অষ্টগ্রামে জনসভায় | Newsflash24bd.com

অষ্টগ্রামে জনসভায় বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। তবে অসুস্থতার কারণে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান জনসভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে স্থানীয় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এই সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের সঙ্গে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা চেয়ার ছোড়াছুড়ি করে এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এই বিষয়ে যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে জানান, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়েছি।

তবে এইসব অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া জানান, যুবদল নেতা কিসমত ও তার অনুসারীরাই আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

The post অষ্টগ্রামে জনসভায় বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ appeared first on Newsflash24bd.com.