নারী | Newsflash24bd.com

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে।’

তিনি বলেন, ‘এই বিষয়ে আজকের অনুষ্ঠানে আমি পরিস্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরণের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড।’

প্রধানমন্ত্রী এই সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে বলেন, ‘যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি, মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’

তিনি বলেন, ‘একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।’

‘একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম প্রাসঙ্গিক।’

রামিসার হত্যাকান্ডের পরপর গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও বড় বোনের সাথে দেখা করেন এবং তাদের এই হত্যার বিচার দ্রুত করার কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাথে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরে সাংবাদিকদের বলেন, ‘রোববার বিকালেই রামিসা হত্যা মামলার চার্জশিট পুলিশ আদালতে জমা দেবে।’

কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান বক্তব্য রাখেন।

The post আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

কলাপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এক কলেজ ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে । শনিবার দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা মোসা. রিনা বেগম বাদী হয়ে একই ইউনিয়নের মো. মোস্তাফিজ খানের পুত্র রাব্বি (৩০) সহ অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজ ছাত্রী ধানখালী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যায়। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে রাব্বি সহ অজ্ঞাত ২ যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে । ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কলাপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ appeared first on Newsflash24bd.com.

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মৃত নারী পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়দা তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

The post কলাপাড়ায় নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

ঢাকা জেলার এসপি হলেন শামীমা পারভীন
ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীন। এ ছাড়াও আরো ৩ পুলিশ সুপার পদে রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ ব্যাপারে এক প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

The post ঢাকা জেলার এসপি হলেন শামীমা পারভীন appeared first on Newsflash24bd.com.

কিস্তি দিতে না পারায় অন্ত:সত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিও কোডেক কর্মীদের বিরুদ্ধে
পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় এক অন্ত:সত্ত্বা গৃহবধূকে চুল ধরে মারধর সহ শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে এনজিও কোডেক কর্মীদের বিরুদ্ধে।

শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউপি গন্ডামারী গ্রামে ওই গৃহবধর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পাঁচ মাসের অন্ত:সত্ত্বা প্রবাসী ওই গৃহবধূকে চুল ধরে কিল ঘুষি ও তলপেটে লাথি মারলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন।

হাসপাতালের শয্যায় আহত গৃহবধূ মোসা. খাইরুন বেগম বলেন, গত বছর ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পারি জমান তার স্বামী নজির মোল্লা। আর অভাবের সংসারে রেখে যান তিন সন্তান ও অন্ত:সত্ত্বা গৃহবধূ খায়রুন বেগমকে। তবে বিদেশ গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে এখনও টাকা পাঠাতে পারেননি প্রবাসী নজির মোল্লা। ফলে দুই ছেলে, এক মেয়ে ও পেটের অনাগত সন্তানকে নিয়ে বাড়িতে মানবেতর জীবনযাপন করছিলেন এই গৃহবধূ। এরই মাঝে কিস্তি পরিশোধে প্রতি সপ্তাহে বাড়িতে গিয়ে হানা দিচ্ছিলেন কোডেক কর্মীরা। ফলে অভাবের মধ্যেও দুইটা কিস্তি পরিশোধ করেছেন তিনি।

শনিবার দুপুরে ফের গণ্ডামারী গ্রামে ওই গৃহবধূর বাড়িতে কিস্তির টাকা আদায়ের জন্য প্রবেশ করেন ধানখালী শাখার ম্যানেজার মনির সহ আরও তিনজন। এ সময় গৃহবধূকে বকেয়া কিস্তি পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন ওই এনজিওর দুই নারী কর্মী। কিন্তু ঘরে অর্থ না থাকায় প্রবাস থেকে টাকা পাঠালেই দেওয়ার কথা বলেন খাইরুন বেগম। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অফিসে নিয়ে গিয়ে বেঁধে রেখে আদায়ের কথা বলেন ম্যানেজার মনির হোসেন।

খাইরুনের অভিযোগ, এ সময় তিনি অসুস্থতার কথা জানালে তাকে নারী কর্মীরা বাজে ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায় তিনি এনজিও কর্মীদের বাড়ি থেকে বের হয়ে যেতে বললে ম্যানেজার মনির তার চুলের মুঠি ধরে তাকে ঘরের বাইরে টেনে হিঁচরে বের করার চেষ্টা করেন। কিন্তু তিনি শক্ত করে দরজা ধরে থাকলে সজোরে লাথি দিলে তিনি ছিটকে পড়ে যান। এরপরে নারীকর্মীরা তাকে এলোপাতারি চড় থাপ্পর মারেন। পরে তিনি বমি শুরু করলে এনজিও কর্মীরা বাড়ি ত্যাগ করেন।

স্থানীয় সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মালা বেগম জানান, আমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি সালিশ বৈঠকে ছিলাম। এসময় খবর পাই এনজিও কর্মীরা অন্ত:সত্ত্বা গৃহবধূকে মারধর করেছে এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে এনে ভর্তি করি। তবে অন্ত:সত্ত্বা গৃহবধূকে মার ধরের বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায়না ।

এ ঘটনায় খাইরুনের ভাসুর রফিক মোল্লা ক্ষুব্ধ হয়ে জানান, আমার ভাই প্রবাসে গিয়ে এক টাকাও পাঠাতে পারেনি। কিস্তি দিতে না পারায় তার ভাইয়ের বউয়ের উপর নির্যাতন চালিয়েছে এনজিও কর্মীরা। তাই প্রশাসনের কাছে হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ববি মালাকার বলেন, ওই গৃহবধূকে পেটে আঘাত করা হয়েছে। তার আলট্রাসনোগ্রাম হয়েছে। পেটে চার মাসের সন্তান ভালো আছে। তবুও তলপেটে আঘাত জনিত কারণে তাকে ২৪ ঘন্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কোডেক এনজিও ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেন হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা তাকে অফিসে আসতে বলেছি । তাকে কোনো মারধর করা হয়নি। বহুদিন ধরে তিনি কিস্তি বকেয়া রেখেছেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে এটি ঘটে থাকলে সেটি দু:খজনক । আমাদের কাছে আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কিস্তি দিতে না পারায় অন্ত:সত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিও কোডেক কর্মীদের বিরুদ্ধে appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, এখনও সন্ধান মেলেনি নাহিদা বৃষ্টির
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে নাহিদা বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকে তার খোঁজে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সী এই মেধাবী শিক্ষার্থীর অবস্থান জানতে বা তিনি জীবিত না মৃত—সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নাহিদাকে খুঁজে বের করতে স্থানীয় কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন এবং তার সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যেই হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। নাহিদার নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে এই ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও তাদের হাতে আসেনি। নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা গিয়েছিল, এরপর থেকেই তার ফোন ও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নাহিদা বৃষ্টির এই নিখোঁজ হওয়ার ঘটনাটি এক মর্মান্তিক মোড় নিয়েছে তারই সহপাঠী ও অপর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর। শুক্রবার সকালে টাম্পার লেক ফরেস্ট আবাসিক এলাকার একটি সেতু থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ।

জামিল লিমন একই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। তার মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তারকৃত হিশাম আবুগারবিয়েহর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই দিন প্রায় একই সময়ে নিখোঁজ হওয়ায় জামিলের পরিণতির সঙ্গে নাহিদার নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত লেক ফরেস্ট কমিউনিটির আবাসিক এলাকা ঘিরে ফেলে তল্লাশি অব্যাহত রেখেছে। নাহিদাকে খুঁজে বের করার বিষয়টি এখন তদন্ত কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

এদিকে, এক সহপাঠীর মৃত্যু ও নাহিদার দীর্ঘকালীন নিখোঁজ থাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মধ্যে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নাহিদা বৃষ্টির সন্ধানে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা কৌশল ব্যবহার করা হচ্ছে।

The post যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, এখনও সন্ধান মেলেনি নাহিদা বৃষ্টির appeared first on Newsflash24bd.com.

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
রাজশাহীর দুর্গাপুরে কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে আকবর আলী নামে এক স্থানীয় বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

আহতরা হলেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করেন। তারা কলেজের প্রাক্তন অধ্যক্ষের সময়ের আয়-ব্যয়ের হিসাব চাইলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামলাকারীরা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন এবং জুতাপেটা করেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় তারা অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও করেন।

ভুক্তভোগী প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, ‘তারা বিভিন্ন সময় কলেজে এসে হিসাব চাইতেন, মূলত চাঁদাই দাবি করতেন। আমি অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি।’

বিএনপি নেতা আকবর আলীর দাবি, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি অভিযোগ করেন, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অভিযোগ করে জানান, চার মাস আগে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা appeared first on Newsflash24bd.com.

সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় দেখা যায়, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কয়েকজন প্রভাবশালী নেতার স্ত্রী ও কন্যাও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।

তবে দলীয় ঘোষণায় বলা হয়েছিল, সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। সেই প্রেক্ষাপটে নেতাদের স্বজনদের মনোনয়ন পাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, এবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ১ হাজার ২৫টি, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

এর আগে ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা।

The post সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনিপি appeared first on Newsflash24bd.com.

সংরক্ষিত নারী আসনে প্রথম দিন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৪৪ জন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রথম দিন বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রার্থী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিন বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। জমা দেয়ার সময় জমানত দিতে হবে ৫০ হাজার টাকা।

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

The post সংরক্ষিত নারী আসনে প্রথম দিন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৪৪ জন appeared first on Newsflash24bd.com.

বিপাশা হায়াতের মুগ্ধতায় ভাসছে নেটদুনিয়া
ঢাকার চারুকলায় হঠাৎই দেখা, আর তাতেই যেন নতুন করে আলোচনায় অভিনেত্রী বিপাশা হায়াত।  কাঁচাপাকা চুল, একদম সহজ লুক। কিন্তু অভিনেত্রীর উপস্থিতিতে ছিল আলাদা এক শিল্পীসুলভ দীপ্তি।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। নবীন শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখোশে রং তুলছেন। দৃশ্যটা যেন ফিরে যাওয়া তার নিজের ছাত্রজীবনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপাশা। ১৯৯৮ সালে এখান থেকেই এমএফএ সম্পন্ন করেন। সেই পুরনো ক্যাম্পাসে তাকে আবারও দেখা গেল একদম প্রাণবন্ত, সাবলীল আর আনন্দমুখর রূপে।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সুযোগ পেলেই দেশে ফেরেন তিনি। তবে এতদিন ক্যামেরা এড়িয়ে চললেও এবারের ফিরে আসাটা যেন একেবারেই ভিন্ন। প্রায় সাত বছর পর আবারও ক্যামেরার সামনে এসে খোলামেলা কথা বলেছেন নিজের কাজ আর বিরতির কারণ নিয়ে।

সম্প্রতি জাতীয় এক গণমাধ্যমকে দেওয়া পডকাস্টে বিপাশা জানান, অভিনয় থেকে তিনি বিদায় নেননি, বরং নিজের মতো করে বেছে নিচ্ছেন কাজ। ঈদে মুক্তিপ্রাপ্ত বনলতা এক্সপ্রেসের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।

তার ভাষায়, তিনি চান এমন চরিত্রে কাজ করতে যেখানে থাকবে বাস্তবতা, কষ্ট আর সংগ্রামের গল্প। সাজগোজে ঝলমলে চরিত্র নয়। তিনি তুলে ধরতে চান জীবনের কঠিন দিকগুলো।

অভিনয় থেকে দূরে থাকলেও থেমে নেই তার শিল্পীসত্তা। নিয়মিত ছবি আঁকছেন, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রদর্শনীতে। গত বছর ঢাকার গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়েছে তার একক চিত্রপ্রদর্শনী প্রস্তরকাল। যা দর্শকদের দারুণ সাড়া ফেলেছিল।

সব মিলিয়ে, বিপাশা হায়াত এখন শুধু অভিনেত্রী নন। তিনি এক পূর্ণাঙ্গ শিল্পী, যিনি নিজের মতো করেই লিখে চলেছেন নতুন গল্প।

The post বিপাশা হায়াতের মুগ্ধতায় ভাসছে নেটদুনিয়া appeared first on Newsflash24bd.com.