অভিযোগ | Newsflash24bd.com

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নেমে আসে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়।

পৌর বিএনপির এই নেতাকে আটক ও তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার দিবাগত মধ্যরাতেই রাস্তায় নেমে আসে। দলীয় লোকেরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

তারা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করার পরও যখন অস্ত্রশস্ত্র পায়না লাঠিসোঠা এটাওটা দিয়ে চালান দেয়। সেই নির্যাতনের মাত্রা এতটাই বেশি যে সহ্য করতে না পেরে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন।’

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল ইমরান তাকে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান ডাবলু শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।

The post চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ appeared first on Newsflash24bd.com.

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধরের অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধেসাংবাদিক লিয়াকত আলী বাদল
রংপুরে ‘মব সৃষ্টি’ করে জ্যেষ্ঠ এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার দুপুরে নগরীর কাচারিবাজার থেকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদলের। তিনি একটি বেসরকারি টেলিভিশন ও দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

লিয়াকত আলী জানান, এনায়েত আলী ওরফে রকি ও তার লোকজন তুলে নিয়ে তাকে মারধর করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বলেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তার।

এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় সোমবার বেলা ১১টায় রংপুরে মানববন্ধন করা হবে। জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে সেখানে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সাংবাদিক লিয়াকত আলী বলেন, ‘রংপুর সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স প্রদানে দুর্নীতি-সংক্রান্ত একটি সংবাদ করায় আমাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী এনায়েত আলী ওরফে রকি ও তার লোকজন আমাকে মারধর করে নিয়ে যায়। পরে সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই।’

অভিযোগের বিষয়ে এনায়েত আলী দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের একজন রাজবন্দী সৈনিক। আমাদের কর্মসংস্থানের সুব্যবস্থার জন্য যদি সরকারি কোনো অর্থায়ন কেউ কোনো সাইড (দিক) দিয়ে করে, সেটাকে নিয়ে লেখালেখি করে জুলাই রাজবন্দীদের বা জুলাই নিয়ে বিকৃত করার কোনো দরকার কি কারও আছে?’

সাংবাদিককে মারধরের বিষয়ে তার দাবি, তাকে আপসে নিয়ে আসা হয়েছে। কোনো অসম্মান করা হয়নি।

এ বিষয়ে মোবাইল ফোনে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমা বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আমি মেনে নেব।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে একজনের নাম জানতে পেরেছি।

অন্যদিকে, সাংবাদিককে মারধরের ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্য সচিব। তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন হবে।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলার মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের সিইও। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।

The post রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধরের অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধেসাংবাদিক লিয়াকত আলী বাদল appeared first on Newsflash24bd.com.

ঢাবি উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ জানাল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির মৌখিক অভিযোগ জানিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে এসে এ অভিযোগ করে। এসময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে দুপুরের পর থেকে ব্যাপক হারে জড়ো হয়েছে। এই নির্বাচন তো জামায়াত-শিবিরের নয়, এটা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, এটা জামায়াতের নির্বাচন। কিন্তু প্রশাসন এতটা নতজানু, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ধিক্কার জানাই, যেকোনো সময় এখানে সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা পুরোপুরি জামায়াতিকরণ হয়েছে।’

কেন এমন ধারণা হয়েছে, তার কারণ ব্যাখ্যা করে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ‘আমরা দেখেছি ডাকসুর নির্বাচন ঘিরে বিভিন্ন কারচুপি হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি।’

ছাত্রদলের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, বিকেল চারটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে জনসমাগমের তথ্য পেয়েছি। তখন থেকেই আমরা পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোর ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।’

প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে উপাচার্য বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলাম না। রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। তবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেকোনো মতামত আমি সাদরে গ্রহণ করব।’

নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘সারাদিন গণমাধ্যমের সদস্যরা ছিলেন। তাঁরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন। পরিস্থিতি দেখেছেন। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে আমরা দ্রততার সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এখন ভোট গণনার চিত্র বাইরে দেখানো হবে। সুতরাং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।’

The post ঢাবি উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ জানাল ছাত্রদল appeared first on Newsflash24bd.com.

বিমানের ১০ টি চাকা চুরির অভিযোগ ইউএস বাংলার বিরুদ্ধে, থানায় জিডি
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ও ইউএস বাংলা এয়ার লাইন্সের একশোনীর দুর্নীতিবাজ কর্মচারীর যোগসাযোসে বিমানের ১০টি চাকা চুরি হয়েছে। এঘটনায় বিমান কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ, বি, এম রওশন কবীর নিউজফ্ল্যাশ২৪বিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান ও ইউএস কর্মীরা বিমানের চাকা চুরি করেছে। এ ঘটনায় আপাতত: বিমানের দুই কর্মীকে চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। যেহেতু চুরির সাথে ইউএস বাংলার কর্মীরা জড়িত সেকারণেই থানায় জিড়ি করা হয়েছে।

এদিকে এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন) কামরুল ইসলামের বক্তব্য জানতে চেয়ে তাকে মোবাইল নম্বরে ফোন করা হয়েছে এবং ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউএস তাঁর কোন বক্তব্যে পাওয়া যায়নি ।

বিমান সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইউএস বাংলা এর কর্মীরা তাদের প্লেনের ৬ টি পুরানো টায়ারের বদলে বিমানের ৪ টি নতুন টায়ার নেয়ার ফন্দি করে। এটাকে কেন্দ্র করে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডিটি করেন।

যদিও সরাসরি চুরি উল্লেখ না করে জিডিতে বলা হয়েছে চাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের একটি বেসরকাির এয়ারলাইন্স ইউএস বাংলার এক কর্মকর্তাকে এই ১০টি চাকা ব্যবহারের জন্য দেয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

সম্প্রতি বিমানের উড়োজাহাজগুলো কয়েকবার বিকল হয়। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে এলো।

The post বিমানের ১০ টি চাকা চুরির অভিযোগ ইউএস বাংলার বিরুদ্ধে, থানায় জিডি appeared first on Newsflash24bd.com.