Newsflash24bd.com

সর্বশক্তি দিয়ে নিশ্চিত করব আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী
বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। স্বৈরাচার গত ১৭ বছর ধরে দেশের মানুষের টুঁটি চেপে ধরে রেখেছিল। দেশের মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। মানুষকে তারা কথা বলতে দেয়নি। মানুষের কষ্ট-দুর্দশা তারা দূর করেনি। দুঃখ-দুর্দশার কথাও তারা শুনতে চায়নি সেদিন।

তিনি বলেন, ২৪-এর ৫ আগস্ট এ দেশের মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। এ বছর ২০২৬-এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে এই দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এই দেশে বিএনপিকে যখন দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান। দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি, কীভাবে আইনের শাসনকে বিগত ১৭ বছর ভূলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি আরও বলেন, আমরা খেয়াল করছি, কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে। এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, খাল খননের কথা বললাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বললাম, বন্ধ মিল-কারখানা চালু করার কথা বললাম—এই কাজগুলোতে যদি বিঘ্ন ঘটে, ক্ষতি কার হবে? এই দেশের মানুষের, না বিদেশি মানুষের? এই দেশের মানুষেরই হবে।

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, এই রাজনৈতিক দল—যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে—১৯৭১ সালে তাদের কী ভূমিকা ছিল। মনে আছে আপনাদের? আমরা দেখেছি, তারা সেই সময় কীভাবে বিভিন্ন অন্যায় করেছিল, কীভাবে মা-বোনদের হয়রানি করেছিল, মা-বোনদের ওপর নির্যাতন করেছিল। যেভাবে তারা মা-বোনদের ওপর নির্যাতন করেছিল, ঠিক একইভাবে আমরা দেখছি আবার তাদের সেই নারী নির্যাতন শুরু হয়েছে। আমরা দেখছি, এই গুপ্তবাহিনীর কিছু সদস্য কীভাবে নারীদের ওপর নির্যাতন করছে এবং শুধু নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি। তদন্ত চলছে। যে বিষয়টি তদন্তাধীন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মানুষ বলে, শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। একটি মানুষের জীবনাবসান করে দিয়েছে তারা।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মিডিয়াতে দেখলাম, সেই গুপ্তদলের নেতারা খুব নসিহত করছে আমাদের—আপনারা এটা করেন, আপনারা ওটা করেন। আজকে এখানে হাজারো লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।

এর আগে কর্মসূচির শুরুতে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরশুরামে এই কর্মসূচির পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

The post সর্বশক্তি দিয়ে নিশ্চিত করব আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করায়, সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ওই তারিখে শূন্য হয়েছে।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে।

এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার পরিপ্রেক্ষিতে এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

The post এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে এই বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ অঞ্চলের ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশ নেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন থেকে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন এবং রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এক্স পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এই বৈঠকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। মার্কিন কূটনীতিকরা অত্যন্ত নিষ্ঠার সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন বলেও তিনি মন্তব্য করেন। History

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে একটি বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে উজবেকিস্তান সফরে যাবেন মার্কো রুবিও। ওই প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

উজবেকিস্তানের ঐতিহাসিক সমরকন্দ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেখানে সি৫+১ (C5+1) মন্ত্রীপর্যায়ের একটি বিশেষ বৈঠকেও অংশ নেবেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

The post দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক appeared first on Newsflash24bd.com.

কাপাসিয়ায় তিন কোটি টাকা নিয়ে সমিতির সভাপতি উধাও, বিপাকে হাজারো গ্রাহক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের সদস্যদের নিয়ে গড়ে ওঠা শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন সমিতির হাজারো সদস্য।
সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর সমিতির সদস্য সংখ্যা ছিল ৪৯৬ জন। বর্তমানে এ সংখ্যা প্রায় এক হাজার। ১৫ শতাংশ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে সমিতিতে জমা রেখেছিলেন অনেক সদস্য। তাঁদের দাবি, সমিতিটির মূলধন বর্তমানে প্রায় ১০ কোটি টাকা।

গত ১৭ সেপ্টেম্বর আবুল হাসেম সমিতির অফিসে তালা দিয়ে চলে যাওয়ার পর থেকে সেটি বন্ধ রয়েছে। ফলে নিজেদের জমা টাকা ফেরত পেতে প্রতিদিন অফিসে এসে অপেক্ষা করছেন সদস্যরা। এরই মধ্যে দুইজন সদস্য থানায় ও আদালতে মামলা করেছেন।

গতকাল বিকেলে কাপাসিয়ার রাওনাট বাজারে সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের নিচের দোকানপাট ও ওপরের তলায় থাকা সমিতির অফিসসহ সবকিছু তালাবদ্ধ। ভবনটির কোথাও সমিতির কার্যক্রম চলার কোনো চিহ্ন দেখা যায়নি।

সমবায় অফিস সূত্রে জানা যায়, ২০১০ সালে ১০৯৮ নম্বর নিবন্ধনের মাধ্যমে সমিতিটির কার্যক্রম শুরু হয়। এরপর আশপাশের সাতটি ইউনিয়নের বহু মানুষকে সদস্য করা হয়। ১৫ শতাংশ মুনাফা দেওয়ার কথা বলে সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে সমিতিটির মূলধন বাড়ানো হয় বলে সদস্যরা জানান।

সমিতির বর্তমান সভাপতি আবুল হাসেম (৪৬) কাপাসিয়া থানার দড়িমেরুন গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

রাওনাট বাজার সমিতির সভাপতি সফিকুল আলম বলেন, ‘আবুল হাসেম পালিয়ে গেছেন। বর্তমানে সমিতির সদস্যরা টাকার জন্য পাগলের মতো ঘুরছেন। বহু নারী-পুরুষ বাজারে এসে সারাদিন সমিতির সামনে অপেক্ষা করছেন জীবনের শেষ সম্বলটুকু উদ্ধারের জন্য।’

সমিতির সদস্য স্থানীয় বরুন গ্রামের সালমা বেগম ও সুবর্ণা আক্তার জানান, তাঁরা দুজন মিলে সমিতিতে এক লাখ আট হাজার টাকা রেখেছিলেন। তাঁদের অভিযোগ, সভাপতি টাকা নিয়ে পালিয়ে গেছেন।

একই ধরনের অভিযোগ করেছেন চাপাত মাঝিবাড়ি গ্রামের নিখিল দাস। তিনি জানান, সমিতিতে তাঁর দুই লাখ ১০ হাজার টাকা জমা ছিল।

ফুলবাড়িয়া গ্রামের আ. হক এর মেয়ে যিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি জানান, তিনি সমিতিতে ছয় লাখ টাকা রেখেছেন। টাকা ফেরত না পাওয়ায় তিনি এখন পাগলপ্রায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুজন সদস্য অভিযোগ করেন, গাজীপুর জেলা সমবায় অফিসের অধীন সমিতিগুলোতে পরিদর্শন ও নির্বাচন করার কথা থাকলেও করছেননা একই সাথে বিভিন্ন বিষয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।

তিন কোটি টাকা নিয়ে সভাপতি উধাও হওয়ার বিষয়ে কাপাসিয়া উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন বলেন, ‘এই সমিতির সভাপতি আবুল হাসেম। গ্রাহকদের তথ্য অনুযায়ী, তিনি তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করছি কীভাবে অফিস খোলা যায়। তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত সদস্যরা থানায় ও গাজীপুর আদালতে দুটি মামলা করেছেন। আমরাও তদন্ত করছি।’ গত বছর সমিতির সদস্য সংখ্যা ৪৯৬ জন ছিল জানিয়ে তিনি বলেন, এবার সদস্য সংখ্যা কত, তা তিনি বলতে পারেননি। তবে ১৪ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করতেন।

এ বিষয়ে গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ওই সমিতির কতজন সদস্য, মূলধন কত, জরিপ বা অডিট হয় কিনা সেটাও জানা নেই।’

ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. আব্দুল ওয়াহেদ বলেন, ‘এ রকম ঘটনা ঘটার পর যদি জেলা সমবায় অফিসার কিছু জানেন না বলে থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

সমিতির বর্তমান সভাপতি আবুল হাসেমকে মুঠোফোন একাধিক বার ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

The post কাপাসিয়ায় তিন কোটি টাকা নিয়ে সমিতির সভাপতি উধাও, বিপাকে হাজারো গ্রাহক appeared first on Newsflash24bd.com.

‘ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর’
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল, তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যস্ততা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে৷ একমাত্র নিরাপদ বন্দর পায়রা৷ ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে৷’- বুধবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিঁনি এসব কথা বলেন৷

এর আগে তিঁনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুয়ামুন সিকাদার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বন্দরের কর্মকর্তারা।

The post ‘ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর’ appeared first on Newsflash24bd.com.

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।

তিনি বলেন, তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যার জন্য পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হয়, উনার যে প্রোফাইল তার সঙ্গে ম্যাচ করা। সুতরাং আমার মনে হয় এই যে নিজ যোগ্যতায়, নিজ মেধায় একটা মানুষ জাতিসংঘে উনার মতন করে প্রতিনিধিত্ব করছেন উনার নিজের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য।

‘এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই। বরং আমরা দেখেছি যে পূর্ববর্তী যে ধারা ছিলো যেখানে হয়তো কেউ রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব বলে সৃষ্টি করতে চাইতেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

The post নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন appeared first on Newsflash24bd.com.

ককপিটে পাইলটদের ছুরি হামলা, সৌদিতে জরুরি অবতরণ
মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজের ককপিটের ভেতর দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাত্র দুই মিনিটে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। একপর্যায়ে বিমানে যাত্রী হিসেবে থাকা অন্য দুই পাইলটের সহায়তায় সৌদি আরবের তাবুকে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাই দুবাই’–এর একটি ফ্লাইটে এই রুদ্ধশ্বাস ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুবাই থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে হঠাৎ করেই ফ্লাই দুবাইয়ের বিমানটির ভেতর দুই পাইলটের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। ককপিটের ভেতরেই এক পাইলট অন্য পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। ছুরির আঘাত এতটাই গুরুতর ছিল যে, আহত পাইলটের পরিহিত শার্ট রক্তে ভিজে যায়।

পাইলটদের এই মারামারির জেরে বিমানটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাত্র ২ মিনিটে মধ্যে উড়োজাহাজটি ১৭ হাজার ফুট নিচে নেমে আসলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভেবেছিলেন, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি হয়তো দুর্ঘটনার মুখে পড়েছে। বাঁচালেন অন্য দুই পাইলট ও যাত্রীরা

জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওই বিমানের এক যাত্রী জানান, যখন ককপিটে হামলা চলছিল এবং বিমানটি দ্রুত নিচে নামছিল, তখন সামনের সারির যাত্রীরা তাৎক্ষণিকভাবে হামলাকারী পাইলটকে নিরস্ত করেন এবং তাকে ককপিট থেকে বের করে নিয়ে আসেন।

কাকতালীয়ভাবে, ওই ফ্লাইটের যাত্রীদের আসনে আরও দুজন পাইলট বসে ভ্রমণ করছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে এক যাত্রী চিৎকার করে পেছনের আসনে থাকা ওই দুই পাইলটকে দ্রুত ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার অনুরোধ জানান। পরে তারা দ্রুত ককপিটে গিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নেন। একই সময়ে বিমানে থাকা একজন ডেন্টিস্ট (দন্তচিকিৎসক) দ্রুত এগিয়ে এসে আহত পাইলটকে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা দেন।
পাঠানো হয়েছিল ‘ছিনতাই’ সংকেত

সিএনএন জানিয়েছে, ককপিটে হাতাহাতির চরম মুহূর্তে বিমানটি থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ (7700) পাঠানো হয়। বিমান চলাচল বিজ্ঞানের পরিভাষায়, সাধারণত উড়োজাহাজ কোনো সন্ত্রাসী হামলা বা ছিনতাইয়ের শিকার হলে এই ধরনের সংকেত পাঠানো হয়ে থাকে।

সংকেত পাওয়ার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা তৎপরতা ও তোড়জোড় শুরু হয়। তবে পরবর্তীতে জানা যায়, এটি কোনো সন্ত্রাসী হামলা বা ছিনতাইয়ের ঘটনা ছিল না, বরং ককপিটের অভ্যন্তরীণ বিষয়।

জরুরি সংকেত পাঠানোর পর নতুন চালক দল বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যান। সেখানে বিমানটি নিরাপদভাবে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে সিএনএন নিশ্চিত করেছে, জরুরি অবতরণে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানের ক্রু ও যাত্রীসহ সবাই সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন।

The post ককপিটে পাইলটদের ছুরি হামলা, সৌদিতে জরুরি অবতরণ appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের আকাশসীমায় জটিলতা নিয়ে নতুন বিতর্ক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সময়ে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম বাংলাদেশে না পৌঁছানোর ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স না দেওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল প্রটোকল এবং কারিগরি ব্যবস্থার একটি অংশ।

বিশ্বব্যাপী পারমাণবিক জ্বালানি পরিবহন অত্যন্ত স্পর্শকাতর এবং বিশেষ প্রটোকলের বিষয় হওয়ায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের কাছ থেকে আলাদা করে ওভারফ্লাইট ক্লিয়ারেন্স নিতে হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন বা রোসাটম সূত্রে জানা গেছে, সময়মতো আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম সরবরাহের ফ্লাইটসূচি বাতিল করতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নাম উল্লেখ করেনি।

বিষয়টি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে তৈরি হওয়া বিতর্কের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার বিবিসি উর্দুর কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি জানান, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মের প্রতি দায়বদ্ধ। তারা তাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা ও বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সাথে সম্পূর্ণ সংগতি রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কূটনৈতিক ফ্লাইট এবং ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের সমস্ত আবেদন প্রক্রিয়া করে থাকে।

বিমান চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং কারিগরি কারণে মাঝেমধ্যে ফ্লাইটসূচি পরিবর্তন হতে পারে।

সাজ্জাদ হায়দার আরও উল্লেখ করেন, এই বিষয়টি ফ্লাইট রুট এবং আকাশসীমা অনুমোদনের সাথে সম্পর্কিত কারিগরি ও পদ্ধতিগত ব্যবস্থার সাথে জড়িত। যার জন্য মাঝেমধ্যে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

তাই এই বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখে সঠিক কারিগরি প্রেক্ষাপটে দেখাই শ্রেয়। অপ্রয়োজনীয় কোনো প্রচারণায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খাটো করা সমীচীন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে নির্ধারিত সময়ে ইউরেনিয়ামের সরবরাহ না পাওয়ায় রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দেশের বর্তমান জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের মুখে এই বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যোগ করতে চাচ্ছিল বাংলাদেশ।

রাশিয়ার ঋণ ও কারিগরি সহায়তায় রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২৩ সালে প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু করার কথা থাকলেও করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং সরবরাহ চেইনের জটিলতায় তা পিছিয়ে যায়। চলতি বছরের এপ্রিলে প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে এখনো বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

The post পাকিস্তানের আকাশসীমায় জটিলতা নিয়ে নতুন বিতর্ক appeared first on Newsflash24bd.com.

ধানমন্ডির অর্ণবের রহস্যজনক মৃত্যুর ৬ মাসেও তদন্তে অগ্রগতি নেই
রাজধানীর ধানমন্ডিতে আল মুক্কাবির ইসলাম অর্ণবের রহস্যজনক মৃত্যুর ছয় মাস পেরিয়ে গেলেও মামলার তদন্তে অগ্রগতি নেই। নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে অর্ণবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্যে অর্ণব আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগ, মামলার গুরুত্বপূর্ণ কোনো সাক্ষীকেই এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে তিন দফা সময় নিয়েছেন।
অর্ণবের মা হালিমা খাতুন বলেন, ছয় মাস হয়ে গেলো, কিন্তু আমরা এখনো ন্যায়বিচারের কোনো অগ্রগতি দেখছি না। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তারা সবাই জামিনে বাইরে, অথচ মামলার সাক্ষীদের একজনকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি।
জানা গেছে, অর্ণবের মৃত্যু নিয়ে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃত্যুর পর একটি হত্যা মামলাও করে পরিবার। সেই মামলা তদন্ত করছে পুলিশ। কিন্তু স্বজনরা প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, এই মৃত্যুর পেছনে শতকোটি টাকার সম্পদের বিরোধ রয়েছে। বাবার রেখে যাওয়া শতকোটি টাকার সম্পদ হাতিয়ে নিতে তার চাচা ও ফুপুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ নিহতের মা হালিমা খাতুনের।
নিহত অর্ণবের পরিবারের অভিযোগ, মৃত্যুর দু’দিন আগেও অর্ণব তার খালা ও মাকে জানিয়েছেন, তাকে মানসিক নির্যাতন করছেন তার চাচা। তার চাচা ওসমান গণি ও তার স্ত্রী অর্ণবের বাসায় এসে তাকে মানসিক ভারসাম্যহীন বলে আখ্যা দেন। তারা তাকে তাদের পরিচিত ডাক্তারের কাছে যাওয়ার জন্য চাপ দিলে অর্ণব অস্বীকৃতি জানান। পরে তারা অর্ণবকে জোর করে তুলে নেওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি বুঝতে পেরে অর্ণব কৌশলে সিগারেট কেনার নাম করে ঘরে থেকে বেরিয়ে খালা শাহনাজ বেগমের বাসায় চলে যান, সেখানে তাদের সবকিছু খুলে বলেন।
পরিবারের সদস্যদের দাবি, বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ছেলে অর্ণব পৈতৃক শতকোটি টাকার সম্পদ বুঝে নেওয়ার চেষ্টা করেন। এরপর থেকে ছোট চাচা ওসমান গণি, জাহিদ মিয়া ও হারুনের সঙ্গে তীব্র মতবিরোধ দেখা দেয়। অর্ণবকে তার পৈতৃক সম্পত্তি বিক্রিতেও বাধা দেওয়া হয়। পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে এবং আইনি জবাবদিহি থেকে রেহাই পেতে ঘটনাটিকে আত্মহত্যার নাটক হিসেবে সাজানো হয়েছিল।
গত ২ মে দুপুরে রাজধানীর ধানমন্ডি ১১ নম্বর সড়কের একটি ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্ণবের (৩৪) রহস্যজনক মৃত্যু হয়। ভবনটির লিফটের মেশিন কক্ষের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। তবে গত ২১ মে অর্ণবের মা হালিমা খাতুন অর্ণবের ৩ চাচা-ফুপুসহ ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে ঘটনাটি নিছক দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। মামলার অন্যতম আসামিরা হলেন অর্ণবের চাচা ওসমান গণি ভূঞা (৬৮) ও তার স্ত্রী মাসুদা বেগম মায়া (৭০), আরেক চাচা জাহেদ ভূঞা (৭২) ও তার স্ত্রী সেনুয়ারা বেগম রেনু (৬২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রফিকুল ইসলামের মৃত্যুর পর থেকেই তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র দ্বন্দ্ব চলছিল। অভিযুক্তরা যৌথভাবে এই সম্পত্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে অর্ণবকে তার পৈতৃক সম্পত্তি ভোগদখল, বিক্রি বা হস্তান্তরে বারবার বাধা দিয়ে আসছিলেন। এমনকি অর্ণবের স্বাভাবিক চলাফেরা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নানাভাবে সীমিত করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা থেকেই অভিযুক্তরা অর্ণবকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বাসায় কর্মরত গৃহকর্মীদের মাধ্যমে অর্ণবকে ঘুমের ওষুধ বা অন্য কোনো অচেতনকারী দ্রব্য খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং এই ধারাবাহিক ষড়যন্ত্রেরই একপর্যায়ে তাকে হত্যা করা হয়। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে এবং আইনি জবাবদিহি থেকে রেহাই পেতে পরবর্তীতে ঘটনাটিকে আত্মহত্যার নাটক হিসেবে সাজানো হয়েছিল, যাতে প্রকৃত সত্য কখনো সামনে না আসে।
অনুসন্ধানে জানা যায়, অর্ণবের বাবা রফিকুল ইসলাম ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক। তার রেখে যাওয়া সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর ধানমণ্ডির ৮/এ নম্বর রোডে একটি ফ্ল্যাট, ধানমণ্ডি-৩২ নম্বরে একটি ফ্ল্যাট, সেগুনবাগিচায় কয়েক কোটি টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট, উত্তরায় একটি ফ্ল্যাট এবং মালিবাগের মীরবাগে ৫ তলা বাড়ি।
এ ছাড়া যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের আকবপুরে ১০ একর জমির ওপর উমেদ আলী ভূঞা উচ্চ বিদ্যালয় এবং নীলগঞ্জে আড়াই একর জায়গার উপর রফিকুল ইসলাম কলেজ রয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাইরে কিশোরগঞ্জের খালিয়াজুড়িতে প্রায় একশ’ একর কৃষিজমি ও খামারবাড়ি, তাড়াইল উপজেলায় ২০ একর জমি, দোতলা বাড়ি এবং কিশোরগঞ্জ শহরে ১০ শতাংশ জমি রয়েছে।
মৃত্যুর আগে অর্ণব তার মা ও খালাকে জানিয়েছেন, বাবার মৃত্যুর পর সব সম্পদ বুঝে নেয়ার চেষ্টা করার পর থেকে ছোট চাচা ওসমান গণি, জাহিদ মিয়া ও হারুনের সঙ্গে তীব্র মতবিরোধ দেখা দেয় এবং সম্পদের হিসাব বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান। গত দুই বছর ধরে তাকে হুমকি-ধমকি এবং অপমান করে আসছিলেন। এমনকি অর্ণবের বাবার প্রতিষ্ঠান রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়। এরপর তার চাচা ওসমান গণি ফন্দি করেন তার ছোট মেয়েকে অর্ণবের সঙ্গে বিয়ে দিয়ে তার সমস্ত সম্পদ তাদের নিয়ন্ত্রণে রাখবেন। কিন্তু অর্ণব তার চাচাতো বোনকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তারা বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।
অভিযোগের তীর গৃহকর্মীদের দিকে: অর্ণবের খালা শাহনাজ বেগম বলেন, বাসায় কর্মরত গৃহকর্মীদের মাধ্যমে অর্ণবকে ঘুমের ওষুধ বা অন্য কোনো অচেতনকারী দ্রব্য খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। বাসায় কর্মরত দুই গৃহকর্মী জেস্টিনা ম্রং ও তানজিলা বেগম অর্ণবকে সবসময় চাপের মধ্যে রাখতেন। তারা অর্ণবের চাচা ওসমান গণির হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। অর্ণব তার মা ও খালাদের মৃত্যুর আগে কয়েক দফায় জানিয়েছিলেন, গৃহকর্মীরা তার ওপর খবরদারি করে। তাকে অপমান করে, সে কখন কি করছে, বাসা থেকে কখন বের হয়, কার সঙ্গে কথা বলে এ সকল কিছু তারা ভিডিও করে চাচা ওসমান গণিকে দিতো।
অর্ণবের মা হালিমা খাতুন বলেন, ২০১৭ সালে অর্ণবের বাবা মারা যাওয়ার পর থেকেই তার চাচা ওসমান, জাহেদ ও ঝরনা সব সম্পত্তির নিয়ন্ত্রণ নেয়। গত দুই বছর ধরে অর্ণবকে হুমকি-ধমকি এবং অপমান করে আসছিলেন। সে নিরাপত্তাহীনতায় ভুগছিল। তার ইচ্ছা ছিল নিজে ব্যবসা করবে। মারা যাওয়ার আগের দিন শুক্রবার রাত ১০টায় সে আমাকে কল দিয়ে বলে মা চলো আমরা দেশের বাইরে চলে যাই। তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, একটা সুস্থ ছেলে কেন আত্মহত্যা করবে। আমি চাই প্রকৃত তদন্ত হোক। বাসায় কর্মরত দুই গৃহকর্মী জেস্টিনা ম্রং ও তানজিলা বেগম ও চাচা ওসমান গণিকে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য বেরিয়ে আসবে। তার খাবারে স্লো পয়জন দেয়া হতে পারে বা চেতনানাশক মিশ্রিত করে দেয়া হতে পারে।
এ ঘটনায় মামলার তদন্তকারী ধানমন্ডি থানার এসআই আব্দুল করিম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘আমরা যে ফুটেজ পেয়েছি তাতে দেখছি সে একাই সেখানে ছিল। ছাদ থেকে লাফ দেওয়ার সময় পাশে কেউ ছিল না। আর তার বাবার সম্পত্তি নিয়ে যে চাচাদের সঙ্গে বিরোধ ছিল তা আমরা তদন্তে পেয়েছি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা সম্ভব নয়। তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।’

The post ধানমন্ডির অর্ণবের রহস্যজনক মৃত্যুর ৬ মাসেও তদন্তে অগ্রগতি নেই appeared first on Newsflash24bd.com.

মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানের সময় হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে। এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেতো। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

এতে জামায়াতে আমির উল্লেখ করেন, রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ফুটপাতে বসা ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। একইভাবে পুলিশের সদস্যদের সঙ্গেও সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেইস‌ঙ্গে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গে‌লে তাদেরও বাধা দেওয়া হয়।

তিনি বলেন, ‘এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধা সংক্রান্ত কোনও বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এ জন্য প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে তাদের এখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করে থাকে। এটি অত্যন্ত নিন্দনীয় কর্মকাণ্ড। এর ফলে শেষ পর্যন্ত এর আর্থিক বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতা ও জনগণের ওপর।’

তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কোনও পদক্ষেপ নয় বরং সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর হবে। এ ধরনের পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি।

‘এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাকে বিস্মিত করেছে। এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেতো। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।’

তিনি জানান, তবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তারপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনও বিকল্প ব্যবস্থা করা হয়েছে কিনা, সেটিও ভেবে দেখা দরকার।

ভবিষ্যতে এ ধরনের যেকোনও পদক্ষেপ যেন সমন্বিতভাবে নেওয়া হয় এবং সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করা হয়, এটাই হতে পারে সমস্যার সমাধানের অন্যতম পথ। আশা করি, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

জামায়াতের আমির সবাইকে আপাতত শান্ত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। বলেন, ‘যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক-কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। তবে ফ্যাসিবাদের দোসরদের কোনও জায়গা নেই।’

The post মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় appeared first on Newsflash24bd.com.