অনুমোদন | Newsflash24bd.com

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ সরকারের একটি ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি সরকারের যে অঙ্গীকার ছিল, এই অধ্যাদেশ তারই প্রতিফলন। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কর্মকাণ্ডের জন্য কাউকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায়-দায়িত্ব থেকে অংশগ্রহণকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কর্মকাণ্ডের কারণে যদি কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়ে থাকে, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জন্য নতুন করে কোনো মামলা দায়ের করা যাবে না।

তবে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড বা সহিংসতার ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, লোভ, প্রতিশোধ কিংবা ব্যক্তিগত স্বার্থে সংঘটিত কোনো হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হবে না এবং সে ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোন হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে এবং কোনটি ব্যক্তিগত ও সংকীর্ণ স্বার্থে করা হয়েছে—তা নির্ধারণের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে। কোনো ভুক্তভোগীর পরিবার যদি মনে করে যে তাদের স্বজন ব্যক্তিগত স্বার্থের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এর সঙ্গে ফ্যাসিস্ট সরকার পতনের কোনো সম্পর্ক ছিল না, তাহলে তারা মানবাধিকার কমিশনে আবেদন করতে পারবেন। কমিশন তদন্ত করে যে প্রতিবেদন দেবে, তা আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদনের মতোই গণ্য হবে।

আইন উপদেষ্টা আরও জানান, মানবাধিকার কমিশন যদি মনে করে কোনো হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ হলেও ভুক্তভোগীর পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, সে ক্ষেত্রে সরকারকে সে বিষয়ে সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে।

মানবাধিকার কমিশন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই নতুন কমিশন গঠিত হবে। এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কমিশন।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ১৫ বছরে রাজনৈতিক হয়রানিমূলকভাবে দায়ের করা প্রায় ২০ হাজার মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবুপরবর্তী সময়ে এ ধরনের দায়মুক্তির বিধান দেখা গেছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও এ ধরনের আইন প্রণয়নের সুযোগ রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ হত্যাসহ যেকোনো সহিংস ঘটনার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। রাজনৈতিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কহীন কোনো হত্যাকাণ্ড দায়মুক্তির আওতায় পড়বে না।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

The post জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন appeared first on Newsflash24bd.com.

গাজা পুরোপুরি দখলে নেয়ার অনুমোদন দিলো ইসরাইলি মন্ত্রিসভা
গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা দখলের জন্য আইডিএফ’র পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার প্রস্তাব’ নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে ইসরাইল মানবিক সহায়তা দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধ বন্ধ করার বিনিময়ে ইসরাইল যে পাঁচটি নীতি দাবি করবে তার একটি তালিকাও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সমর্থন করেছেন।

সেগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা, হামাসের হাতে জিম্মি বাকি ৫০ জনকে ফিরিয়ে আনা, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা উপত্যকায় ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসন তুলে দেয়া।

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। যারা ‘ইসরাইল ধ্বংসে’ উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেয়া হবে, সে-বিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু।

তিনি আরও বলেন, আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই। তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না। আমরা এমন আরব শক্তির হাতে গাজাকে তুলে দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে, আমাদের জন্যও হুমকি হবে না।

তবে নেতানিয়াহুর এ ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়।

The post গাজা পুরোপুরি দখলে নেয়ার অনুমোদন দিলো ইসরাইলি মন্ত্রিসভা appeared first on Newsflash24bd.com.

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট
হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এখন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত দিলেই বিষয়টি চূড়ান্ত হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে কুয়েত টাইমস ও রয়টার্স।

এতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস বিভিন্ন দেশে যায়। তেল-গ্যাস সরবরাহে এই প্রণালির গুরুত্ব অপরিসীম। ইরান যদি এটি বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়বে। ইরানের ইসলামী রেভ্যুলুশনারি গার্ড কর্পসের কমান্ডার ইসমাইল কুরাইশি দেশটির ইয়াং জার্নালিস্ট ক্লাবকে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছেন তারা। প্রয়োজন হলেই এটি বন্ধ করে দেয়া হবে।

হরমুজ প্রণালি বন্ধ হলে অস্থির হবে বিশ্ব জ্বালানির বাজার: ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক দৃষ্টি এখন ঘুরে গেছে হরমুজ প্রণালির দিকে। বিশেষ করে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হওয়ার ফলে উত্তেজনা এখন চরম পর্যায়ে। ওমান ও ইরানের মধ্যে ৩৩ কিলোমিটার প্রশস্ত একটি সংকীর্ণ পানিপথ হলো হরমুজ প্রণালি। এর মাধ্যমে প্রতিদিন বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ বিভিন্ন দেশে যায়। ১৩ই জুন ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করার পর হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। হামলার এক সপ্তাহেরও বেশি সময় পর এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ফলে এই সমুদ্রপথ অবরোধের মুখে পড়লে হুমকিতে পড়বে বিশ্ব জ্বালানি বাজার। এই রুটে সামান্য বিঘ্ন হলেই তেলের দাম আকাশচুম্বী করে তুলতে পারে, অর্থনীতি অস্থিতিশীল করতে পারে এবং নতুন জ্বালানি সংকট তৈরি করতে পারে। সৌদি আরবে ভূরাজনৈতিক বিশ্লেষক সালমান আল-আনসারী বলেন, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানির ধমনী। একে অবরোধ করা হলে বৈশ্বিক অর্থনীতিতে এমন এক প্রতিক্রিয়া শুরু হবে, যার জন্য কেউ প্রস্তুত নয়। মার্কিন জ্বালানি বিষয়ক প্রশাসন জানায়, বিশ্বের মোট ব্যবহারের ২০ শতাংশ অর্থাৎ প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল এই প্রণালির মধ্যদিয়ে পাড়ি দেয়। সঙ্গে এক-পঞ্চমাংশ প্রাকৃতিক তরল গ্যাস, যা মূলত কাতার থেকে আসে। এই রুট এতটাই গুরুত্বপূর্ণ যে, এর বিকল্প প্রায় নেই। উপসাগরীয় অঞ্চলের বেশির ভাগ তেল সরাসরি অন্য পথে পাঠানো যায় না, আর এটি একমাত্র গভীর পানির রুট যেখানে বিশ্বের সবচেয়ে বড় তেল ট্যাংকার চলতে পারে। এই তেলের শতকরা ৮৪ ভাগ যায় এশিয়ায়। এর প্রধান ক্রেতা চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। ২০১৯ সালের এক বিশ্লেষণে সেন্টার ফর সিকিউরিটি পলিসি বলেছিল, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ৭৬ শতাংশ তেলই এশিয়ার বাজারে যায়। ইরান-ইসরাইল সংঘাতে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম একদিনে ৬৯ ডলার থেকে ৭৪ ডলারে পৌঁছে যায়। যদিও তখনো কোনো জাহাজ চলাচলে বাধা পড়েনি। লেবাননের অর্থনীতিবিদ জাসেম আজাকা বলেন, শুধু আশঙ্কাই বাজারকে কাঁপিয়ে দিচ্ছে। যদি হরমুজ প্রণালি বন্ধ হয়, তেলের দাম এক লাফে ২৫ ডলার বেড়ে ১০০ ডলারের উপরে চলে যাবে। এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অস্বাভাবিক অবস্থা। আজাকা বলেন, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে। কারণ শতকরা ৯৫ ভাগ পণ্যের উৎপাদনেই তেলের ভূমিকা আছে। কাঁচামাল উত্তোলন, খাদ্যপ্রস্তুতিসহ সব ক্ষেত্রেই। আল-আনসারী আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তা বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করবে, মুদ্রাস্ফীতি আরও বাড়াবে, আর দুর্বল অর্থনীতিগুলোতে আতঙ্ক ছড়িয়ে দেবে।

সৌদি আরব প্রতি বছর ৫.৫ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি করে। এই তেল মোট প্রবাহের শতকরা ৩৮ ভাগ। যদিও তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন রয়েছে, যার ধারণক্ষমতা ৭ মিলিয়ন ব্যারেল। কিন্তু এটি ইতিমধ্যে হুতি হামলার কারণে প্রায় অব্যবহৃত অবস্থায় আছে। আরব আমিরাতের ফুজাইরাহ পাইপলাইনেরও একই অবস্থা। ১.৮ মিলিয়ন ব্যারেল ক্ষমতা হলেও ইতিমধ্যে তা পুরোপুরি ব্যবহৃত হচ্ছে। ইরানের নিজস্ব গোরেহ-জাস্ক পাইপলাইন কেবল ৭০ হাজার ব্যারেল সরবরাহ করতে পেরেছে এবং ২০২৪ সালের শেষদিকে বন্ধ হয়ে গেছে। যদি হরমুজ প্রণালি বন্ধ হয়, সৌদি আরব ও আমিরাত মাত্র ২.৬ মিলিয়ন ব্যারেল বিকল্প রুটের মাধ্যমে সরবরাহ দিতে পারবে- যা মোট ২০ মিলিয়নের তুলনায় নগণ্য। আজাকা বলেন, উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি তেলনির্ভর হওয়ায় দীর্ঘ সময় প্রণালি বন্ধ থাকলে তাদের বাজেটে ঘাটতি দেখা দিতে পারে। আল-আনসারী বলেন, এই প্রণালি এক-তৃতীয়াংশ সামুদ্রিক তেলের রুট। একে বন্ধ করা মানে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অর্থনৈতিক স্থবিরতা। চীন তাদের অর্ধেক তেল এই রুট দিয়ে নেয়। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াও চরম বিপদে পড়বে। জরুরি রিজার্ভ ব্যবহার করতে হতে পারে। বিকল্প রুটে খরচ দ্বিগুণ হবে। এতে এই প্রথম চীন ক্ষতিগ্রস্ত হবে। এরপর বিশ্বের আরও অনেক অর্থনীতি এতে আক্রান্ত হলে বিশ্বে মন্দা আসার আশঙ্কা থাকবে।

The post হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট appeared first on Newsflash24bd.com.

আগামী ২৭ নভেম্বর সচিবালয়ে আসেছন প্রধানমন্ত্রী,’পদ্মা’ ও ‘মেঘনা’ নতুন বিভাগের অনুমোদন
আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে আসছেন। ওইদিনের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)র সভায় নতুন দুইটি পদ্মা ও মেঘনা বিভাগের অনুমোদন দেবেন তিনি। করোনা মহামারির কারণে ২ বছর পর সচিবালেয় আসবেন প্রধানমন্ত্রী। এ দিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তিনটি সভা করবেন। প্রথমে মন্ত্রিসভার বৈঠক, দ্বিতীয়ত নিকারের সভা, তৃতীয়ত সচিবসভা করবে তিনি।

গত বছর ২৮ আগষ্ট পরিকল্পনা কমিশনে সচিবসভা শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয়েছিলো। ওই সময়ে করোনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী গণভবন থেকে সচিব সভায় যুক্ত হয়েছিলেন। এবার তিনি সশরীরে সচিবসভায় উপস্থিত থাকছেন। তবে সভায় অংশগ্রহণকারী এবং সভা সংশ্লিষ্টদের ৪৮ ঘন্টা আগ করোনা টেষ্টের রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রিপিরষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালেয়র ৬ নং ভবনের ১২ তলায় প্রধানমন্ত্রীর নতুন অফিসের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ৩টি সভা করবেন। এজন্য নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় ১২ কিমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হািসনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ১১৮তম নিকার সভায় ৬টি আলোচ্য সূচী রয়েছে।

‘পদ্মা’ প্রশাসনিক বিভাগ সৃজন ও ‘মেঘনা’ প্রশাসনিক বিভাগ সৃজন প্রস্তাব আলোচ্যসূচীর শুরুতেই রয়েছে। ফরিদপুরের আশপাশের কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ ও কুমিল্লার আশেপাশের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে। এই নতুন দুইটি বিভাগ অনুমোদনের মধ্য দিয়ে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি। সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণসহ ৬টি প্রস্তাব অনুমোদন পারে নিকার সভা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে,সচিব সভায় করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সচিবদের দিকনির্দেশনা দেবেন। আন্তর্জাতিক বিশ্লেষণে যে খাদ্য সংকটের পূর্বাভাস দেওয়া হচ্ছে, এরইমধ্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী সচিবদের বিশেষভাবে নির্দেশনা দিতে পারেন। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে করণীয় সম্পর্কেও প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ ছাড়া সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা, নতুন করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি সেবা দিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা, কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করা, পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে করণীয় ঠিক করা এবং সুশাসন ও শুদ্ধাচার নিয়ে সভায় আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, ‘অনেক দিন পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে সচিবালয়ে আসছেন। একই সঙ্গে সচিবদের সঙ্গেও সভা করবেন। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় নির্মিত প্রধানমন্ত্রীর নতুন দফতরে এই সভাটি অনুষ্ঠিত হবে।

The post আগামী ২৭ নভেম্বর সচিবালয়ে আসেছন প্রধানমন্ত্রী,’পদ্মা’ ও ‘মেঘনা’ নতুন বিভাগের অনুমোদন appeared first on Newsflash24bd.com.