গাজীপুরের টঙ্গীতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো করা ককটেল ও নিষিদ্ধ ছাত্রলীগের লীগের ব্যানার উদ্ধারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ দুপুরে নগরের টঙ্গীর গুটিয়া এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল খান তার বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন, গতকাল স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুন্নবী এলাকায় নাশকতা সৃষ্টি লক্ষ্যে তার বাড়িতে দশটি ককটেল ও দলীয় ব্যানার জড়ো করে। খবর পেয়ে এগুলো পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে অ্যাডভোকেট জালাল সোচ্চার হলে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। তিনি অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে কঠোর তৎপরতার দাবি জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী উপস্থিত ছিলেন।







