শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় মহান স্বাধীনতা দিবসে চার প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় মহান স্বাধীনতা দিবসে চার জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ হুইলচেয়ার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।

সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ