অস্ট্রেলিয়ার | Newsflash24bd.com

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অসাধ্য সাধন করলেন টাইগাররা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৮৬ রানে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটে অজিরা ছিল বাংলাদেশের জন্য এক কঠিন ধাঁধা। সেই ধাঁধার জট খুলে মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অজিদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে বিশ্বকাপের আগে যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।

The post ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল
অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।

এই নিয়ে দ্বিতীয়বারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টে বিগ ব্যাশের দল, পাকিস্তান ‘এ’ এবং নেপাল জাতীয় দলও অংশ নেবে।

অস্ট্রেলিয়ার রাজ্য নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ১৪ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে।

এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ আগস্ট অস্ট্রেলিয়ায় উড়ে যাবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দু’দিন আগেই দেশ ছাড়বে তারা। এজন্য ঘরের মাঠে প্রস্তুতির পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে।

সিরিজের প্রস্তুতির জন্য গত এক মাস ধরে চট্টগ্রামে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। চট্রগ্রামে বিসিবি হাই পারফরমেন্স দলের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আজ প্রথম ম্যাচ এবং পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১ ও ৩ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ফ্লাইডলাইটের আলোতে।

অস্ট্রেলিয়ার কন্ডিশন সর্ম্পকে ধারণা নিতে এই সিরিজটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত দুই দশকের মধ্যে আগামী বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

The post ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল appeared first on Newsflash24bd.com.

কৃষি খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে দেশটির প্রযুক্তিগত দক্ষতা থাকায় কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, “আমাদের উৎপাদন বাড়াতে হবে। কারণ আমাদের জমি কমছে, আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত।”

মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওং
সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে, কারণ গত ১৫ বছরে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদন আরও বাড়াতে সাহায্য করতে পারে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো শুধু তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু জলবায়ু ইস্যুতে সেগুলো পূরণ করছে না। নজরুল ইসলাম ব্রিফিংয়ে উল্লেখ করেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এব্যাপারে তাঁর হতাশা ব্যক্ত করেছেন (জলবায়ু পরিবর্তন ইস্যুতে উন্নত দেশগুলির প্রতিশ্রুতি পূরণ না করার কারণে)।

শেখ হাসিনা এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা অলস বসে থাকিনি (উন্নত দেশগুলির জন্য), বরং আমরা আমাদের জনগণকে বাঁচাতে আমাদের নিজস্ব জলবায়ু ট্রাস্ট ফান্ড তৈরি করেছি।

আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি।” জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, এটি প্রায়ই ঘূর্ণিঝড় ও বন্যার কবলে পড়ে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও ফিলিস্তিন ইস্যু প্রসংগে বলেন, বাংলাদেশ যে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতের বিরুদ্ধে। তিনি বলেন, “আমরা সব দ্বন্দ্ব নিরসনে আলোচনা ও সংলাপ
চাই। বাংলাদেশ দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তার জন্য অনুরোধ করলেও, তাদের ফেরত পাঠানোর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না।

বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্বেও এর আয়তন খুবই কম উল্লেখ করে তিনি বলেন, সেজন্য তাঁর সরকার কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছে।

তিনি বলেন, সরকার সারাদেশে ১শ’ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। তিনি বলেন, “অস্ট্রেলীয় উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ করতে পারে এবং দেশের বিনিয়োগ-বান্ধব সুবিধাগুলি ব্যবহার করে তাদের মুনাফা অর্জন করতে পারে” বলেন।

শেখ হাসিনা বলেন, সরকারের সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের ফলে দারিদ্র্যের মাত্রা ৪১ শতাংশ থেকে ১৭ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের মাত্রা ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

উভয়ে কৃষি, শিক্ষা ও বাণিজ্যসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা এসব বিষয়ে দেশ দু’টির মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৯০ হাজার বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং তারা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তাদের দেশে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য সুযোগ বাড়ানোর অনুরোধ জানান।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও গভীর করার ওপর জোর দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য সহযোগিতা জোরদার করার উপায় খুঁজতে দুই দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন।

The post কৃষি খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

ভারতে একসমুদ্র দর্শক কাঁদিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়
ভারতকে হারিয়ে ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকেভরপুর। কিন্তু জয় হাত হাতছাড়া হাওয়ায় দর্শকের এ সমুদ্র স্তদ্ধ হয়ে গেছে। ভারতকে ফাইনালে ৬ উইকেটে হারানোর পথে হেড ১২০ বলে করেন ১৩৭ রান।

আগ্রাসী ইনিংসে গ্যালারি উত্তাল করা রোহিত শর্মার ক্যাচটা ধরে যখন ট্রাভিস হেড মোতেরায় নামান পিনপতন নীরবতা, ধারাভাষ্য কক্ষে ইয়ান স্মিথ তখন বলে ওঠেন, ‘এটাই টার্নিং পয়েন্ট হতে পারে।’ তখন ৯.৪ ওভারে ভারতের রান ৭৬। ভারতের পুঁজি কম হওয়ার পেছনে রোহিতের এই আউট পরে হয় বড় প্রভাবক। তবে হেড আসল কাজ করলেন ব্যাটিংয়েই।

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কেঁপে ওঠা অস্ট্রেলিয়াকে টেনে চ্যাম্পিয়ন বানাতে বাঁহাতি ওপেনার ঠান্ডা মাথায় খেললেন দুর্দান্ত এক ইনিংস। চরম হতাশার মাঝেও এক পর্যায়ে ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে তালি দিলেন তাকে। চোটে পড়ে যার বিশ্বকাপ খেলাই ছিল অনিশ্চিত, সেই হেডই উঁচু করলেন অজিদের মাথা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার এক লাখ ৩২ হাজার দর্শকের মহাসমুদ্র স্তব্ধ করে দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে ৬ উইকেটে হারানোর পথে হেড ১২০ বলে করেন ১৩৭ রান।

এতে ফাইনালে এসেই থামল এবারের বিশ্বকাপের আয়োজকদের জয়রথ। টানা ১০ ম্যাচ জেতার পর রোহিতরা হারলেন শিরোপা নির্ধারণী মঞ্চে। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ হেরে আসর শুরু করা প্যাট কামিন্সবাহিনী টানা অষ্টম জয়ে উঁচিয়ে ধরল শিরোপা।

অথচ চোটে পড়ে বিশ্বকাপই খেলা হচ্ছিল না হেডের। তাকে ভীষণ দরকার ভেবে অপেক্ষায় ছিল অজিরা। সেরে উঠে স্কোয়াডে ফিরলেন, ভীষণ গুরুত্বপূর্ণ মঞ্চ রাঙালেন। সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপ ফাইনালে করলেন সেঞ্চুরি। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে হলেন ম্যাচসেরা। মজার কথা হলো, যার সঙ্গে জুটি গড়ে দলকে তীরে ভেড়ান,সেই মারনাস লাবুশেনেরও খেলার কথা ছিল না বিশ্বকাপ। অ্যাস্টন অ্যাগারের চোটে কপাল খোলে লাবুশেনের।

স্নায়ুচাপ জিতে হেড কিছু একটা করতে যাচ্ছেন, সেই আভাস শুরুতে দেন ফিল্ডিংয়ে। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৪৭ করা রোহিতের মহাগুরুত্বপূর্ণ উইকেট তার সৌজন্যেই নিতে পারে অজিরা। পাওয়ার প্লের শেষ ওভারে তখন গ্লেন ম্যাক্সওয়েলের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে ওড়াতে গিয়ে টাইমিং হয়নি ভারতের দলনেতার। কভারের দিকে উড়ে যাওয়া বল ধরতে কভার পয়েন্ট থেকে পেছনে ছোটেন হেড। চিতার গতিতে ছুটে ঝাঁপিয়ে ক্যাচ হাতের মুঠোয় নিয়েও বুঝিয়ে দেন অস্ট্রেলিয়ান ‘ডিএনএ’।

পেছনে দৌড়ে বলকে নজর রাখা, শরীর জায়গামতো নিয়ে গিয়ে ক্যাচ লুফে ভারসাম্য রাখা- প্রতিটি কাজই ছিল কঠিন, সব হতে হতো নিখুঁত। কোনো ধাপেই বিন্দুমাত্র বিচ্যুতি হয়নি হেডের।

রোহিতের বিদায়ের পর ভারত তখনও বেশ ভালো অবস্থায়। কিন্তু ওই ক্যাচের পরই যেন চাঙা হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দারুণ সব ফিল্ডিং দেখা যায় মাঠজুড়ে। অনেকগুলো বাউন্ডারি আটকে দেন ডেভিড ওয়ার্নার, লাবশেনরা। মাঝের ওভারে ৯৭ বলে বিরাট কোহলি-লোকেশ রাহুলদের কোনো বাউন্ডারি বের করতে দেননি তারা। হতাশ হয়ে চাপ বেড়ে পরে পথ হারায় ভারত।

মন্থর উইকেটে ২৪১ রান তবু ছিল না সহজ, রাতের আলোয় বল সুইং করবে শুরুতে, সেটা হয়ও। আগ্রাসী শুরুর মধ্যে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির তোপে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কেঁপে ওঠে অজিরা।

লাবুশেনের সঙ্গে ১৯৫ রানের তৃতীয় উইকেট জুটিতে হেডেরই অবদান ১২৭। লাবুশেন সহায়ক ভূমিকায় থেকে টেস্ট মেজাজে করেন ১১০ বলে অপরাজিত ৫৮ রান। এতেই বোঝা যায় হেডের দাপট, হেডের প্রভাব। চলতি বছর ভারতের বিপক্ষেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৭৪ বলে ১৬৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। চোটের কারণে পাঁচ ম্যাচ বাইরে থাকার পর বিশ্বকাপ অভিষেকে খেলেন ৬৭ বলে ১০৯ রানের ইনিংস। এবার তার বিধ্বংসী ব্যাটিংয়েই শিরোপা উঠল অস্ট্রেলিয়ার হাতে।

The post ভারতে একসমুদ্র দর্শক কাঁদিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয় appeared first on Newsflash24bd.com.