অপরিকল্পিত | Newsflash24bd.com

গাছ ও বিদ্যুতের খূঁটি রেখেই চলছে অপরিকল্পিত ওয়াক ওয়ে নির্মান
সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিল কিংবা সভা-সেমিনারে বহুল বিতর্কের পরও বিশাল সাইজের ১২টি বিদ্যুতের খূঁটি ও ১৩টি গাছ ভেতরে রেখেই চলছে গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অপরিকল্পিত ওয়াক ওয়ে নির্মান কাজ। জনগুরুত্বপূর্ন একাধিক সড়কে খানা খঁন্দকে নাগরিকদের চলাচলে দুর্ভোগ বিদ্যমান থাকলেও দুই কোটি ৬ লাখ টাকা ব্যয়ে প্রধান সড়কের দু’পাশে অপরিকল্পিত ফুটপাত নির্মানের কাজ করছে পৌর কর্তৃপক্ষ। নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া থাকলেও প্রভাবশালী এক নেতাকে সন্তুষ্ট রাখতে পৌর কর্তৃপক্ষের দেয়া উপহারের এ কাজ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। তবে অনেকেরই মন্তব্য, ওয়াক ওয়ে নির্মান কাজ থেকে অর্ধেকের বেশী টাকা লাভ হবে প্রভাবশালী ওই নেতার।

সূত্র জানায়, ২৪’র ৫ আগষ্টের পর থেকে প্রভাবশালী নেতার হস্তক্ষেপে পৌর সভার বাস কাউন্টারের ষ্টল বরাদ্দ, হাট-বাজার, খেয়া ঘাট, পাবলিক টয়লেট, বাস ষ্ট্যান্ডের টোল আদায় কার্যক্রম খাস কালেকশনে নেয়ায় বিপুল পরিমান রাজস্ব হারায় পৌরসভা। পানি শাখার বকেয়া পড়ে প্রায় কোটি টাকা। এতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতান ভাতাদি পরিশোধে শঙ্কা থাকলেও উন্নয়ন কাজ চলছে অপরিকল্পিত ভাবে। একবার উচু ড্রেন করে পুন:রায় পৌরসভার অর্থ গচ্চা দিয়ে আবার তা ভেঙ্গে নতুন করে সড়কের সাথে সমান্তরাল করে নির্মান করা হয়েছে। পৌর শহরের একাধিক সড়কে খানা খঁন্দকে নাকাল হচ্ছে নাগরিকরা। পানি সরবরাহ নিয়ে অভিযোগের যেন শেষ নেই। এছাড়া ট্রেন্ডার প্রক্রিয়ার আগেই বড় মসজিদের ঘাটলা, ড্রেন ভেঙ্গে পুন:নির্মান, একুশে সড়কে নতুন ড্রেন নির্মান, পৌরসভার দেয়ালের বাইরে ৬৯ মিটার দৈর্ঘ্য ও ১.৫ মিটার প্রস্থ উন্নয়ন কাজ শেষ করার পরে যুক্ত করা হয়েছে টেন্ডার প্রক্রিয়ায়। শুধু একবার নয় পছন্দের ঠিকাদারদের কাজ প্রায়শ:ই ঘটছে এমন ঘটনা। তবে এসব অভিযোগের প্রমান নেই কাগজে কলমে। স্বচ্ছ করে ফাইলআপ করা হয়েছে উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি।

ওয়াক ওয়ে নিয়ে আরকিটেকচারাল ইঞ্জিনিয়ার ইয়াকুব খান তার প্রতিক্রিয়া ফেসবুকে ব্যক্ত করেন এভাবেই, ’চলমান নির্মিত ফুটপাতের মধ্যে থাকা বিশাল আকারের গাছ গুলো ও বৈদ্যুতিক খূঁটি রেখে কাজ সমাপ্ত করলে সে ফুটপাত দিয়ে আদৌ মানুষ চলাচল করতে পারবে কি? গাছের শিকড় আস্তে আস্তে বৃদ্ধিতে ইটের তৈরী দেয়াল দুর্বল হয়ে ফেটে যাবে, গাছ ঝড়ে বাতাসে নিশ্চয়ই নড়ে। তখনো ব্রিকসের ওয়ালসহ নড়ে চড়ে উঠবে। জনগনের ট্যাক্সের টাকায় নির্মিত ফুটপাতটি যেনতেন না হয়। সুদুর প্রসারী প্ল্যান মাফিক, গুনগত মান রক্ষায় জবাবদিহিতা ও উন্নয়নে প্রশাসকের সুস্পষ্ট নির্দেশনার ছাপ আমরা আমজনতা দেখতে চাই। অপরিকল্পিত, অব্যবস্থাপনা ও অপচয়ের উন্নয়ন থেকে মুক্তি চাই।’

এদিকে পৌরসভার একটি সূত্র জানায়, গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ফেরীঘাট থেকে বড় জামে মসজিদ পর্যন্ত সড়কের দু’পাশে ৭৫০ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রস্থ ওয়াক ওয়ে নির্মানে দুই কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করে পৌরসভা। ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস সাদাত ট্রেডার্স শতকরা ১০ ভাগ লেসে (বারে) ১ কোটি ৮৬ লাখ টাকায় কাজটি নেয়। ৯জুন’২৫ থেকে উন্নয়ন কাজটি শুরু হয় এবং মেয়াদ শেষ ১লা ডিসেম্বর’২৫।

সূত্রটি আরও জানায়, নির্মানাধীন এ ৭৫০ মিটার ফুটপাতের ভেতরে পাউবো অফিসের সামনে রয়েছে ৫টি বড় সাইজের গাছ, ভূমি অফিসের সামনে ৪টি, থানার সামনে ২টি, বড় মসজিদের সামনে রয়েছে ২টি। এছাড়া ১২টি বড় সাইজের বিদ্যুতের খূঁটি রয়েছে। গাছ কাটা ও বিদ্যুতের খূঁটি অপসারন নিয়ে জটিলতা থাকায় শেষ পর্যন্ত ফুটপাতের ভেতরে রেখেই নির্মান করা হচ্ছে ফুটপাত। পল্লী বিদ্যুতকে খূঁটি অপসারনে চিঠি দিলে তারা ১২ লাখ টাকা তাদের ব্যংক হিসাবে জমা দেয়ার জন্য ফেরত চিঠি দিয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ’পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ ফুটপাত থেকে খূঁটি সরিয়ে নতুন খূঁটি ও কেবল যুক্ত তার প্রতিস্থাপন করার কথা বলেছে। গাছ অপসারন নিয়ে উপজেলা বন কমিটির অনুমোদন জটিলতা সহ পরিবেশ বাদী সংগঠন গুলোর অসম্মতি রয়েছে।’

প্রকৌশলী মশিউর রহমান আরও বলেন,’এ নিয়ে নাগরিকদের নিয়ে সভা করা হয়েছে। সেখানে গাছ ও খূঁটি রেখে কাজের ব্যাপরে সম্মতি রয়েছে। বর্ষায় সড়কের পানি নিস্কাশনে চামিচ ড্রেন সহ গাছের গোড়ায় ২০০ মিটার প্লাসাইডিং পুঁতে দেয়া হয়েছে যাতে ফুটপাতের ক্ষতি না হয়। তবে তিনি এ কাজ নিয়ে নাগরিকদের তীব্র প্রতিক্রিয়া নিয়ে কোন মন্তব্য করেন নি।’

The post গাছ ও বিদ্যুতের খূঁটি রেখেই চলছে অপরিকল্পিত ওয়াক ওয়ে নির্মান appeared first on Newsflash24bd.com.

কলাপাড়া পৌরসভা, অপরিকল্পিত উন্নয়নে বাড়ছে নাগরিক দুর্ভোগ
ছবির দৃশ্যটি নালা কিংবা জলাশয়ের নয়, এটি পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৩ নম্বর রহমতপুর ওয়ার্ডের একটি আবাসিক এলাকার ব্যস্ততম সড়কের চিত্র। যে সড়কে বর্ষা মৌসুমে মাসের পর মাস ধরে পানি জমে আছে। প্রতিনিয়ত এরকম দুর্ভোগের মধ্যেই পায়ে হেঁটে কিংবা যানবাহন নিয়ে পথ চলতে হচ্ছে নাগরিকদের। এরকম পানি জমে থাকে শহরের আরও অনেক সড়কেই। এছাড়া পৌরসভার ডজন খানেক সড়ক আছে খানা খঁন্দকে ভরা। যে সড়কে যানবাহন নিয়ে চলাচলের সময় পৌরসভার গুনধর মেয়র, কাউন্সিলর, প্রশাসকের নাম উঠে আসে পথচারীদের আলোচনায়। পৌরসভার এরকম অপরিকল্পিত, ক্ষনস্থায়ী উন্নয়ন কর্মকান্ডে ক্ষমতাধর প্রভাবশালীদের পকেট ভারী হওয়ার তথ্য এখন মানুষের মুখে মুখে থাকলেও নিরাপত্তা ঝূঁকিতে গনমাধ্যমে নাম প্রকাশে অনিচ্চুক ভুক্তভোগী নাগরিকরা। কেননা কিছু ক্ষমতাধর প্রভাবশালীরা পালিয়ে গেলেও তাদের জায়গা পূরন করেছে নতুন প্রভাবশালী ক্ষমতাধররা। থামছেনা পৌরসভার রাজস্ব আদায় কিংবা উন্নয়ন কর্মকান্ডের নামে লুটপাট। আর ভোগান্তি যেন পিছু ছাড়ছেনা নাগরিকদের।

সূত্র জানায়, পৌরশহরের অয়েলমিল মসজিদ সড়ক, টিএনও সড়ক, হাসপাতাল সড়ক, ইসমাইল তালুকদার টেকনিক্যাল সড়ক, নজরুল ইসলাম সড়ক, পল্লী বিদ্যুৎ সড়ক, নাচনাপাড়া সড়ক, রহমতপুর কানেকটিং সড়ক, ভূমি অফিস সড়ক সহ শহরের বেশ কিছু সড়কে দৃশ্যমান হয়ে উঠেছে উন্নয়ন চিত্র। অপরিকল্পিত উন্নয়নের দেখা মিলবে শহরের আবাসিক এলাকায় অনুমোদনহীন নকশায় বাড়ী তৈরী কিংবা একাধিক ড্রেন নির্মান সহ সড়ক সংকুচিত হয়ে পড়ার চিত্রে। সড়কের চেয়ে উঁচু ড্রেন নির্মানের পর ফুট পাথ হিসেবে ব্যবহারে ঢাকনা তৈরী করা হলেও তেমন কাজে আসছেনা পথচারীদের। এনিয়ে উন্নয়ন সভা, সেমিনারে কথা ওঠায় ফের ড্রেন ভেঙ্গে সড়কের সমান্তরাল করা হচ্ছে। অপরিকল্পিত একই উন্নয়ন কর্মকান্ডে পৌরসভার অর্থ গচ্চা গেলেও লাভবান হচ্ছে কারা? এমন প্রশ্ন এখন নাগরিকদের।

সূত্রটি আরও জানায়, ২৪’র জুলাই আন্দোলনের পর অবস্থার পরিবর্তনে নাগরিকদের মনে আশার সঞ্চার হলেও বদলায়নি কিছুই। পৌরসভার হাট, বাজার, বাসষ্ট্যান্ড ইজারা আদায়ে কাগজে কলমে খাস কালেকশনের তথ্য থাকলেও রাজস্ব আদায় খাতের লোপাট চিত্র ফ্যাসীবাদ আমলেরই। উন্নয়ন কর্মকান্ডের দরপত্র প্রক্রিয়া অনলাইনে থাকলেও সবকিছুই হচ্ছে আগেরমত অফলাইনে। এক জনের লাইসেন্স ব্যবহার করে কাজ করছে অন্যজন। কাজ শেষ হওয়ার আগেই ছাড়িয়ে নেয়া হচ্ছে বিল। এমনকি দরপত্র প্রকাশের আগেই উন্নয়ন কাজ শেষ করে বসে আছে নেতার আশীর্বাদ পুষ্ট ঠিকাদার। পরের দরপত্রে যুক্ত করা হচ্ছে উন্নয়ন কাজ। এরপরও সন্তুষ্ট নন নেতা, পৌরসভার কাজ পেতে রাত বেরাতে মাতাল হয়ে প্রকৌশলীদের হুমকী ধামকী দিচ্ছেন তিনি। এমন অভিযোগ ওঠার পরও পাল্টায়নি দৃশ্যপট। কমছেনা মধ্য রাতে মাতাল হওয়া নেতার দাপট।

এদিকে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ কোটি ২৮ লাখ টাকার উন্নয়ন কাজের সিংহভাগ অর্থ ব্যয় হয়েছে সড়ক, ড্রেন নির্মানে। ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩ কোটি ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজের সিংহভাগ ব্যয় হয়েছে ফের সড়ক, ড্রেন উন্নয়ন কাজ সহ শহরের হ্যালিপ্যাড উন্নয়ন কাজে। গত দুই অর্থ বছরের দৃশ্যমান এসব উন্নয়ন কাজ পর্যবেক্ষনে টেকসই পরিকল্পনার অভাব সহ প্রকাশ হয়ে পড়তে পারে লুটপাটের আসল চিত্র। এরপরও ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে শহরের ফেরীঘাট চৌরাস্তা থেকে বড় মসজিদ পর্যন্ত ওয়াক ওয়ে নির্মান কাজ চলছে পৌরসভার অর্থায়নে। যে কাজ নিয়ে খোদ বিএনপি শিবিরেই চলছে কানা ঘুষা। এমনও শোনা যাচ্ছে, এ কাজে ৫০ লাখ টাকাও খরচ হবে না। বাকী টাকা যাচ্ছে কার পকেটে? এমনও মন্তব্য করেছেন এক বিএনপি নেতা। তবুও বর্ষায় শহরের জলাবদ্ধতা, অপরিকল্পিত ময়লা ব্যবস্থাপনা, মশার উপদ্রব, পানি সাপ্লাই সংকট, অনিয়ন্ত্রিত গবাদিপশুর উপদ্রব নিত্য সঙ্গী এখন নাগরিকদের।

পৌরসভার রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের নাগরিক অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন বলেন, ’আমার বাসার সামনের সড়কে মাসের পর মাস পানি জমে থাকছে। স্বাভাবিক চলাফেরা ব্যহত হলেও কোন পদক্ষেপ নিচ্ছেনা কেউ।’

কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ’কলাপাড়া পৌরসভার উন্নয়নে কোনও মাষ্টার প্লান করা হয়নি। অন্য পৌরসভায় মাষ্টার প্লান দেখেছি।’ তিনি আরও বলেন, ’শহরের বেশ কিছু সড়ক সংস্কারে আমাদের পরিকল্পনা রয়েছে। এডিবি’র বরাদ্দ পেলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। পৌরসভার সামনে থেকে বিএনপি নেতা মোশাররফ হোসেনের বাসা পর্যন্ত সড়কের পার্শ্ববর্তী ড্রেনের ওয়াল ভেঙ্গে সড়কের সাথে সমান্তরাল করার উদ্দোগ নেয়া হয়েছে।’

প্রকৌশলী মশিউর বলেন, ’আমাদের সকল দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয় অনলাইনে। বাইরে কি হচ্ছে সেটি আমাদের দেখার বিষয় নয়। দরপত্র প্রকাশের আগেই কাজ সম্পন্ন, উন্নয়ন কাজ শেষ করার আগেই বিল ছাড়, কাজ পেতে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীদের মধ্য রাতে এক নেতার হুমকী প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীনদের দাপট তো সবসময়ই কিছু থাকে।

The post কলাপাড়া পৌরসভা, অপরিকল্পিত উন্নয়নে বাড়ছে নাগরিক দুর্ভোগ appeared first on Newsflash24bd.com.