খেলাধুলা | Newsflash24bd.com

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই নিজেদের বিধ্বংসী শক্তিমত্তার জানান দিল ফ্রান্স। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইডেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

জোড়া গোল করে ফরাসিদের জয়ের নায়ক আরও একবার কিলিয়ান এমবাপ্পে। এই জোড়া গোলেই বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির আরও কাছে পৌঁছে গেছেন ফরাসি অধিনায়ক।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে। বলের দখল, আক্রমণের গতি আর সুযোগ তৈরি–সবকিছুতেই সুইডিশদের চেয়ে ঢের এগিয়ে ছিল তারা। প্রথম ৪৫ মিনিটে সুইডেনের ৩টি শটের বিপরীতে ফ্রান্স শট নিয়েছিল ১৫টি।

অবশ্য ম্যাচের শুরুটা ফরাসিদের জন্য ছিল আবেগের। মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ দিদিয়ের দেশম। আজ তিনি ডাগআউটে ফিরতেই প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (৪৫ মিনিটে) উসমান দেম্বেলের সঙ্গে দারুণ এক ‘গিভ অ্যান্ড গো’ থেকে সুইডিশ ডিফেন্ডার ভিক্টর ইয়োকেরেসকে বোকা বানিয়ে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। গোল করেই মাঠের সব উদ্‌যাপন ভুলে এমবাপ্পে ছুটে যান ডাগআউটের দিকে, জড়িয়ে ধরেন শোকাতুর প্রিয় গুরুকে।

বিরতির পর আক্রমণ আরও শানিত করে ফ্রান্স। আর এই আক্রমণের মূল কারিগর ছিলেন উইঙ্গার মাইকেল ওলিসে। গোল না পেলেও আজ ফ্রান্সের তিনটি গোলের পেছনেই অ্যাসিস্ট ছিল তার। ম্যাচের ৫৩ মিনিটে ওলিসের নিখুঁত পাস থেকে স্বচ্ছন্দ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।

এরপর ৭৪ মিনিটে আবারও ওলিস-এমবাপ্পে জুটির ঝলক। ওলিসের চমৎকার রক্ষণচেরা পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যা বেড়ে হয় ১০, যা বিশ্বমঞ্চের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনালদো নাজারিও ও লিওনিদাসকে (উভয়ের ৮ গোল)। একই সঙ্গে ২৯ ম্যাচ খেলা লিওনেল মেসির (১৯ গোল) চেয়ে তিনি এখন মাত্র ১ গোল পিছিয়ে আছেন।

নিউ জার্সির প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরম আর আর্দ্রতার মাঝে সুইডেনের আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও অ্যান্থনি এলাঙ্গাদের নিয়ে গড়া আক্রমণভাগ ফরাসি রক্ষণকে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি। উল্টো সুইডিশ গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রম কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে সুইডেনের হারের ব্যবধান আরও বড় হতে পারত।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর নকআউটেও এমন দাপুটে সূচনা করে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে ফরাসিদের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে।

The post এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স appeared first on Newsflash24bd.com.

শেষ মুহূর্তের রোমাঞ্চে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
প্রথমার্ধের স্তব্ধতা কাটিয়ে দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তন করলো ব্রাজিল। শেষ মুহূর্তের রোমাঞ্চে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেলো সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির মাস্টারক্লাস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ইনজুরি টাইমের জয়সূচক গোলে উল্লাসে মাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রেখে আক্রমণ চালায় ব্রাজিল। তবে ম্যাচের ২৯ মিনিটে সবাইকে চমকে দিয়ে লিড নেয় জাপান। কাসেমিরোকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে জড়ান সামুরাইদের কাইশু সানো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিলের খেলায় গতি ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকেতাকে উঠিয়ে তরুণ এন্ড্রিককে মাঠে নামান আনচেলোত্তি।

কৌশল বদলের ফল মেলে ৫৫ মিনিটে। গ্যাব্রিয়েল মাগালায়েসের চমৎকার চিপ থেকে বক্সে ভেসে আসা বলে নিখুঁত হেডে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। এর ঠিক পরেই ভিনিসিয়ুসের একটি শট পোস্টে লেগে ফিরে এলে লিড নেয়া থেকে বঞ্চিত হয় ব্রাজিল। শেষভাগে এসে জাপানের রক্ষণাত্মক দেয়ালে একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল। ঠিক তখনই, ৯৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ব্রুনো গিমারায়েসের পাস থেকে বক্সের ভেতর বল পান বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ঠান্ডা মাথায় দারুণ এক প্লেসিং শটে জাপানের জাল কাঁপিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন এই আর্সেনাল ফরোয়ার্ড। এই জয়ে শেষ ১৬-তে পা রাখলো ব্রাজিল। টানা নবমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট।

The post শেষ মুহূর্তের রোমাঞ্চে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল appeared first on Newsflash24bd.com.

আইভরিকোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নকআউটে জার্মানি
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল আইভরিকোস্টের ১-০ গোলের লিডে। আফ্রিকার ‘হাতি’দের জমাট রক্ষণ আর ফাউলের গ্যাঁড়াকলে কুলিয়ে উঠতে পারছিল না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ডেনিজ উনদাভ ‘সুপার সাব’ হয়ে যেন রূপকথার গল্প লিখলেন ফিলাডেলফিয়ার মাঠে। তার জোড়া গোলের ওপর ভর করে আইভরিকোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে এনে ২-১ ব্যবধানে জিতেছে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। আর এই রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল জার্মানি।

ম্যাচের শুরু থেকেই আইভরিকোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। ম্যাচের শুরুর দিকেই একবার বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিল জার্মানরা। তবে রেফারি ফাউলের কারণে সেই গোলটি বাতিল করে দেন। এরপর ম্যাচের ৩০ মিনিটে উল্টো গোল হজম করে বসে ডাই ম্যানশাফটরা। জার্মান বক্সের ভেতর এক জটলার সুযোগ নিয়ে ফিরতি বলে দুর্দান্ত শটে আইভরিকোস্টকে এগিয়ে নেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া জার্মানি আবারও আইভরিকোস্টের জালে বল পাঠিয়েছিল। কাই হাভার্টজের নেওয়া শটটি জালে জড়ালেও রেফারি পুনরায় গোলটি বাতিল ঘোষণা করেন। কারণ, শট নেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হয়েছিলেন। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ন্যাগলসম্যানের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে জার্মানি। তবে আইভরিকোস্টের শক্তিশালী ডিফেন্স লাইনে এসে বারবার খেই হারাচ্ছিল তাদের আক্রমণভাগ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে ডেডলক ভাঙেন ডেনিজ উনদাভ। নাদিম আমিরির ক্রস থেকে জার্মানদের সমতায় ফেরান এই স্ট্রাইকার।

সমতায় ফেরার পর ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই মঞ্চস্থ হয় আসল নাটক। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের যোগ করা সময়ের ৪ মিনিটে আবারও আইভরিকোস্টের রক্ষণ দুর্গ চূর্ণ করেন সেই উনদাভ। মাঝমাঠ থেকে আসা থ্রু পাস ধরে ঠান্ডা মাথার বল জালে জড়িয়ে জার্মানিকে উল্লাসে ভাসান তিনি। শেষ পর্যন্ত তার এই গোলেই ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল জার্মানি। ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর, নকআউট পর্বে উঠল তারা প্রথমবার। গত দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকে আছে ভালোভাবেই। এক ম্যাচ করে খেলা একুয়েডর ও কুরাসাও এখনও পয়েন্ট পায়নি।

The post আইভরিকোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নকআউটে জার্মানি appeared first on Newsflash24bd.com.

হাইতির আত্মঘাতী গোলে এগিয়ে গেল ব্রাজিল
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের পর আজ হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির ব্রাজিলের। ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচ শুরুর পর থেকেই হাইতিকে চেপে ধরে একের পর এক আক্রমণ শাণাতে থাকে সেলেসাওরা। যার ফলশ্রুতিতে ম্যাচের ২৩ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে।

ম্যাচের ২৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে হাইতির ডি-বক্সে ঢুকে এক জোরালো শট নেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির গোলকিপার জনি প্লাসিড প্রথম দফায় শটটি ঠেকিয়ে দিলেও বিপদ মুক্ত করতে পারেননি। ফিরতি বলে ব্রাজিলের স্ট্রাইকার মাতেউস কুনহাকে রুখে দিতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে বসেন হাইতির ডিফেন্ডার। ফলে ১-০ গোলের লিড পায় ব্রাজিল।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটেই বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিলেন বার্সেলোনা তারকা রাফিনহা। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি সেই গোলটি বাতিল করেন।

গোল বাতিলের ধাক্কা সামলে ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন রাফিনহা। হাইতি গোলকিপারকে একা পেয়েও জালভেদ করতে পারেননি।

The post হাইতির আত্মঘাতী গোলে এগিয়ে গেল ব্রাজিল appeared first on Newsflash24bd.com.

বিশ্বকাপ জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল
বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারেনি ব্রাজিল। গ্রুপ ‘সি’-র হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ফলাফল যতটা হতাশাজনক, তার চেয়েও বেশি উদ্বেগের বিষয় ছিল ব্রাজিলের সামগ্রিক পারফরম্যান্স। বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো, রক্ষণভাগের অসংগতি এবং আক্রমণে ধারাবাহিকতার অভাব নতুন করে প্রশ্ন তুলেছে কার্লো আনচেলত্তির দলের সক্ষমতা নিয়ে।

ম্যাচের শুরু থেকেই মরক্কো ছিল বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আসা সেই গোল ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতাকে স্পষ্ট করে দেয়। ডিফেন্ডারদের অবস্থানগত ভুল এবং মিডফিল্ড থেকে পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ায় মরক্কো সহজেই ফাঁকা জায়গা খুঁজে পেয়েছিল।

ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল মিডফিল্ডে। ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েসকে অনেক সময়ই মরক্কোর মিডফিল্ডাররা ছাপিয়ে গেছেন। ফলে বলের দখল থাকলেও খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে পারেনি সেলেসাওরা। মরক্কো মাঝমাঠে সংখ্যাগত ও কৌশলগত সুবিধা কাজে লাগিয়ে বারবার আক্রমণ গড়েছে।

২. রক্ষণে অবস্থানগত ভুল

সাইবারির গোলের সময় ব্রাজিলের ডিফেন্সিভ লাইন ছিল এলোমেলো। ফুলব্যাকরা অনেক ওপরে উঠে যাওয়ায় পেছনে ফাঁকা জায়গা তৈরি হয় এবং মরক্কো সেই সুযোগ কাজে লাগায়। পুরো ম্যাচজুড়েই মরক্কোর দ্রুত ট্রানজিশনের বিপক্ষে অস্বস্তিতে দেখা গেছে ব্রাজিলকে।

৩. আক্রমণে সমন্বয়ের অভাব

ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে সমতা ফিরলেও দলগতভাবে ব্রাজিলের আক্রমণ খুব একটা কার্যকর ছিল না। রাফিনিয়া ছিলেন অনেকটাই নিষ্প্রভ, আর আক্রমণভাগে ধারাবাহিক সুযোগ তৈরির ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে দলটি। বেশিরভাগ সময় ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করতে হয়েছে।

৪. মরক্কোর প্রেসিংয়ের জবাব দিতে না পারা

মরক্কো শুরু থেকেই উচ্চমাত্রার প্রেসিং করেছে। সেই চাপ সামলাতে গিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা বেশ কয়েকবার ভুল পাস দিয়েছেন এবং বল হারিয়েছেন। ফলে আক্রমণ গড়ার বদলে তাদের অনেক সময় নিজেদের অর্ধেই ব্যস্ত থাকতে হয়েছে।

আনচেলত্তির সামনে এখন কী চ্যালেঞ্জ?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরিষ্কার হয়ে গেছে যে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হবে না, দলগত ভারসাম্যও জরুরি। আনচেলত্তিকে দ্রুত মিডফিল্ডের সমন্বয় বাড়াতে হবে এবং রক্ষণভাগকে আরও সংগঠিত করতে হবে। অন্যথায় অপেক্ষাকৃত শক্তিশালী ও কৌশলগতভাবে পরিপক্ক দলগুলোর বিপক্ষে ব্রাজিল বড় বিপদে পড়তে পারে।

The post বিশ্বকাপ জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল appeared first on Newsflash24bd.com.

চট্টগ্রামে ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় মামলা দায়ের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ চট্টগ্রামের খুলশী থানার উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। পরে নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই ক্রিকেটার।

নাঈম হাসান সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামে ফেরার কথা ছিল। তবে ফ্লাইট বিলম্বিত হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত ১০টা ২০ মিনিটে। সেখান থেকে অটোরিকশায় বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশ সদস্যরা তাদের থামান।

নাঈমের অভিযোগ, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে অটোরিকশার চালকের কাগজপত্র নিয়ে নেন। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। তারপরও খুলশী থানার এসআই শফিকুল ইসলাম তাকে লাঠি দিয়ে আঘাত করেন।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশের সোর্স হিসেবে পরিচিত সাদা পোশাকধারী সোহেল নামের এক ব্যক্তিও তাকে পাইপ দিয়ে মারধর করেন।

নাঈম বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা মারধর বন্ধ করেননি। একপর্যায়ে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এরপর তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওসির কক্ষেও তিনি হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন নাঈম। তিনি জানান, থানায় যাওয়ার পর নিজের মোবাইল ফোন ফেরত পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিসিবির পক্ষ থেকে পুলিশের সঙ্গে কথা বলা হয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নাঈম বলেন, তার পরিচিতি থাকায় অনেকে থানায় ছুটে এসেছেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এমন সহায়তা নাও মিলতে পারে। তাই ভবিষ্যতে যেন কাউকে এ ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, একটি অটোরিকশায় চোরাচালানের তথ্য ছিল। তবে সেই তথ্যের সত্যতা এবং অভিযানের আগে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু ভুলত্রুটির বিষয় সামনে এসেছে এবং জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, ছুটিতে থাকা খুলশী থানার এসআই মনিরুল ইসলাম একটি গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় সোনার চোরাচালানের বিষয়ে অবহিত করেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, নাঈমের বাবা মাহবুবুল আলম অভিযোগ করেন, ছেলের সঙ্গে যোগাযোগের পর তিনি থানায় গেলে ডিউটি অফিসার তার সঙ্গেও দুর্ব্যবহার করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে থানায় নাঈমের স্বজন ও ক্রিকেটপ্রেমীরা জড়ো হন। তারা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম তাকে আগে অবহিত করেননি। থানায় আনার পর তিনি নাঈমের পরিচয় জানতে পারেন। পরে দুঃখ প্রকাশ করে তাকে সম্মানের সঙ্গে চলে যেতে অনুরোধ করা হয়। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্বজনরা থানায় অবস্থান করেন। পরবর্তীতে মামলা দায়ের হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেওয়া আরেক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।

The post চট্টগ্রামে ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় মামলা দায়ের appeared first on Newsflash24bd.com.

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানি গ্রুপের, বিশ্বকাপে হামলার হুমকি
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। সেইসঙ্গে বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে সাইবার ও ড্রোন হামলার হুমকি দিয়েছে। অনলাইন পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে শুক্রবার (১২ জুন) এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

এই হ্যাকের খবর এমন সময়ে এলো যখন চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি ‘চূড়ান্ত’ পর্যায়ে রয়েছে বলে উভয় পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও চুক্তির শর্ত নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে।

প্রতিবেদন মতে, ‘হানদালা’ নামে ওই হ্যাকার গ্রুপের এক বিবৃতির বরাতে সাইট ইন্টেলিজেন্স জানায়, এফবিআইয়ের ব্যবহৃত এফপিভি (ফার্স্ট-পার্সন ভিউ) ড্রোনের ধারণ করা প্রতিটি ছবি ও সন্দেহভাজনদের তথ্যে তারা ‘কয়েক মাস ধরে’ প্রবেশ করছে।

হ্যাকাররা জানায়, ‘কাউন্টার-টেররিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে’।

বিশ্বকাপে ড্রোন হামলার হুমকি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করা দরকার। কারণ (অংশগ্রহণকারী) দলগুলোর কয়েকটিকে আমরা মোটেও পছন্দ করি না। ভুলে যাবেন না এফপিভি ড্রোন সব জায়গায় আছে। আপনারা কখনোই জানবেন না যে কখন একটি ড্রোন ঠিক কোন দলের বাসের ভেতরে গিয়ে হাজির হবে।’

এদিকে জানা গেছে, অননুমোদিত কোনো আকাশযান বা ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর চারপাশে ড্রোন মোতায়েন করছে এফবিআই। যুক্তরাষ্ট্রের যেসব স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে।

হানদালা এমন কিছু ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেগুলো তাদের দাবি অনুযায়ী হ্যাক হওয়া ড্রোন থেকে নেওয়া। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেছে।

তারা বলছে, হ্যাকিংয়ের প্রমাণ হিসেবে দেখানো একটি ভিডিও ২০২৪ সালের ডিসেম্বরের। সেটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ওই ভিডিও টর্নেডোর ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজে মার্কিন পুলিশ বিভাগের প্রযুক্তি ব্যবহারের প্রচারণার অংশ ছিল।

চলতি বছরের মার্চে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছিল হানদালা। সেসময় অনলাইনে প্যাটেলের ব্যক্তিগত ছবি ও কিছু তথ্য প্রকাশ করেছিল তারা। এরপর এই হ্যাকার গ্রুপের সদস্যদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহায়তার জন্য ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর।

The post এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানি গ্রুপের, বিশ্বকাপে হামলার হুমকি appeared first on Newsflash24bd.com.

প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপের মঞ্চে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল প্যারাগুয়ে। খেলার মাত্র সাড়ে ৬ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলাতে গিয়ে ডিফেন্সে বিভ্রান্তির সুযোগে বল নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামার অল্প সময়ের মধ্যে ১-০ গোলে এগিয়ে গেল সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। খেলার সাড়ে ৬ মিনিটে মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি দারুণ এক আক্রমণ বুক করে বল বাড়িয়ে দেন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের দিকে।

দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পুলিসিক যখন ডি-বক্সের ভেতর আবার ম্যাককেনিকে পাস দিতে যান, তখন তা ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

এই অনাকাঙ্ক্ষিত গোলে শুরুতেই লিড পেয়ে যায় প্রতিপক্ষ দল যুক্তরাষ্ট্র। আর চাপে পড়ে যায় প্যারাগুয়ে। গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে দক্ষিণ আমেরিকার দলটি।

বোবাদিল্লা সাধারণত মাঝমাঠে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এদিনের এই দুর্ভাগ্যজনক মুহূর্ত তার জন্য যেমন হতাশার, তেমনি দলের জন্যও বড় ধাক্কা হয়ে আসে।

The post প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র appeared first on Newsflash24bd.com.

মেক্সিকোর জয় : মাঠের ফুটবলে দেখিয়েছে গতি আর আক্রমণের ঝড়
বিশ্বকাপ শুরুর আগে ‘মেক্সিকান ওয়েভ’ দিয়ে হইচই ফেলে দিয়েছিল বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচেও ‘ওয়েভ’ দেখাল দলটি। তবে শুধু গ্যালারিতে নয়, মাঠের ফুটবলে মেক্সিকো দেখিয়েছে গতি আর আক্রমণের ঝড়। সেই ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে স্বাগতিকরা। মেক্সিকোর হয়ে দুই অর্ধে গোল দুটি করেছেন জুলিয়ান কুইনোনেস ও রাউল জিমিনেস।

তবে মেক্সিকোর জয় ছাপিয়ে বেশি আলোচনায় লাল কার্ড। ম্যাচে তিনবার লাল কার্ড দেখিয়েছেন রেফারি। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটাই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড। এর দুটি দেখেছে দক্ষিণ আফ্রিকা, অন্যটি মেক্সিকো। দ্বিতীয়ার্ধের শুরুতে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন সিথোল। ২৭ বছর বয়সী এ মিডফিল্ডারের ভুলে ম্যাচের প্রথম গোলটি হজম করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে আরেকটি লাল কার্ড দেখেন থেম্বা জাওয়ানে। একটি লাল কার্ড দেখেছে মেক্সিকোও। ম্যাচের যোগ করা সময়ে খুলিসো মুদাউকে ফাউল করে লাল কার্ড দেখেন মেক্সিকো ডিফেন্ডার সিজার মন্তেস।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে মেক্সিকো। শুধু বলের দখলেই নয়, আক্রমণেও যোজন যোজন ব্যবধানে এগিয়ে জাভিয়ের আগুইয়েরের শিষ্যরা। পুরো ম্যাচে ১৬টি শট নিয়েছে মেক্সিকো, যার ৪টি ছিল দক্ষিণ আফ্রিকার গোলমুখে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচে শট নিতে পেরেছে মোটে ৩টি।

ম্যাচে মেক্সিকো প্রথম সুযোগ পেয়েছিল ৫ম মিনিটে। ডানপ্রান্ত থেকে বাড়ানোর ইসরায়েল রেয়েসের বাড়ানো ক্রসে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন রাউল জিমিনেস। সেটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস।

এ যাত্রায় না হলেও গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। ৪ মিনিট পরে গ্যালারিতে উৎসবের মাত্রা বাড়িয়ে দেন কুইনোনেস। ১-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। এ গোলটিতে আফ্রিকার অবদানও কম নয়। দলটির গোলকিপার পাস দিয়েছিলেন সিথোলকে। সেই বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার। মেকিক্সোর ডিফেন্সিভ মিডফিল্ডার লিরার চাপে পড়ে বল হারান সিথোল। অনেকটা সুবিধাজনক জায়গায় বল পেয়ে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কুইনোনেস। দারুণ এক শটে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলের মালিক বনে যান ২৯ বছর বয়সী লেফট উইঙ্গার।

এই গোলের পর মেক্সিকো যেন আরও উজ্জ্বীবিত হয়ে ওঠে। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া কুইনোনেসের শট পোস্টের বাইরে দিয়ে যায়। একবার তাঁর শট পোস্টে লেগে ফেরত আসে। প্রথমার্ধের শেষ ৫ মিনিটেই অন্তত তিনটি সুযোগ তৈরি করে আগুইরের শিষ্যরা। এরপরও ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যেতে হয় মেক্সিকোকে।

দ্বিতীয়ার্ধেও দক্ষিণ আফ্রিকা রক্ষণে আক্রমণের ঢেউ বজায় রাখে মেক্সিকো। ৪৯ মিনিটে তেমনই এক আক্রমণ ঠেকাতে গিয়ে গুতিয়েরেজকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সিথোল। ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকা।

এমনিতেই মেক্সিকোর আক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছিল দলটি, তারওপর একজন কম নিয়ে আরও বেশি বিপদে পড়ে। মাঠে একজন বেশি খেলোয়াড়ের সুযোগ নিয়ে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। রবার্তো আলভারাদোর ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান রাউল জিমিনেস।

ম্যাচের শেষ দিকে আরও একটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। দলটি আক্রমণে উঠলে মাটিতে পড়ে যান আলভারাদো। রেফারি শুরুতে খেলা চালিয়ে গেলেও পরে ভিএআর যাচাইয়ের সিদ্ধান্ত নেন। মনিটরে ঘটনার রিপ্লে দেখে জাওয়ানেকে লালকার্ড দেখান তিনি।

The post মেক্সিকোর জয় : মাঠের ফুটবলে দেখিয়েছে গতি আর আক্রমণের ঝড় appeared first on Newsflash24bd.com.

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অসাধ্য সাধন করলেন টাইগাররা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৮৬ রানে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটে অজিরা ছিল বাংলাদেশের জন্য এক কঠিন ধাঁধা। সেই ধাঁধার জট খুলে মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অজিদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে বিশ্বকাপের আগে যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।

The post ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.