অব্যাহতি | Newsflash24bd.com

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।

এম নাজমুলের জায়গায় বিসিবির অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অর্থ কমিটির দায়িত্ব হারালেও বিসিবির পরিচালক পদে বহাল আছেন নাজমুল।

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এম নাজমুলের অপসারণ দাবি করে। কোয়াব জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা পেলেই কেবল তারা খেলায় ফিরবেন।

বুধবার বিসিবি ওই পরিচালক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ এতো বছর তারা ক্রিকেট খেলে কোন শিরোপা জিততে পারেনি, অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি।

তার এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বুধবারই অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানায়, এম নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ধরনের ম্যাচ খেলবেন না।

বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ ম্যাচ শুরুর আগ পর্যন্ত বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ করেননি। দিনের প্রথম ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। মিঠুন জানান, নাজমুলকে বোর্ড থেকে অপসারণের নিশ্চয়তা পেলে তারা দ্বিতীয় ম্যাচটি খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার ৬টায় ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা। নাজমুলকে দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত পর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে কিনা ওই সিদ্ধান্তের অপেক্ষা।

The post নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি appeared first on Newsflash24bd.com.

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
হুমকি-ধমকির অভিযোগে করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার।

এর আগে পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।

এরপর আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। এবার তারা মামলা থেকে অব্যাহতি পেলেন।

মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেবো কালকে দেবো বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।

এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না’ তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

The post মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন appeared first on Newsflash24bd.com.

ঢাবির সহযোগী অধ্যাপক ড. নীলিমা আখতারকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আখতারকে সব ধরনের একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে নিরপেক্ষ ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে ‘ফ্যাসিস্ট সহযোগী’ হিসেবে ভূমিকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, সম্প্রতি ড. নীলিমা আখতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ‘লাশের রাজনীতি’ করছেন।

একই সঙ্গে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারীদের ‘মব সন্ত্রাস’-এর জন্য দায়ী করেছেন এই শিক্ষক।

এর পরিপ্রেক্ষিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তার ‘বিতর্কিত কর্মকাণ্ড’, ‘স্বৈরাচারের সহযোগী ভূমিকা’, জুলাই গণ-অভ্যুত্থানকে ‘মব’ আখ্যা দেওয়া এবং ‘গণহত্যার পক্ষে অবস্থান’ নেওয়ার অভিযোগ এনে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

আজ শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘ড. নীলিমা আখতারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমরা আলোচনা করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার পাশাপাশি একাডেমিক কাজ থেকে বিরত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এটা হয়েছে। তবে তাকে সাসপেন্ড করা হয়নি, ডিসমিস বা বেতনও বন্ধ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে (ড. নীলিমা আখতার) একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে ড. নীলিমা আখতার বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় প্রতিষ্ঠান। কিন্তু আমাকে সব প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব থেকে বিরত করা হয়েছে। আমার বিরুদ্ধে এই পদক্ষেপ কোনো প্রশাসনিক বা একাডেমিক অপরাধের ভিত্তিতে নেওয়া হয়নি। আমার অপরাধ আমি ফেসবুকে মত প্রকাশ করেছি! আমি ২০ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি! আমার বিরুদ্ধে কোনো দিন একটি ছোট্ট অভিযোগও ওঠেনি। শুধু একটি ফেসবুক পোস্টের কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছে।

The post ঢাবির সহযোগী অধ্যাপক ড. নীলিমা আখতারকে অব্যাহতি appeared first on Newsflash24bd.com.

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ডকে অব্যাহতি
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উল্লেখ করে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়। যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেন, লেখাটি তিনি লেখেননি, আইডি হ্যাক করা হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে এ পোস্ট করা হয়েছে বলে দাবি করা হয়।

এই দাবিকে নাটক বলে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করে। এ নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখা ছিল- “পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়।

সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরো উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর, এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।

অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…”। পোস্টটি মূহুর্তে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর পরই সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। পরে পোষ্টটি মুছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, ‘এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয় বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

The post শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ডকে অব্যাহতি appeared first on Newsflash24bd.com.