ে তা কম। ২০২২ সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৪ শতাংশ। তবে আইএমএফ বলছে, চলতি বছর প্রবৃদ্ধির নিম্নগতি একদম শেষ পর্যায়ে পৌঁছবে এবং এরপর তা আবার বাড়তে থাকবে। ২০২৪ সালে প্রবৃদ্ধি হতে পারে ৩.১ শতাংশ।

মূল্যস্ফীতি নিয়ে আশার কথা শুনিয়েছে আইএমএফ। তারা বলেছে, ২০২৩ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার কমে ৬.৬ শতাংশ হতে পারে, ২০২২ সালে যা ছিল ৮.৮ শতাংশ। ২০২৪ সালে তা আরো কমে হতে পারে ৪.৩ শতাংশ।

মূলত যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে ভোগ ব্যয় বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আইএমএফ। তারা বলেছে, মানুষের পুঞ্জীভূত চাহিদার বহিঃপ্রকাশ ঘটছে, শ্রমবাজারও উন্মুক্ত হচ্ছে। সেই সঙ্গে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে কমতে পারে। সেবা খাতে ব্যয় বৃদ্ধির মধ্যেই তা ঘটবে। ফলে নীতি সুদ বৃদ্ধির হার কমে আসবে এবং তাতে সমাজে অর্থের প্রবাহ বাড়বে।

ঝুঁকির প্রসঙ্গে আইএমএফ বলেছে, চীনের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ বেড়ে যেতে পারে। তা হলে প্রবৃদ্ধিতে চাপ পড়তে পারে

The post বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫% : আইএমএফ appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এর আওতায় প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) এর আওতায় প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার পাবে।

আইএমএফ-এর ইসিএফ/ইএফএফ অনুমোদনের ফলে ৪২ মাসের মধ্যে নির্ধারিত সাতটি কিস্তির মধ্যে প্রথম হিসাবে প্রায় ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলার তাৎক্ষণিকভাবে বিতরণ করা সম্ভব হয়েছে। অবশিষ্ট অর্থ ছয়টি সমান কিস্তিতে দেয়া হবে, প্রতিটি কিস্তি হবে ৭০৪ মিলিয়ন মার্কিন ডলার।
৪২ মাসের এই কর্মসূচি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, দুর্বলদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক ও সবুজ প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

সংস্কারগুলো বৃহত্তর সামাজিক ও উন্নয়নমূলক ব্যয় সক্ষম করার জন্য বাজেট সক্ষমতা তৈরি করবে, আর্থিক খাতকে শক্তিশালী করণ, নীতি কাঠামোর আধুনিকীকরণ এবং জলবায়ু স্থিতিশীলতা গড়ে তোলার দিকে মনোনিবেশ করবে।

আইএমএফ বলেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মহামারী থেকে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি, টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে।

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ এই সর্বশেষ অর্থনৈতিক বিঘ্ন মোকাবেলার জন্য একটি বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করেছে। কর্তৃপক্ষ স্বীকার করে যে এই তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পাশাপাশি, প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে, উৎপাদনশীলতা বাড়াতে এবং জলবায়ু স্থিতিশীলতা গড়ে তুলতে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যা এবং দুর্বলতাগুলোও মোকাবেলা করতে হবে।

ইসিএফ/ইএফএফ ব্যবস্থার অধীনে আইএমএফ-সমর্থিত কর্মসূচি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশগতভাবে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি স্থাপনের সময় দুর্বলদের সুরক্ষায় সহায়তা করবে। সমসাময়িক আরএসএফ ব্যবস্থা কর্তৃপক্ষের পরিকল্পনায় চিহ্নিত জলবায়ু বিনিয়োগের অগ্রাধিকারগুলোর অর্থায়নের জন্য আর্থিক স্থান প্রসারিত করতে, অতিরিক্ত অর্থায়নকে উদ্বুদ্ধ করতে এবং দীর্ঘমেয়াদী জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিশীলতা গড়ে তুলতে ইসিএফ/ইএফএফের অধীনে সংস্থানগুলো পূর্ণ সহায়তা করবে।

আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আন্তোয়েনেট মনসেউ সায়েহ বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি করেছে। কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী ইউক্রেনে রাশিয়ান যুদ্ধ এই দীর্ঘ সময়ের শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতা ব্যাহত করেছে। একাধিক ধাক্কা বাংলাদেশে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী বৈরিতার ফলে সৃষ্ট চ্যালেঞ্জের মোকাবিলা করার সময়, কর্তৃপক্ষকে আরও স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য তাদের উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডাকে ত্বরান্বিত করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশে পৌঁছানোর আকাক্সক্ষা অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানবসম্পদ ও অবকাঠামো খাতে যথেষ্ট বিনিয়োগ প্রয়োজন।

তিনি বলেন, কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জগুলো স্বীকার করে এবং জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো মোকাবেলা করার প্রয়োজনীয়তাও স্বীকার করে যা অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলে, এটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি আরো বলেন, ইসিএফ/ইএফএফ ব্যবস্থা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করবে এবং কর্তৃপক্ষের সংস্কার এজেন্ডাকে এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি বলেন, কর নীতি এবং রাজস্ব প্রশাসন উভয় সংস্কারের উপর নির্ভরশীল অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ কৌশল বাস্তবায়নের ফলে সামাজিক, উন্নয়ন এবং জলবায়ু ব্যয় টেকসইভাবে বৃদ্ধি পাবে। সরকারি অর্থ, বিনিয়োগ এবং ঋণ ব্যবস্থাপনা জোরদার করার জন্য আর্থিক সংস্কার ব্যয় দক্ষতা, প্রশাসন এবং স্বচ্ছতা উন্নত করবে। আর্থিক খাতের দুর্বলতা কমানো, তদারকি জোরদার করা, সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো বৃদ্ধি এবং পুঁজিবাজারের উন্নয়ন প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে অর্থায়নকে গতিশীল করতে সহায়তা করবে।

তিনি উল্লেখ করেন , প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়াতে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি, বাণিজ্য ও সরাসরি বিদেশী বিনিয়োগ সম্প্রসারণের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে কাঠামোগত সংস্কার, আর্থিক খাতকে জোরদার করা, মানব সম্পদ উন্নয়ন এবং প্রশাসন ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন।

তিনি বলেন, ‘অ্যাকসেস টু আরএসএফ’ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় অর্থায়ন করবে। আরএসএফ সংস্কারগুলো জলবায়ু বিনিয়োগের সম্ভাবনা উন্নত করে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এবং স্থিতিশীলতা তৈরি এবং অতিরিক্ত সরকারি ও বেসরকারি অর্থায়নকে উদ্বুদ্ধ করার জন্য জলবায়ুু-ব্যয় দক্ষতা বাড়ানোর মাধ্যমে ইসিএফ/ইএফএফের অধীনে সংস্কার পূর্ণ হবে।

The post বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দিল আইএমএফ appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত থাকবে: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে।

তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাক্সক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে।’

মোনসিও আরো বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল -আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা কোন ধরনের বেল-আউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইল-আউট নয়।’

বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

The post বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত থাকবে: আইএমএফ appeared first on Newsflash24bd.com.

বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশ হ্রাস পেতে পারে : আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, প্রধান অর্থনীতির ধীরগতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এবং ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়।

রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি গুলো সংকটে পতিত হয়। এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।

২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেছেন, ‘প্রবৃদ্ধি আরও মন্থর হয়ে দুই শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘যখন আমরা সাম্প্রতিকতম সূচকগুলো দেখি, আমরা উদ্বিগ্ন যে এই সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে,এই বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সঙ্কুচিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে।

জর্জিয়েভা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক’ এবং চীনের মন্থর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এটি উদ্বেগজনক যে বিশ্ব চীনের উপর ভরসা করেছে প্রবৃদ্ধির জন্য। যেখানে ‘বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ’ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে আসছে।
বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্ব অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

The post বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশ হ্রাস পেতে পারে : আইএমএফ appeared first on Newsflash24bd.com.

আইএমএফ বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দল বাংলাদেশের সংস্কার নীতিকে সহায়তা করতে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে।

বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) ও বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) আওতায় ৩.২ বিলিয়ন ডলার এবং রেজিলিয়েন্স সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১.৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ৪২ মাস।

১০-সদস্যের আইএমএফ স্টাফ প্রতিনিধিদলের নেতা রাহুল আনন্দ আজ বুধবার সচিবালয়ের অর্থ বিভাগে এক সংবাদ সম্মেলনে বলেন, স্টাফ-লেভেলের এ সমঝোতা আইএমএফ ব্যবস্থাপনার অনুমোদন এবং নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষ। আর তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার পর ঋণ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশের জন্য আইএমএফ-এর সহায়তা এবং কর্তৃপক্ষের ব্যাপক অর্থনৈতিক সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করতে রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফ-এর একটি প্রতিনিধিদল গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করে।

আইএমএফ দলটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দলটি বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপক্ষীয় দাতা, থিঙ্ক ট্যাঙ্ক এবং উন্নয়ন অংশীদারদের সাথেও সাক্ষাৎ করেছে।

মোট ঋণ সহায়তা সাত কিস্তিতে ২০২৬ সাল প্রদান করা হবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।প্রথম কিস্তিতে আসবে ৪৪৮ মিলিয়ন ডলার। এর জন্য বাংলাদেশকে কোনো সুদ দিতে হবে না। পরবর্তী সাত কিস্তিতে বাকি অর্থ আসবে। প্রতি কিস্তি অর্থের পরিমাণ হবে ৫৫৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার। এটার জন্য বাংলাদেশকে দুই দশমিক দুই শতাংশ হারে সুদ দিতে হবে।

৪২ মাস মেয়াদি নতুন প্রায় ৩.২ বিলিয়ন মার্কিন ডলারের একটি ইসিএফ/ইএফএফ ব্যবস্থা এবং একই সাথে প্রায় ১.৩ বিলিয়ন ডলারের একটি আরএসএফ ব্যবস্থার আওতায় ঋণ দেওয়া হবে।

রাহুল আনন্দ বলেন, নতুন ইসিএফ/ইএফএফ ব্যবস্থার লক্ষ্য হল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা এবং দৃঢ় অন্তর্ভূক্তিমূলক এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনে সহায়তায় কাঠামোগত পরিবর্তনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দুর্বলদের রক্ষা করার জন্য ভঙ্গুর সমন্বয় রোধ করা।

বাংলাদেশের বৃহৎ জলবায়ুু অর্থায়নের চাহিদা প্রতিফলিত করে উপলব্ধ সম্পদের পরিপূরক সমসাময়িক আরএসএফ। ইসিএফ/ইএফএফ-এর অধীনে, কর্তৃপক্ষের পরিকল্পনায় চিহ্নিত জলবায়ুু অগ্রাধিকারের অর্থায়নের জন্য আর্থিক ক্ষেত্র সম্প্রসারিত করবে এবং আমদানি-মুখী জলবায়ুু বিনিয়োগের ওপর বাহ্যিক চাপ কমানোসহ অন্যান্য অর্থায়নে অনুঘটক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবং মহামারীর ফলে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্থ হয়েছে, যার ফলে চলতি হিসাবের ঘাটতি তীব্র আকার ধারণ করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধি মন্থর হয়েছে।
তিনি বলেন, এমনকি বাংলাদেশ যখন এই তাৎক্ষণিক চ্যালেঞ্জ মোকাবেলা করে, তখন জলবায়ু পরিবর্তনের ফলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার হুমকিসহ দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যা মোকাবেলা করা গুরুত্বপূর্ণ।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) অবস্থা থেকে সফলভাবে স্নাতক হওয়া এবং ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের মর্যাদা অর্জন করা গুরুত্বপূর্ণ, যা এর অতীতের সাফল্যের উপর ভিত্তি করে গড়ে় তুলতে এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে, উৎপাদনশীলতা বাড়াতে এবং জলবায়ুু স্থিতিস্থাপকতা তৈরি করতে কাঠামোগত সমস্যা মোকাবেলা করতে ভূমিকা রাখবে।

রাহুল বলেন, এই পটভূমিতে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাথমিক পদক্ষেপ অনুসরণ করে কর্তৃপক্ষ আইএমএফ সমর্থিত একটি কর্মসূচি গ্রহন করেছে – যা অত্যধিক প্রয়োজনীয় সামাজিক উন্নয়ন এবং জলবায়ুু ব্যয় বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করে এর বাহ্যিক অবস্থানকে শক্তিশালী করবে, দুর্বলতা হ্রাস করবে এবং একটি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্র প্রস্তুত করবে বলে আশা করা হচ্ছে।

The post আইএমএফ বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত appeared first on Newsflash24bd.com.

পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনের ওপর গুরুত্ব দিতে হবে : আইএমএফ
নিউজফ্ল্যাশ প্রতিবেদক:

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সফররত আইএমএফ প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় অটোমেশনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বৈঠকের পরে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইএমএফ প্রতিনিধিদল আলোচনায় কোনো সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নে কথা বলেছে। এ ছাড়া তারা অটোমেশনের ওপর জোর দেওয়ার কথা বলেছে। তবে ফ্লোর প্রাইস নিয়ে কথা হয়নি।

আইএমএফ প্রতিনিধিদল আজ সোমবার সকালে বিএসইসিতে আসে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনের কর্মকর্তারা বৈঠক করেন।
রেজাউল করিম বলেন, এটি একটি রুটিন বৈঠক। আইএমএফ যতোবার বাংলাদেশে আসে প্রতিবার কমিশনের সঙ্গে বসে। প্রতিবার আইএমএফ এ ধরনের সভা করে।
তিনি জানান, আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা খুব সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এটা বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে তারা কমিশনকে ধন্যবাদ জানায়।
রেজাউল করিম জানান, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিটস) এ ধরনের প্রোডাক্ট ডেরিভেটিবসহ নতুন নতুন পণ্য কীভাবে আনা যায় সে বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে। এসব বিষয়ে আরও বেশি উদ্যোগ নেয়ার জন্য তারা বিএসইসিকে অনুরোধ করেছে।
এ ছাড়া কমোডিটি এক্সচেঞ্জসহ পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নে তারা কারিগরি সহযোগিতা করবে।

The post পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনের ওপর গুরুত্ব দিতে হবে : আইএমএফ appeared first on Newsflash24bd.com.