অভিযোগে | Newsflash24bd.com

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, অভিযুক্ত আটক
এবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটার আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে আটটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখেন।

স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ডেকোরেশন দোকানের এক কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অন্তত চারজন আহত হন।

এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুই সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পরিস্থিতির অবনতি ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

The post চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা, অভিযুক্ত আটক appeared first on Newsflash24bd.com.

কলাপাড়ায় ঘুষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুতের ডিজিএম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশয়ান সহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপ-পুলিশ পরিদর্শক কে আগামী ২৮ জানুয়ারী অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন দন্ডবিধির ১৬১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ (খ) ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামীরা উপজেলার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায় ভাবে ঘুষ গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে দশ হাজার টাকা ঘুষ দাবী করে। আসামিদের দাবিকৃত ঘুষের টাকা না দেয়ায় ঘটনার দিন ও সময় আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আইনজীবী সমিতির পিয়ন প্রতিবাদ জানালে আসামিরা তাকে মারধর সহ সংশ্লিষ্ট দন্ড বিধি ধারার অপরাধ সংগঠিত করে।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসলে বিদ্যুৎ সেবা গ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে।

এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিল। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদে পুন:সংযোগ দিয়ে দেয়া হয়েছে।

The post কলাপাড়ায় ঘুষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুতের ডিজিএম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের appeared first on Newsflash24bd.com.

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বিসহ গ্রেফতার ৫
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক রাব্বিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবির মামলায় রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, চাঁদাবাজির খবর পেয়ে রাতে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে যায় সেনাবাহিনী। মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। তবে, চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।

সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করে। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহীন- রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে এক লাখ বিশ হাজার টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বসিলা আবাসিক এলাকায়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির অন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ছিলেন।

The post চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বিসহ গ্রেফতার ৫ appeared first on Newsflash24bd.com.

জাকসুর ভোট গ্রহণের সময় দিনভর অভিযোগ
প্রায় ৩৩ বছর পর হওয়া জাকসু নির্বাচনের দিনটি কাটলো প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে। ভোট গ্রহণ শুরুর ৬ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। আর পোলিং এজেন্টেসহ কয়েকটি বিষয়ে অসঙ্গতি পাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রশিবিরের প্যানেল।

সমন্বিতভাবে ওঠা বাকি অভিযোগগুলোর মধ্যে আছে নির্বাচন কমিশনের প্রতি ছাত্র ইউনিয়নের (একাংশ) প্যানেলের অনাস্থা। তাদের অভিযোগ, এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না। এই অনিয়ম শুরু হয়েছে সম্প্রীতির ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মধ্য দিয়ে।

ছাত্রদলের তোলা অভিযোগগুলোর মধ্যে আছে, তাজউদ্দীন হলে ঢুকতে না দেওয়া। একই ভোটারের বারবার ভোট দেওয়া, তালিকায় ভোটারদের ছবি না থাকা, ২১ নম্বর হলে মব সৃষ্টি করা, জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা।

প্যানলটির জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেছেন, এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন তারা চাননি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।

ব্যালট পেপার এবং ওএমআর মেশিন নিয়ে অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলও। জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেছেন, প্রার্থীদের ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। ছাপানো হয়েছে প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার। ভোট শুরু হওয়ার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করলেও দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন নির্বিকার।

ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে ছাত্র শিবিরের প্যানেল। এর মধ্যে আছে, ক্যাম্পাসে ছাত্রদলের আধিক্য, বিভিন্ন স্থানে ও হলে ছাত্রদলের সাবেক নেতাদের উপস্থিতি, তাদের দ্বারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা।

নির্বাচনে বিচ্ছিন্নভাবে ওঠা বাকি অভিযোগগুলোর মধ্যে আছে, দেরিতে ভোটগ্রহণ শুরু হওয়া, ব্রেইল না থাকায় দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোট অন্যজনের দেওয়ায় বিপত্তি, বিভিন্ন হলে আধা ঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ থাকা, ভোটারদের সারি থাকার পরও কয়েক ঘণ্টায়ও প্রত্যাশিত সংখ্যক ভোট না পড়া, ভোটদানের পর আঙুলে অমোচনীয় দাগ না দেওয়া।

এ ছাড়া, প্রশাসনের বিরুদ্ধে অসংগতি, গাফিলতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোটে দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষক। তাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেছেন, প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। নানা অনিয়ম, কারসাজি করছে। এরকম একটা নির্বাচনের দায়ভার আমাদের নেওয়া উচিত না। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষকরা এই নির্বাচনকে বর্জন করলাম।

The post জাকসুর ভোট গ্রহণের সময় দিনভর অভিযোগ appeared first on Newsflash24bd.com.

ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সচিবসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ খানের পাশাপাশি ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচ জন রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

আবু আলম মোহাম্মদ শহীদ খান পেশায় একজন সাবেক আমলা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

The post ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার appeared first on Newsflash24bd.com.